Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
ইরাক যুদ্ধের গোপন নথি 'পুড়িয়ে ফেলার নির্দেশ' দিয়েছিলেন টনি ব্লেয়ার

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 January, 2022, 02:10 pm
Last modified: 05 January, 2022, 02:25 pm

Related News

  • ইরান যুদ্ধের খরচ মেটাতে আরব দেশগুলোর কাছে টাকা চাইতে ‘আগ্রহী’ ট্রাম্প
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ট্রাম্পের ইরান 'যুদ্ধের' কৌশল কি ২০০৩ সালের ইরাক যুদ্ধেরই পুনরাবৃত্তি?
  • টনি ব্লেয়ারের ‘অস্বাভাবিক আয়’ নিয়ে এপস্টিন ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর আলাপের অডিও প্রকাশ
  • ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকা, গাজার ‘শান্তি বোর্ড’ থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার

ইরাক যুদ্ধের গোপন নথি 'পুড়িয়ে ফেলার নির্দেশ' দিয়েছিলেন টনি ব্লেয়ার

২০১৫ সালে যখন একই প্রশ্ন উঠেছিল, তখন স্যার টনি ব্লেয়ার বলেছিলেন, 'এ ধরনের দাবি ভিত্তিহীন'। তবে যুদ্ধ শুরু হওয়ার সময় প্রতিরক্ষার দায়িত্বে থাকা জিওফ্রে হুন এখন জোর দিয়েই বলছেন, অভিযোগটি সত্য ছিল।
টিবিএস ডেস্ক
05 January, 2022, 02:10 pm
Last modified: 05 January, 2022, 02:25 pm
ছবি: পিএ

২০০৩ সালের আলোচিত ইরাক আক্রমণ 'অবৈধ প্রমাণিত হতে পারে' এমন এক নথি নিজের প্রতিরক্ষা সচিবকে পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী (১৯৯৭-২০০৭) টনি ব্লেয়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত সচিব জিওফ্রে উইলিয়াম হুন নিজেই এ কথা জানিয়েছেন।

সাবেক প্রধানমন্ত্রী ব্লেয়ারকে নতুন বছরে যুক্তরাজ্যের অন্যতম সর্বোচ্চ সম্মানজনক 'নাইটহুড' উপাধিতে ভূষিত করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। গত শুক্রবার তাকে 'ব্রিটিশ অর্ডার অফ শিভালরি'-এর 'মোস্ট নোবেল অর্ডার অফ দ্য গার্টার'-এর নাইট কম্প্যানিয়ন নিযুক্ত করেন দেশটির রানী। এটি ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম সম্মাননা। তবে, ব্লেয়ারকে এই সম্মাননা দেওয়ার ব্যাপারটি মেনে নিতে পারছেন না অনেকেই। দেশটির জনসাধরণের এক অংশের দাবি, সাবেক এই প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধী। ইরাক যুদ্ধে সরাসরি জড়িত থাকার কারণে তাকে যেকোনো সার্বজনীন সম্মাননা পাওয়ার ক্ষেত্রে 'সর্বনিম্ন যোগ্য ব্যক্তি' হিসেবে আখ্যা দিয়েছেন তার নিজের দেশেরই সাধারণ মানুষ। 

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ছবি: এএফপি

এমনি নাইট উপাধি ফিরিয়ে নিতে পিটিশন স্বাক্ষরেরও আয়োজন করা হয়েছে। গত তিনদিনে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন ওই পিটিশনে। 

সাধারণ মানুষের এই দাবিতে আরও গতি এনে দিয়েছে সাবেক প্রতিরক্ষা সচিব জিওফ্রে হুনের গোপন নথি পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর তথ্য। 

২০১৫ সালে যখন এই একই প্রশ্ন উঠেছিল,  তখন স্যার টনি ব্লেয়ার বলেছিলেন, 'এ ধরনের দাবি ভিত্তিহীন'। তবে যুদ্ধ শুরু হওয়ার সময় প্রতিরক্ষার দায়িত্বে থাকা জিওফ্রে হুন এখন জোর দিয়েই বলছেন, অভিযোগটি সত্য ছিল। তার এই দাবি ১০ নং ডাউনিং স্ট্রিটকে বেশ বেকাদায় ফেলেছে।  

হুন বলেছেন, তার প্রধান ব্যক্তিগত সচিবকে সাবেক প্রধানমন্ত্রী ব্লেয়ারের চিফ অফ স্টাফ জোনাথন পাওয়েল নথিটি পড়া মাত্রই 'পুড়িয়ে ফেলার' নির্দেশ দিয়েছিলেন। এই আদেশে তারা গভীরভাবে শঙ্কিত হয়েছিলেন এবং নথিটি পুড়িয়ে ফেলার পরিবর্তে নিরাপদে তালাবদ্ধ করে রেখেছিলেন। 

দ্য ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী সাবেক প্রতিরক্ষা সচিব হুন আরও জানান, ইরাক যুদ্ধ শুরু হওয়ার প্রায় এক বছর আগে স্যার টনি ব্লেয়ার ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ 'ঠান্ডা মাথায়' একটি চুক্তি করেছিলেন। এছাড়া, ১০ নং ডাউনিং স্ট্রিটের প্রেস অফিসের বিরুদ্ধে তিনি ইরাকের প্রয়াত নেতা সাদ্দাম হোসেনের সামরিক বাহিনীর হুমকিকে 'অতিরঞ্জিত' করে উপস্থাপন করার অভিযোগও আনেন।

এমনকি, স্যার টনি ব্লেয়ার যুদ্ধের দায় এড়াতে তাকে বরখস্ত করেছিলেন বলেও অভিযোগ করেন সাবেক এই প্রতিরক্ষা সচিব।

টনি ব্লেয়ার ও সাবেক প্রতিরক্ষা সচিব জিওফ্রে হুন।

টনি ব্লেয়ারের ঘনিষ্ঠতম ও রাজনৈতিক সহযোগীদের মধ্যে অন্যতম ছিলেন জিওফ্রে হুন। ফলে তার কাছ থেকে আসা এমন চাঞ্চল্যকর তথ্য ভাবমূর্তি একটু বেশিই ক্ষুণ্ণ করেছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হুন তার স্মৃতিকথা 'সি হাউ দে রান'-এ  ইরাক যুদ্ধের বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেছেন। বইটিতে তিনি লিখেছেন, যুদ্ধের বৈধতা সম্পর্কে অ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথের কাছ থেকে আসা গোপন পরামর্শকেও ধ্বংস করতে বলা হয়েছিল তাকে। কারণ লর্ড গোল্ডস্মিথ বলেছিলেন, 'যুদ্ধ বেআইনি হতে পারে'। তবে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক দিন আগে তিনি তার মন পরিবর্তন করে বলেছিলেন, যুদ্ধটি 'বৈধ'।


  • সূত্র: দ্য ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

ইরাক যুদ্ধ / ইরাক আক্রমণ / টনি ব্লেয়ার / সাদ্দাম হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ইরান যুদ্ধের খরচ মেটাতে আরব দেশগুলোর কাছে টাকা চাইতে ‘আগ্রহী’ ট্রাম্প
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা
  • ট্রাম্পের ইরান 'যুদ্ধের' কৌশল কি ২০০৩ সালের ইরাক যুদ্ধেরই পুনরাবৃত্তি?
  • টনি ব্লেয়ারের ‘অস্বাভাবিক আয়’ নিয়ে এপস্টিন ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর আলাপের অডিও প্রকাশ
  • ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকা, গাজার ‘শান্তি বোর্ড’ থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net