Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
সাদ্দাম গর্তে লুকিয়ে ছিলেন না, এটা ‘বানোয়াট’, মুখ খুললেন মার্কিন বাহিনীর দোভাষী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
30 December, 2021, 09:45 pm
Last modified: 10 December, 2022, 11:34 am

Related News

  • যুদ্ধের ব্যয় নিয়ে ‘মিথ্যা’ বলছে পেন্টাগন, প্রকৃত খরচ ১০০ বিলিয়ন ডলার: ইরান
  • মার্কিন নৌ-অবরোধে এ পর্যন্ত ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • ২৫ বিলিয়ন নাকি ১ ট্রিলিয়ন ডলার: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আসলে কত?
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

সাদ্দাম গর্তে লুকিয়ে ছিলেন না, এটা ‘বানোয়াট’, মুখ খুললেন মার্কিন বাহিনীর দোভাষী

“সাদ্দাম স্থানীয়ভাবে দিশদাশা নামে পরিচিত আরবি জোব্বা পরে নামাজরত ছিলেন। তিনি যে দখলদার বাহিনীর ভয়ে জুবুথুবু হয়ে পড়েছিলেন বলে প্রচার চালানো হয়েছে তা ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি ঘরের ভেতর ছিলেন, সুড়ঙ্গের ভেতর লুকানোর চেষ্টা করেননি।”
টিবিএস ডেস্ক
30 December, 2021, 09:45 pm
Last modified: 10 December, 2022, 11:34 am
ইরাকের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। ছবি: মাইক নেলসন/ এএফপি

ব্যাপক গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্র জোট। এসময় ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আত্মগোপন করেন। ওই বছরের ১৩ ডিসেম্বর মাটির নিচে তৈরি একটি গর্ত থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় দখলদার জোট বাহিনী। কিন্তু, রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজকে মার্কিন বাহিনীর সঙ্গে কাজ করা সাবেক এক দোভাষী জানিয়েছেন, সাদ্দামকে গ্রেপ্তারের সময় সত্যিকার যে পরিস্থিতি ছিল তার বিবরণ উদ্দেশ্যমূলকভাবে পরিবর্তন করা হয়।

দোভাষীর পরিচয় গোপন রেখেছে রুশ গণমাধ্যমটি। তিনি বলেছেন, "সাদ্দামকে গ্রেপ্তারের পর পরই তাকে কীভাবে বন্দী করা হলো সেই সত্যকে বিকৃত করা হয়। বুশের নেতৃত্বে আমেরিকান প্রশাসন যেন ইরাকে পরাজিত প্রমাণিত না হয়, সেজন্যই এ ছলনার আশ্রয় নেয়। তাছাড়া, ইরাককে বিশ্বশান্তির জন্য হুমকি এবং ব্যাপক গণবিদ্ধংসী অস্ত্র রাখার জন্য দায়ী করা হলেও- সেসবের কোনো প্রমাণও তারা পাচ্ছিল না।"

সাদ্দামকে আটকের পর গণমাধ্যমে প্রকাশিত ছবি। সূত্র: এপি

তিনি আরও জানান, আমি বিশ্বকে জানাতে চাই গ্রেপ্তার হওয়ার সময় সাদ্দাম স্থানীয়ভাবে দিশদাশা নামে পরিচিত আরবি জোব্বা পরে নামাজরত ছিলেন। তিনি যে দখলদার বাহিনীর ভয়ে জুবুথুবু হয়ে পড়েছিলেন বলে প্রচার চালানো হয়েছে তা ছিল সম্পূর্ণ মিথ্যা। তিনি ঘরের ভেতর ছিলেন, সুড়ঙ্গের ভেতর লুকানোর চেষ্টা করেননি। তাছাড়া, সুড়ঙ্গটি ছিল খুবই সরু, আর সে সময় প্রেসিডেন্টের স্বাস্থ্যও বেশ রুগ্ন হয়ে পড়েছিল। তাই ভয়ে সেখানে তার লুকানোর চেষ্টা বানোয়াট কাহিনী।

