Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
মেয়াদ ও ব্যয় বাড়ছে ‘স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’র, অবহেলিত থাকছে উন্নয়ন

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
08 February, 2022, 10:00 am
Last modified: 08 February, 2022, 10:18 am

Related News

  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে শুধুই পরিকল্পনা, বাস্তবায়ন নেই
  • স্বাস্থ্যে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মিঠু: বিশেষজ্ঞরা
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন

মেয়াদ ও ব্যয় বাড়ছে ‘স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচি’র, অবহেলিত থাকছে উন্নয়ন

মহামারির কারণে বেশ কিছু প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্থ হওয়ায় চলতি বছরের জুলাইয়ে মেয়াদ শেষ হতে যাওয়া ‘চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা, ও পুষ্টি সেক্টর কর্মসূচি’ আরও এক বছরের জন্য সম্প্রসারণ করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়।
জাহিদুল ইসলাম
08 February, 2022, 10:00 am
Last modified: 08 February, 2022, 10:18 am

স্বাস্থ্য খাতের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় ১ লাখ ১৫ হাজার ৪৮৬ কোটি টাকারও বেশি ব্যয় ধরে ২০১৭ সালের শুরু থেকে চলে আসা কর্মসূচির অনেক লক্ষ্যই এখন পর্যন্ত অর্জিত হয়নি। বেড়েছে প্রকল্পের ব্যয়ও।

মহামারির কারণে বেশ কিছু প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্থ হওয়ায় চলতি বছরের জুলাইয়ে মেয়াদ শেষ হতে যাওয়া 'চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা, ও পুষ্টি সেক্টর কর্মসূচি' আরও এক বছরের জন্য সম্প্রসারণ করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ১ লাখ ৪৫ হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয় ধরে প্রথম সংশোধনী প্রস্তাব ইতোমধ্যে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। 

সাড়ে পাঁচ বছরের জন্য নেওয়া কর্মসূচিটি আরও এক বছর বাড়তি মেয়াদে বাস্তবায়ন করতে ব্যয় বাড়ছে ৩০ হাজার ৪৪৮ কোটি টাকারও বেশি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রস্তাবটি উপস্থাপন করা হয়।

এদিকে, গত পাঁচ বছরে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে প্রায় ২৮ হাজার ৩২৬ কোটি টাকা, যা মোট উন্নয়ন বরাদ্দের ৬৩ শতাংশের বেশি। এ অবস্থায় অতিরিক্ত উন্নয়ন ব্যয়ের প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। 

কর্মসূচির অগ্রগতির প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং প্রশিক্ষণের মতো খাতগুলোতে বরাদ্দের তুলনায় ব্যয় হয়েছে অনেক কম; অন্যদিকে, ভৌত অবকাঠামো উন্নয়নের মতো উপখাতগুলোর অগ্রগতি আবার উল্লেখযোগ্য। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাব পর্যালোচনায় দেখা গেছে, করোনা মহামারিতে উন্নয়ন কাজে বাধা আসলেও কর্মসূচি বাস্তবায়নে অতিরিক্ত বরাদ্দের ২৪ হাজার ৫৬০ কোটি টাকারও বেশি ব্যয় হবে রাজস্ব খাতে, তথা বেতন ভাতা পরিশোধের মতো নিয়মিত কার্যক্রম পরিচালনায়।

বাড়ছে না বিদেশি সহায়তা

স্বাস্থ্য খাতের বিশাল এ কর্মসূচিতে বিদেশি সহায়তা খাতে বরাদ্দ ছিল মোট ব্যয়ের মাত্র ১৬.৩২ শতাংশ। সংশোধিত প্রস্তাবে বিদেশি সহায়তা প্রস্তাব করা হয়েছে মাত্র ১২.৯৬ শতাংশ।

শতকরা হিসাবে বিদেশি সহায়তা কমলেও টাকার অংকে তা ৬১ কোটি টাকা বেড়ে ১৮ হাজার ৯০৮ কোটি টাকা হয়েছে। 

তবে এ সহায়তার কতটা ছাড়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় বলা হয়েছে, এ পর্যন্ত ১৪ হাজার ৯৭৭.৭৭ কোটি টাকা বিদেশি সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে। অবশিষ্ট ৩ হাজার ৯১০.৫০ কোটি টাকা বা ৪৬০ মিলিয়ন ডলার কোথায় থেকে আসবে তা জানতে চেয়েছে কমিশন।

অবশ্য বিশ্বব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, চীন, কোরিয়াসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, এ প্রকল্পে মোট ১৬টি দাতা দেশ ও সংস্থা অর্থায়ন করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ধীরগতিতে বাস্তবায়িত হলে জনগণ এর সুবিধাও পাবে দেরিতে।

মহামারির সময়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রকল্প ও কর্মসূচিগুলোর ওপর কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব আরোপ করতে ব্যর্থ হয়েছে। ফলে স্বাস্থ্যসেবার উন্নতির সুযোগ হাতছাড়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণ এবং অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলোকে তিনি আরও ত্বরান্বিত করার ওপর জোর দিয়েছেন।

পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যসেবার বিশাল অবকাঠামো গড়ে উঠলেও মানবসম্পদ ও মানসম্পন্ন যন্ত্রপাতির অভাবে মানসম্মত সেবা পাওয়া যাচ্ছে না।

তিনি বিদ্যমান অবকাঠামোতে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং দক্ষ জনবল দিয়ে তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য খাত / উন্নয়ন কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • স্বাস্থ্য খাতে জিডিপির ৫% দেওয়ার প্রতিশ্রুতি বিএনপির, জামায়াতের ৬–৮%; তহবিলের স্পষ্ট রূপরেখা চান বিশেষজ্ঞরা
  • চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে শুধুই পরিকল্পনা, বাস্তবায়ন নেই
  • স্বাস্থ্যে দুর্নীতিকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মিঠু: বিশেষজ্ঞরা
  • স্বাস্থ্য খাতে ৩,৪২১ কোটি টাকার তিন প্রকল্প একনেকে অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net