Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
ছবি তোলায় পাপারাজ্জির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন কানিয়ে ওয়েস্ট!

বিনোদন

টিবিএস ডেস্ক
30 January, 2023, 01:30 pm
Last modified: 30 January, 2023, 01:41 pm

Related News

  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ
  • ৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা

ছবি তোলায় পাপারাজ্জির মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন কানিয়ে ওয়েস্ট!

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জনৈক ব্যক্তি কানিয়ের ভিডিও করছিলেন। কানিয়ে তাকে প্রথমে বলেন-  তিনি তার সন্তানদের সাথে দেখা করতে যাচ্ছেন, এখানে যেন তাকে ভিডিও না করা হয়।
টিবিএস ডেস্ক
30 January, 2023, 01:30 pm
Last modified: 30 January, 2023, 01:41 pm
কানিয়ে ওয়েস্ট। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করায় বড় রকম বিতর্কে জড়িয়েছিলেন আমেরিকান র‍্যাপার কানিয়ে ওয়েস্ট। এরপর থেকে প্রায় গা ঢাকা দিয়েই ছিলেন; তবে সম্প্রতি নিজের সন্তানদের সাথে দেখা করতে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তারকা বলে কথা, সেখানেও পাপারাজ্জিরা পিছু ছাড়েনি তার! তাদেরই ক্যামেরার ঝলসানিতে বিরক্ত হয়ে একজনের ফোনই ছুঁড়ে ফেলে দিয়েছেন কানিয়ে! 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জনৈক ব্যক্তি কানিয়ের ভিডিও করছিলেন। কানিয়ে তাকে প্রথমে বলেন-  তিনি তার সন্তানদের সাথে দেখা করতে যাচ্ছেন, এখানে যেন তাকে ভিডিও না করা হয়। কিন্তু সাথেসাথেই ওই পাপারাজ্জি জবাব দেন, এখানে তার মতোই আরও শত শত পাপারাজ্জি রয়েছে; আর কানিয়ে তাদের কিচ্ছুটি করতে পারবেন না!" 

তখন ওই ব্যক্তি বলেন, "আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? এখানে এরকম শত শত লোক আছে…" তখন কানিয়ে বলেন, "তোমরা কজন আছো তাতে আমার কিছু যায় আসে না। আমি চাই আমার সন্তানদের সাথে দেখা করতে যাওয়ার সময় যেন আমার কোনো ছবি তোলা না হয়।" এর জবাবে পাপারাজ্জি বলেন, "আপনাকে বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে দেখা করতে বাধা দিচ্ছে কে? এটা তো জনসাধারণের জন্য উন্মুক্ত জায়গা!"

Kanye west pulled up on paparazzi & snatched their phone for filming him when he was with his kids ? pic.twitter.com/N23oRdAPyE— Shannonnn sharpes Burner (PARODY Account) (@shannonsharpeee) January 28, 2023

তার কথা শুনে কানিয়ে তার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বলেন, "এটাকে বলে  মানবাধিকার!" এরপরে তিনি গাড়ি চালিয়ে চলে যান।

কিন্তু ভিডিওতে আবার দেখা যায়, একটি ট্রাফিক স্টপে কানিয়ে নিজের এসইউভি গাড়ি তেকে বেড়িয়ে এসেছেন এবং কিছুদূর সামনে আরেকটি গাড়িতে বসে থাকা এক নারীকে শাসাচ্ছেন। ওই নারীর হাতে তখনো মোবাইল ধরা ছিল এবং তিনি কানিয়ের ভিডিও করছিলেন।

এসময় কানিয়ে ওই নারীকে বলেন, "আপনি কেন আমার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন?" তখন ওই নারী উত্তর দেন- "কারণ আপনি একজন তারকা!"

অতঃপর তাকে 'শিক্ষা দিতে' কানিয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেন এবং নিজের গাড়ির দিকে চলে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা টিএমজেডকে জানিয়েছেন, এ ঘটনায় কানিয়েকে সন্দেহভাজন সাব্যস্ত করা হয়েছে এবং ভিডিওটি প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। 

সূত্র: মার্কা 

Related Topics

টপ নিউজ

কানিয়ে ওয়েস্ট / মোবাইল ফোন / ভেঙে ফেলা / পাপারাজ্জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে মধ্যপ্রাচ্যে মোতায়েন সেনাদের ফোন জমা নিয়ে নিতে পারে যুক্তরাষ্ট্র
  • আবারও স্যামসাং ফোন উৎপাদন করবে ফেয়ার ইলেকট্রনিকস
  • শুল্কছাড়ের মেয়াদ শেষ, জুলাই থেকে বাড়বে আমদানিকৃত মোবাইল ফোনের দাম
  • ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা: ইসি সানাউল্লাহ
  • ৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net