Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
বাংলাদেশের ভালো খেলার স্বীকৃতি আইসিসির একাদশ, বলছেন সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2022, 08:10 pm
Last modified: 20 January, 2022, 09:35 pm

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

বাংলাদেশের ভালো খেলার স্বীকৃতি আইসিসির একাদশ, বলছেন সাকিব

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তিনজন ক্রিকেটারের জায়গা পাওয়ার ব্যাপারটিকে দেশের ক্রিকেটের জন্য দারুণ কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন সাকিব।
টিবিএস রিপোর্ট
20 January, 2022, 08:10 pm
Last modified: 20 January, 2022, 09:35 pm
ফরচুন বরিশালের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

আইসিসির বর্ষসেরা একাদশে বাংলাদেশের ক্রিকেটারদের জায়গা পাওয়ার খবর নতুন কিছু নয়। আগেও দুই-একজনের জায়গা হয়েছে। কিন্তু এবারের ওয়ানডে একাদশ যেভাবে গড়া হয়েছে, তা বাংলাদেশের জন্য নতুন এবং অভাবনীয়। ২০২১ সালের ওয়ানডের বর্ষসেরা একাদশে বাংলাদেশের তিনজন ক্রিকেটার আছেন। 

একাদশে আছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও মুশফিকুর রহিম। একাদশে সর্বোচ্চ ক্রিকেটার বাংলাদেশের। বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের তিন ক্রিকেটারের থাকার ব্যাপারটিকে স্বীকৃতি হিসেবে দেখছেন সাকিব আল হাসান। তার মতে, বাংলাদেশের ভালো পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে একাদশে। 

বর্ষসেরা একাদশে নেই ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোনো ক্রিকেটার। দুজন করে আছেন পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড থেকে। অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। এমন একাদশে থাকার অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেছেন, 'আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে।'

ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের কোনো ক্রিকেটারের বর্ষসেরা একাদশে না থাকার কারণ ২০২১ সালে কম ম্যাচ খেলা। বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এই একাদশ তৈরি করা হয়েছে। 

তিনজন ক্রিকেটারের জায়গা পাওয়ার ব্যাপারটিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ কিছুর ইঙ্গিত হিসেবে দেখছেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'খুবই ভালো ইঙ্গিত বাংলাদেশ ক্রিকেটের জন্য। গত কয়েক বছর ধরে ওয়ানডেতে আমরা অনেক ভালো দল। সেটা দেশে ও দেশের বাইরেও এখন। এটাই তার একটা স্বীকৃতি যে বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।'

বর্ষসেরা ওয়ানডে একাদশ: পল স্টার্লিং (আয়ারল্যান্ড), জানেমান মালান (দক্ষিণ আফ্রিকা), বাবর আজম (অধিনায়ক, পাকিস্তান), ফখর জামান (পাকিস্তান), রাসি ফন ডার ডুসেন (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক, বাংলাদেশ), ভানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), সিমি সিং (আয়ারল্যান্ড) ও দুশমন্থ চামিরা (শ্রীলঙ্কা)।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / আইসিসি / বর্ষসেরা ওয়ানডে একাদশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net