Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত, ওমিক্রনের আশঙ্কা

খেলা

টিবিএস রিপোর্ট
06 December, 2021, 04:35 pm
Last modified: 06 December, 2021, 07:39 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

দুই নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত, ওমিক্রনের আশঙ্কা

দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ে থেকে ফেরায় ধারণা করা হচ্ছে ওমিক্রনে আক্রান্ত হতে পারেন তারা। 
টিবিএস রিপোর্ট
06 December, 2021, 04:35 pm
Last modified: 06 December, 2021, 07:39 pm

জিম্বাবুয়েতে ২০২২ বিশ্বকাপের বাছাই পর্ব খেলে গত ১ ডিসেম্বর দেশে ফেরে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দেশে ফেরে হোটেল সোনারগাঁওয়ে পাঁচদিনের কোয়ারেন্টিনে প্রবেশ করে বাংলাদেশ। এখনও সেখানেই আছেন নারী ক্রিকেটাররা। এর মধ্যে এলো খারাপ খবর, দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জিম্বাবুয়ে থেকে ফেরায় ধারণা করা হচ্ছে ওমিক্রনে আক্রান্ত হতে পারেন তারা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। কোন দুই ক্রিকেটার আক্রান্ত হয়েছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। দুই ক্রিকেটারকে আইসোলেশনে রাখা হয়েছে। বাকি ক্রিকেটারদের হোটেলেই নিরাপদে রাখা হয়েছে। তবে বিষয়টি নিয়ে দলের মধ্যে থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানায় বিসিবি সূত্র।

দেশে ফেরার পর নারী দলের সব ক্রিকেটার, কোচ, কর্মকর্তাদের বেশ কয়েকটি করোনা পরীক্ষা করানো হয়। কোনো রিপোর্টেই করোনা পজিটিভ ফল আসেনি। আজ দুপুরে করা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে তাদের শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের উপস্থিতি আছে কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফল পজিটিভ আসায় আবারও নমুনা নেওয়া হয়েছে দুই ক্রিকেটারসহ সবার, রাতে ফল পাওয়া যাবে। 

আজ সোমবার বেলা ১২টায় কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল নারী দলের। সেই হিসেব করে নারী দলের সঙ্গে সাক্ষাত করতে হোটেল সোনারগাঁওয়ে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিসিবির কয়েকজন কর্তা। কিন্তু তারা গিয়ে জানতে পারেন, কোয়ারেন্টিন শেষ হয়নি নারী দলের। উল্টো খবর পান দুজনের করোনায় আক্রান্ত হওয়ার। পরে বিপিএলসহ আরও কয়েকটি বিষয় নিয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে সেখানে সভা করেন বিসিবি সভাপতি।

ওমিক্রনের আশঙ্কা থাকায় বিষয়টি আর বিসিবির হাতে নেই। স্বাস্থ্য অধিদপ্তর পুরো বিষয়টির দেখভাল করবে। এ নিয়ে নারী দলের এক কর্মকর্তা বলেন, 'দুজন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পর বিষয়টি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চলে গেছে, তারা এটা দেখভাল করবে। যাবতীয় সিদ্ধান্ত তারাই নেবে। ওমিক্রন কিনা, এটা নিশ্চিত হতে একটি বিশেষ টেস্ট করাতে হয়, সেটাও করানো হচ্ছে।' 

নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয় কয়েকটি দেশ ঘুরে! এ কারণেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয় দলের সবাইকে। আফ্রিকার সাতটি দেশে যাতায়াতকারী বেশিরভাগ ফ্লাইটই স্থগিত করে দিয়েছে বিভিন্ন দেশ। দেশে ফেরার ফ্লাইট পেতে দেরি হচ্ছিল নারী দলের, যে কারণে নির্ধারিত সময়ে রওনা দিতে পারেনি দল।

জিম্বাবুয়েতে বাছাই পর্ব বাতিল হওয়াতে কপাল খুলেছে বাংলাদেশের। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে নারী দল। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত র‌্যাঙ্কিয়ের সেরা আটে থাকা দলগুলো আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপে অংশ নেবে। বাংলাদেশ সেরা আটের মধ্যে থাকায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে।

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / করোনাভাইরাস / আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১,২২৯
  • হামের সংক্রমণ বাড়ছে, ২৩ দিনে ১৪৯ শিশুর মৃত্যু
  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net