Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
জিজ্ঞাসাবাদের জন্য শিল্পকলার ডিজি লিয়াকতকে দুদকের তলব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 January, 2022, 02:00 pm
Last modified: 06 January, 2022, 02:02 pm

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জিজ্ঞাসাবাদের জন্য শিল্পকলার ডিজি লিয়াকতকে দুদকের তলব

বুধবার দুদকের উপপরিচালক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে শিল্পকলার মহাপরিচালককে ১৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
06 January, 2022, 02:00 pm
Last modified: 06 January, 2022, 02:02 pm
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির (বিএসএ) মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

বুধবার দুদকের উপপরিচালক মোঃ ইব্রাহিম স্বাক্ষরিত এক নোটিশে শিল্পকলার মহাপরিচালককে ১৬ জানুয়ারি ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য (জনসংযোগ) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে লিয়াকত আলীকে একাডেমির ব্যয়ের নথি জমা দিতে বলেছে দেশের দুর্নীতিবিরোধী প্রধান এই ওয়াচডগ। এ বিষয়ে গত বছরের ২ জানুয়ারি তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয় তারা।

দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে দুই সদস্যের একটি দল বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। দলের আরেক সদস্য হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া।

একাডেমির ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে বরাদ্দকৃত বাজেটের ব্যয়ের নথি চেয়ে দুদুক। সেইসঙ্গে ২০২০-২১ অর্থবছরে করোনাভাইরাস মহামারি চলাকালীন ভার্চুয়াল প্রোগ্রাম আয়োজনের খরচ বাবদ অতিরিক্ত বরাদ্দকৃত ৩৫০ মিলিয়ন টাকার হিসাবও চেয়েছে প্রতিষ্ঠানটি। শিল্পকলা একাডেমিকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এসব খরচের সোনালী ব্যাংকের স্টেটমেন্ট ও ভাউচার দেখাতে বলা হয়েছে। 

কমিশন শিল্পকলা কর্তৃপক্ষকে আগামী ১১ জানুয়ারির মধ্যেই এসব প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে বলেছে।

গত কয়েক মাসে শিল্পকলার মহাপরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণসহ বেশকিছু অনিয়ম ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ২৬ কোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে।

দুদকের কাছে প্রাপ্ত অভিযোগ পত্রে বলা হয়েছে, লিয়াকত আলী কৌশলে একাডেমির নিয়ম-নীতি লঙ্ঘন করে একজন চুক্তিভিত্তিক পরিচালককে সচিব পদে নিয়োগ দেওয়ার মাধ্যমে ২৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমি / দুর্নীতি দমন কমিশন / দুদক / লিয়াকত আলী লাকী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • পি কে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ
  • দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট
  • ৫৩৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ: সালমান এফ রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • সাবেক হাইকমিশনার সাঈদা মুনাসহ পরিবারের ৪ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net