Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
কোভিড মহামারিতে এশিয়ায় নতুন ২০ বিলিয়নিয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 January, 2022, 10:35 am
Last modified: 15 January, 2022, 10:36 am

Related News

  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র
  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার

কোভিড মহামারিতে এশিয়ায় নতুন ২০ বিলিয়নিয়ার

২০২০ সালের মার্চ থেকে গেল বছর নভেম্বর পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধনীদের সংখ্যা ৮০৩ থেকে বেড়ে হয়েছে ১,০৮৭। অর্থাৎ, দুই বছরেরও কম সময়ের মধ্যে ধনীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে।
টিবিএস ডেস্ক
15 January, 2022, 10:35 am
Last modified: 15 January, 2022, 10:36 am
ছবি: এএফপি

কোভিড-১৯ মহামারিতে এশিয়ার ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি মানুষ চাকরি হারিয়ে দারিদ্র্যের মুখোমুখি হলেও, ২০ জন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। এমন তথ্যই উঠে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের গবেষণায়। 

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি মোকাবেলায় ফার্মাসিউটিক্যালস ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, সরবরাহ ও বিক্রির মাধ্যমে ২০২১ সালের মার্চ নাগাদ এশিয়া অঞ্চলে নতুন বিলিয়নিয়ার হয়েছেন ২০ জন। অথচ অন্যদিকে, লকডাউন ও অর্থনৈতিক স্থবিরতায় নতুন করে দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন কয়েক কোটি মানুষ।

চীন, হংকং, ভারত ও জাপানের নতুন এই বিলিয়নিয়ারদের মধ্যে রয়েছেন ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) উৎপাদনকারী উইনার মেডিকেলের মালিক লি জিয়ানকুয়ান। আরও আছেন চীনের সানসুর বায়োটেকের মালিক ডাই লিঝং। সানসুর বায়োটেক কোভিড-১৯ শনাক্তের ডায়াগনস্টিক কিট উৎপাদন করে থাকে। 

২০২০ সালের মার্চ থেকে গেল বছর নভেম্বর পর্যন্ত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধনীদের সংখ্যা ৮০৩ থেকে বেড়ে হয়েছে ১,০৮৭। অর্থাৎ, দুই বছরেরও কম সময়ের মধ্যে ধনীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ বেড়েছে। আর গড় হিসেবে তাদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ৭৪ শতাংশ বা তিন-চর্তুথাংশ।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ অঞ্চলের ১ শতাংশ ধনী ব্যক্তি, সবচেয়ে দরিদ্র ৯০ শতাংশ ব্যক্তির মোট সম্পদের চেয়ে বেশি সম্পদের মালিক। 

আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, ২০২০ সালে আনুমানিক ৮১ মিলিয়ন চাকরি হারিয়ে গেছে এবং কর্ম ঘণ্টা হ্রাস আরও ২২ থেকে ২৫ মিলিয়ন মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিলিয়নিয়ারদের সম্পদ বৃদ্ধি পেয়েছে অন্তত ১.৪৬ ট্রিলিয়ন ডলার, যা এ অঞ্চলে চাকরি হারানো প্রত্যেককে ১০ হাজার ডলার বেতন দিতে যথেষ্ট। 

কোভিড আক্রন্ত হয়ে শুধু এশিয়াতেই মৃত্যু হয়েছে ১ মিলিয়ন বা ১০ লাখের বেশি মানুষের। সংস্থাটি বলছে, মৃত্যু ও দারিদ্র্যের এই সংখ্যা আগামীতে আরও বৃদ্ধি পাবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মহামারি পরিস্থিতিতে নারীকর্মীদের চাকরি হারানো বা আয় বন্ধের সম্ভাবনা সবচেয়ে বেশি।

ধনী-গরিবের এই ব্যবধান আরও বাড়তে চলেছে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ক্রেডিট সুইসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও ৪২ হাজার ব্যক্তি নতুন করে অন্তত ৫০ মিলিয়ন ডলারের মালিক হবেন এবং আরও ৯৯ হাজার ব্যক্তি হবেন বিলিয়নিয়ার। ২০২৫ সালের মধ্যে বিশ্বে কোটিপতির সংখ্যা দাঁড়াবে ১৫.৩ মিলিয়নে, যা ২০২০ সালের তুলনায় ৫৮ শতাংশ বেশি। 

এছাড়া বিশ্বব্যাংক ও আইএমএফ উভয়ই জানিয়েছে, করোনভাইরাস মহামারি বিশ্বব্যাপী এই অর্থনৈতিক বৈষম্যকে আরও বাড়িয়ে তুলবে।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

কোভিড-১৯ / করোনাভাইরাস / মহামারি / মিলিয়নিয়ার / বিলিয়নিয়ার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র
  • গত বছর আমেরিকায় প্রতিদিন গড়ে তৈরি হয়েছে ১,২০০ নতুন মিলিয়নিয়ার
  • প্রথম ট্রিলিয়নিয়ার মাস্ক—কিন্তু বিশ্বের প্রথম বিলিয়নিয়ার কে ছিলেন?
  • ধারণার চেয়েও দ্রুত ছড়াতে পারে ইবোলার প্রাদুর্ভাব, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • মহামারি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে ২,৯৯৩ কোটি টাকা ব্যয়ে ‘ওয়ান হেলথ’ প্রকল্প নিচ্ছে সরকার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net