Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আইসিসির মাস সেরার দৌড়ে এবাদত

খেলা

টিবিএস রিপোর্ট
08 February, 2022, 02:50 pm
Last modified: 08 February, 2022, 02:56 pm

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট
  • পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে জাতীয় দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার, দেওয়া হবে সংবর্ধনা 

আইসিসির মাস সেরার দৌড়ে এবাদত

গত জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে স্বপ্নের মতো সময় কাটে এবাদত হোসেনের। ১০ টেস্টে ১১ উইকেট পাওয়া বাংলাদেশের এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দিয়ে নিজের বোলিং রেকর্ড পাল্টে নেন।
টিবিএস রিপোর্ট
08 February, 2022, 02:50 pm
Last modified: 08 February, 2022, 02:56 pm

নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজে দারুণ বোলিং করার স্বীকৃতি পেলেন এবাদত হোসেন। আইসিসির জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ডানহাতি এই পেসার। মাস সেরার দৌড়ে তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস ও কিগান পিটারসেন। 

মেয়েদের বিভাগে মাস সেরার দৌড়ে আছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডোটিন ও ইংল্যান্ডের হিথার নাইট। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি। 

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সময় কাটে এবাদতের। ১০ টেস্টে ১১ উইকেট পাওয়া বাংলাদেশের এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট দিয়ে নিজের বোলিং রেকর্ড পাল্টে নেন। দুই ম্যাচে শিকার করেন ৯ উইকেট।

এতে অবশ্য এবাদতের দারুণ বোলিংয়ের পুরো বর্ণনা হয় না। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ যে ঐতিহাসিক জয় পায়, সেখানে কাণ্ডারির ভূমিকায় ছিলেন তিনি। প্রথম ইনিংসে এক উইকেট নেওয়া এবাদত দ্বিতীয় ইনিংসে একাই ধসিয়ে দেন কিউইদের ব্যাটিং লাইন আপ। 

আগুন ঝরা বোলিংয়ে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস মাত্র ১৬৯ রানেই গুটিয়ে দেন এবাদত। ক্যারিয়ার সেরা বোলিংয়ে সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন দেশের হয়ে ১২ টেস্টে ২০ উইকেট নেওয়া এই পেসার। সেটারই স্বীকৃতি হিসেবে মাস সেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা হলো তার। 

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। এরপর মাস সেরার পুরস্কার জেতেন সাকিব আল হাসান। এ ছাড়া নাসুম আহমেদ ও জাতীয় নারী দলের স্পিনার নাহিদা আক্তার মনোনয়ন পেয়েছিলেন। তবে তারা সেরার পুরস্কার জিততে পারেননি।  

Related Topics

টপ নিউজ

এবাদত হোসেন / আইসিসি মাস সেরা / বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • তানভীরের দুর্দান্ত পাঁচ উইকেট, মেন্ডিস-লিয়ানাগে ঝড় সামলে ১৬ রানে জয় বাংলাদেশের
  • সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮
  • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দলের
  • জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হয়ে আসছেন শন টেইট
  • পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে জাতীয় দলকে অভিনন্দন প্রধান উপদেষ্টার, দেওয়া হবে সংবর্ধনা 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net