Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
দাম বাড়লেও ধূমপান ছাড়বে না ৭১% মানুষ: জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2022, 04:30 pm
Last modified: 26 January, 2022, 04:36 pm

Related News

  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

দাম বাড়লেও ধূমপান ছাড়বে না ৭১% মানুষ: জরিপ

উন্নয়ন সমন্বয়ের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, তামাকের ব্যবহার কমাতে উল্লেখযোগ্য হারে শুল্ক বসাতে হবে আর জনসচেতনতার ওপর জোর দিতে হবে। 
টিবিএস রিপোর্ট
26 January, 2022, 04:30 pm
Last modified: 26 January, 2022, 04:36 pm

সিগারেটের দাম বাড়লেও দেশের ৭০ শতাংশের বেশি মানুষ সিগারেট কেনার খরচ কমাবেন না, সম্প্রতি উন্নয়ন সমন্বয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

তবে, জরিপটিতে আরও দেখা গেছে, সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে গেলে ৩০ শতাংশের মতো ধূমপায়ী ধূমপান ছেড়ে দিতে বা কমিয়ে দিতে পারেন।

২০২১ সালের নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত দেশের পাঁচটি জেলার ৬৫০টি নিম্ন আয়ের পরিবারের ওপর এ জরিপ চালানো হয়। জেলাগুলো হলো নেত্রকোনা, গাইবান্ধা, ফেনী ও ঢাকা। বুধবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের আয়োজিত 'তামাক পণ্যে কর বৃদ্ধির সম্ভাব্য প্রভাব' শীর্ষক আলোচনায় জরিপের ফলাফল প্রকাশ করা হয়। 

জরিপের তথ্য অনুযায়ী, সিগারেটের দাম বাড়লে ৪.৫ শতাংশ সিগারেটের পেছনে খরচ না কমিয়ে সিগারেট কম খাবেন, ২৯.৭ শতাংশ ধূমপান কমাবেন এবং ২৯.৭ শতাংশ সিগারেট ছেড়ে দেবেন বা ছাড়ার চেষ্টা করবেন। 

জরিপে আরও বলা হয়, ৩৮ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন তারা কম দামী ব্র্যান্ডের সিগারেট বেছে নেবেন। 

উন্নয়ন সমন্বয়ের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, "যে হারে সিগারেটের ওপর কর বসেছে এর চেয়ে এসব মানুষের আয় বেশি বেড়েছে। এ কারণে মানুষ সিগারেট ছেড়ে দিচ্ছে না।,"  

তিনি বলেন, তামাকের ব্যবহার কমাতে উল্লেখযোগ্য হারে শুল্ক বসাতে হবে আর জনসচেতনতার ওপর জোর দিতে হবে। 

জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী হোসেন আলী খন্দকার তার বক্তব্যে বলেন, "চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়লে কোম্পানিগুলোর ওপর কর বাড়ানো উচিৎ, উৎপাদন কমে গেলে করও কমিয়ে আনা উচিৎ। এ প্রক্রিয়ায় অভূতপূর্ব সাফল্য পেয়েছে ফিলিপাইন," 

তামাক বিরোধী সংগঠনগুলোর প্রতিনিধি ও গবেষকরা এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

সিগারেট / কর / সিগারেটের দাম / ধূমপান / ধূমপায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • করে স্বস্তি দেওয়া হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজন আরও জোরালো পদক্ষেপ: মাসরুর রিয়াজ
  • করমুক্ত আয়সীমা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা
  • সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর
  • বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য সহায়ক ২১ উপকরণে শুল্ক-কর প্রত্যাহারের প্রস্তাব

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net