Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
'জ্যাঙ্গো আনচেইনড' এর আইডিয়া আমার থেকে চুরি করেছেন টারান্টিনো: দাবি কানিয়ে ওয়েস্টের!  

বিনোদন

টিবিএস ডেস্ক
24 October, 2022, 07:10 pm
Last modified: 24 October, 2022, 07:27 pm

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

'জ্যাঙ্গো আনচেইনড' এর আইডিয়া আমার থেকে চুরি করেছেন টারান্টিনো: দাবি কানিয়ে ওয়েস্টের!  

কানিয়ের দাবি, ২০০৫ সালে নিজের 'গোল্ড ডিগার' শিরোনামের গানটির মিউজিক ভিডিওর জন্য ব্রেইনস্টর্মিং করার সময় তিনি 'জ্যাঙ্গো আনচেইনড' সিনেমার মতো একই আইডিয়া ব্যক্ত করেছিলেন।
টিবিএস ডেস্ক
24 October, 2022, 07:10 pm
Last modified: 24 October, 2022, 07:27 pm

'জ্যাঙ্গো আনচেইনড' সিনেমার একটি দৃশ্যে জেমি ফক্স ও লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবি: সংগৃহীত

ব্রিটিশ টিভি সঞ্চালক পিয়ার্স মর্গানের শো 'পিয়ার্স মর্গান আনসেন্সরড'-এ হাজির হয়েছিলেন সময়ের অন্যতম আলোচিত তারকা, র্যা পার কানিয়ে ওয়েস্ট। কানিয়ে ওয়েস্ট মানেই যে সমালোচনা ও বিতর্ক, তা এতদিনে সবারই বোঝা হয়ে গেছে। কিন্তু মর্গানের শো-এর সাত মিনিটের মাথায় কানিয়ে যা দাবি করলেন, তাতে রীতিমতো আক্কেল গুড়ুম অবস্থা সবার, বিশেষ করে কুয়েন্টিন টারান্টিনো ভক্তরা! কারণ শো-তে কানিয়ে দাবি করেছেন, ২০১২ সালের বিখ্যাত চলচ্চিত্র 'জ্যাঙ্গো আনচেইনড' এর মূল আইডিয়া তার কাছ থেকেই পেয়েছিলেন পরিচালক টারান্টিনো ও অভিনেতা জেমি ফক্স!

২০২১ সালে আনুষ্ঠানিকভাবে নিজের নাম বদলে 'ইয়ে' রাখেন কানিয়ে ওয়েস্ট; যদিও খবরের শিরোনামে এখনো তাকে কানিয়ে ওয়েস্ট বলেই উল্লেখ করা হয়। ৪৫ বছর বয়সী এই মার্কিন র‌্যাপার পিয়ার্স মর্গানের শো'তে দাবি করেন, ২০০৫ সালে তিনি যখন তার 'গোল্ড ডিগার' শিরোনামের গানটির মিউজিক ভিডিওর জন্য ব্রেইনস্টর্মিং করছিলেন, তখন তিনি 'জ্যাঙ্গো আনচেইনড' সিনেমার মতোই একই আইডিয়া ব্যক্ত করেছিলেন। তার এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন জেমি ফক্স। গানটির ভিডিওতে দেখা যায়, ফক্স ও কানিয়ে বিভিন্ন পিন-আপ মডেলদের সাথে নাচছেন।

মার্কিন র‌্যাপার কানিয়ে ওয়েস্ট। ছবি: সংগৃহীত

যদিও কানিয়ের ওই গানটি শেষ পর্যন্ত যা দাঁড়ায়, তার সঙ্গে 'জ্যাঙ্গো আনচেইনড'-এর সামান্যই মিল আছে, কিন্তু তাতে করে থামানো যায়নি এই র্যা পারকে। তিনি এখনো দাবি করে চলেছেন যে টারান্টিনো পরিচালিত এই ওয়েস্টার্ন চলচ্চিত্রটির মূল প্লট তার গান থেকেই নেওয়া! 

গত ২১ অক্টোবর মর্গানের শো'তে কানিয়ে বলেন, "টারান্টিনো দাসত্ব নিয়ে সিনেমা বানাতেই পারেন, কিন্তু তিনি ও জেমি ফক্স মূলত আমার কাছ থেকেই গল্পের আইডিয়াটা পেয়েছেন। কারণ 'গোল্ড ডিগার' নির্মাণের সময় আমি এই দুজনকে আমার আইডিয়াটা শুনিয়েছিলাম। আর সেটাকেই তারা সিনেমায় রূপ দিয়ে দিয়েছে।"

তার একথার জবাবে মর্গান তাকে পাল্টা প্রশ্ন করেন, "আপনি কি বিশ্বাস করেন যে বাকস্বাধীনতার কোনো সীমা-পরিসীমা নেই? আর যদি থাকে তাহলে সেটা কী?" তবে কানিয়ে বলে চলেন কিভাবে টারান্টিনোর সিনেমাটিতে বাকস্বাধীনতার অপব্যবহার করা হয়েছে। কারণ ছবিটিতে প্রচুর বর্ণবৈষম্যমূলক গালি ব্যবহার করা সত্ত্বেও দর্শক এটিকে খুশিমনে পছন্দ করেছে।

ছবি: সংগৃহীত

'জ্যাঙ্গো আনচেইনড' সিনেমার চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন টারান্টিনো নিজেই। সিনেমার মূল চরিত্র হিসেবে আছেন জেমি ফক্স। রিভিশনিস্ট (সংশোধনবাদী) ওয়েস্টার্ন ঘরানার এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে আছেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ছবিতে দেখানো হয়েছে- নিজে দাসত্ব থেকে মুক্ত হওয়ার পর ডা. কিং শালটজ নামক এক বাউন্টি হান্টারের সঙ্গে মিলে নিজের স্ত্রীকে মুক্ত করার অভিযানে যায় জেমি ফক্স।

উল্লেখ্য যে, জেমি ফক্স এ প্রজেক্টে যোগ দেওয়ার আগেই কুয়েন্টিন টারান্টিনো 'জ্যাঙ্গো আনচেইনড' নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং শুরুতে তিনি উইল স্মিথ ও মাইকেল কে উইলিয়ামসে প্রধান চরিত্রে রাখার কথাও ভেবেছিলেন। 

বারবার বেফাঁস মন্তব্য ও কীর্তিকলাপের জন্য বিতর্ক তৈরি করাকে অনেকটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন কানিয়ে ওয়েস্ট! কয়েক সপ্তাহ আগেই সোশ্যাল মিডিয়ায় ইহুদি জাতির প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার জেরে কানিয়ের ইনস্টাগ্রাম একাউন্ট রেস্ট্রিকটেড করে দেওয়া হয়।

সূত্র: ভ্যারাইটি 
 

Related Topics

টপ নিউজ

জ্যাঙ্গো আনচেইনড / কুয়েন্টিন টারান্টিনো / কানিয়ে ওয়েস্ট / র‌্যাপার / চুরি / আইডিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • সিলেটে প্রাইভেটকারে এসে মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি!
  • বিএমইউ সুপারস্পেশালাইজড হাসপাতালে চুরি, তদন্তে কমিটি গঠন
  • মুন্সীগঞ্জে অনিয়মের প্রতিবাদ করায় প্রকৌশলীর ল্যাপটপ চুরি, অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে
  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net