দোভাষীটি জোর দিয়ে বলেন, "আমি তখন বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলাম। সেটি খুলে অনেক কসরত করে সুড়ঙ্গে প্রবেশও করেছি। সেখানে ঢোকা সহজসাধ্য ছিল না। একথা সত্য সুড়ঙ্গের সেই গর্ত অবশ্যই ছিল। কিন্তু, সাদ্দাম ঘরেই ছিলেন। সেখানেই তাকে বন্দী করা হয়। তিনি কারো ভয়ে গর্তে লুকাননি।"

ঘরটির বর্ণনাও দিয়েছেন তিনি- "ঘরটি ছিল একেবারেই সাদামাটা। যোগাযোগের কোনো আহামরি যন্ত্রপাতি সেখানে ছিল না। ছিল কেবল একটি ওয়ার্ডরোব, দুইটি বিছানা, একটি রেডিও, একটি ভয়েস রেকর্ডার, আর ছোট্ট একটি টেলিভিশন।"

ওই দোভাষী আরও জানান, যে বাড়িতে সাদ্দাম আত্মগোপনে ছিলেন সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার ভর্তি ১৭টি বাক্স ছিল। মার্কিন সেনারা এসব অর্থ সাথে করে নিয়ে যায়।

কথিত সেই গর্ত। পেন্টাগনের দাবি অনুযায়ী, ২০০৩ সালের ডিসেম্বরে একটি খামারের ঘরের নিচে আট বাই আট ফুটের গর্ত থেকে সাদ্দামকে ভীতসন্ত্রস্ত অবস্থায় আটক করা হয়। ছবি: গেটি ইমেজেস

"প্রেসিডেন্ট যে ঘরে ছিলেন, তার থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে ছিল একটি পশুর আস্তাবল। কঠোর নিরাপত্তার কারণে সঙ্গে সঙ্গেই আমাকে সেখানে যেতে দেওয়া হয়নি, কিন্তু অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য আমাকে পরে এসব বলেছিল। সে জানায়, আমরা ১৭টি বিশালাকায় বাক্স পেয়েছি, সেগুলো ভর্তি বহু মিলিয়ন ডলারে। সাদ্দাম হোসেনের ঘরে থাকা একটি বাক্সে আরও ছিল স্বর্ণের বার ও অমূল্য গহনা।"

সাদ্দামকে গ্রেপ্তার করা সেনা ইউনিটটি এসব ধন-সম্পদ অজ্ঞাত কোনো স্থানে নিয়ে যায়। এমনকি তা ইরাকি জনগণকে জানানোও হয়নি। সম্পদের মূল্য বা সেগুলো কোথায় গেছে- তাও কখনো জানানো হয়নি।

পেন্টাগনের দাবি অনুযায়ী, ২০০৩ সালের ডিসেম্বরে একটি খামারের ঘরের নিচে একটি আট বাই আট ফুটের গর্ত থেকে সাদ্দামকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় আটক করা হয়। কিন্তু, বাস্তবে সাদ্দাম গ্রেপ্তারের সময় ঘরের মধ্যেই কোনো কারণে অচেতন অবস্থায় ছিলেন, এসময় তিনি কী বলছেন বা করছেন- তাও বুঝতে পারছিলেন না। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় তাকে কোনো ধরনের চেতনানাশক দেওয়া হয়েছিল- বলে জানান নিরাপত্তার কারণে নাম-পরিচয় গোপন রাখার শর্ত দেওয়া ওই দোভাষী।

২০০৬ সালে সাদ্দামকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু, যে গণবিধ্বংসী জীবাণু ও রাসায়নিক অস্ত্র থাকার অভিযোগে তার দেশে আগ্রাসন চালানো হয়েছিল, তেমন কিছুই কখনো খুঁজে পাওয়া যায়নি। 


 

  • সূত্র: স্পুটনিক নিউজ 

Related Topics

টপ নিউজ

সাদ্দাম হোসেন / ইরাক / পেন্টাগন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • যুদ্ধের ব্যয় নিয়ে ‘মিথ্যা’ বলছে পেন্টাগন, প্রকৃত খরচ ১০০ বিলিয়ন ডলার: ইরান
  • মার্কিন নৌ-অবরোধে এ পর্যন্ত ইরানের ক্ষতি ৪.৮ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • ২৫ বিলিয়ন নাকি ১ ট্রিলিয়ন ডলার: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় আসলে কত?
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net