Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2026, 03:25 pm
Last modified: 13 July, 2026, 03:27 pm

Related News

  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল
  • রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, ৭ দিনে আক্রান্ত ৮৬; বাড়ছে পানিবাহিত রোগও

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম টিবিএসকে বলেন, ‘বন্যার পানিতে সাপের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয় ও বসতবাড়িতে সাপ বেড়েছে।’
টিবিএস রিপোর্ট
13 July, 2026, 03:25 pm
Last modified: 13 July, 2026, 03:27 pm
ছবি: সংগৃহীত

টানা ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সাপের উপদ্রব বেড়েছে। গত সাত দিনে জেলার বন্যাকবলিত এলাকায় সাপের কামড়ে অন্তত ৮৬ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে ডায়রিয়াসহ পানিবাহিত রোগেও আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাপে কাটার ৮৬ জনের মধ্যে দুইজন বিষধর সাপের দংশনের শিকার হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম টিবিএসকে বলেন, 'বন্যার পানিতে সাপের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয় ও বসতবাড়িতে সাপের উপস্থিতি বেড়েছে। ফলে সাপে কাটার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।'

তিনি জানান, বিষধর সাপের দংশনের শিকার দুইজনই বোয়ালখালী উপজেলার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টি-স্নেক ভেনম দেওয়ার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন থাকলেও তাদের প্রাণহানির আশঙ্কা নেই।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, সাপে কাটার রোগীদের মধ্যে বোয়ালখালীতে ২০ জন, পটিয়ায় ১৮ জন, বাঁশখালীতে ১২ জন, রাউজানে ৯ জন, হাটহাজারীতে ৮ জন, সাতকানিয়ায় ৬ জন, আনোয়ারায় ৫ জন, রাঙ্গুনিয়ায় ৩ জন, চন্দনাইশে ৩ জন এবং লোহাগাড়ায় ২ জন চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সাপে কাটার রোগীদের চিকিৎসার জন্য জেলার ১৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০০ ভায়াল এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে ৩০০ ভায়ালসহ মোট ১ হাজার ১০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম মজুত রয়েছে।

বন্যাকবলিত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার, পানিতে নামার আগে লাঠি দিয়ে জায়গা পরীক্ষা করা এবং ঘরের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। সাপে কামড়ালে ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত হাসপাতালে যেতে বলা হয়েছে।

বাড়ছে পানিবাহিত রোগ

বন্যার কারণে চট্টগ্রামে ডায়রিয়াসহ পানিবাহিত রোগের প্রকোপও বাড়ছে। গত সাত দিনে জেলার বন্যাকবলিত ১৫টি উপজেলায় অন্তত ১০২ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের প্রায় ৭০ শতাংশই শিশু বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা, চিকিৎসার বাইরে আরও অনেক আক্রান্ত ব্যক্তি থাকতে পারেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, বন্যার সময় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার সংকট তৈরি হওয়ায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে বাঁশখালী উপজেলায় চারজন এবং সাতকানিয়ায় ছয়জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মোট ২ লাখ ৩ হাজার ৪০০ প্যাকেট ওআরএস মজুত রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ সাতকানিয়ায় ৫ হাজার এবং বাঁশখালীতে ১৫ হাজার প্যাকেট ওআরএস সংরক্ষিত রয়েছে।

এ ছাড়া বন্যাকবলিত এলাকায় মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। ডায়রিয়া, চর্মরোগ, চোখের সংক্রমণসহ বিভিন্ন পানিবাহিত রোগের ওপর নজরদারিও জোরদার করা হয়েছে।

ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। অ্যান্টি-স্নেক ভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, কলেরা স্যালাইন ও ওআরএসসহ জরুরি ওষুধ নিয়মিতভাবে প্রতিটি উপজেলায় সরবরাহ করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'প্রয়োজন অনুযায়ী ঢাকার কেন্দ্রীয় মেডিকেল স্টোর (সিএমএসডি) থেকেও সরবরাহ নেওয়া হচ্ছে। গতকালও ঢাকা থেকে ৩০০ ভায়াল অ্যান্টি-স্নেক ভেনম এবং ৪০০টি ডেঙ্গু পরীক্ষার কিট আনা হয়েছে। পাশাপাশি জেলা মেডিকেল স্টোর থেকেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপজেলায় ওষুধ সরবরাহ করা হচ্ছে।'

Related Topics

টপ নিউজ

টানা ভারি বৃষ্টি / চট্টগ্রাম / বন্যা / সাপের উপদ্রব / সাপে কাটা / আক্রান্ত / পানিবাহিত রোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১,১১৪
  • চট্টগ্রাম ওয়াসার বকেয়া আদায় ২৮ কোটি টাকা ছাড়াল
  • রাউজানে সন্ত্রাস-চাঁদাবাজ বিরোধী অভিযানে সন্ত্রাসীদের গুলিতে আহত ১২ পুলিশ; অস্ত্রসহ গ্রেপ্তার ১

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net