Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
একদিনে ট্রেজারি বিলে সাড়ে ছয় হাজার কোটি টাকা তুলল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 December, 2021, 09:45 am
Last modified: 06 December, 2021, 11:05 am

Related News

  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে

একদিনে ট্রেজারি বিলে সাড়ে ছয় হাজার কোটি টাকা তুলল কেন্দ্রীয় ব্যাংক

করোনাকালে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকলেও কোভিড প্রভাব অনেকটা কমে আসায় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে।
টিবিএস রিপোর্ট
06 December, 2021, 09:45 am
Last modified: 06 December, 2021, 11:05 am

নগদ টাকার সঙ্কট মেটাতে বাজার থেকে এক মাসের জন্য টাকা উত্তোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এমনই সংকটের মধ্যে হঠাৎ করে একদিনে সরকারের ট্রেজারি বিলের মাধ্যমে সাড়ে ছয় হাজার কোটি টাকা উত্তোলন করেছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার  বাংলাদেশে ব্যাংকের অকশন ক্যালেন্ডার অনুযায়ী সরকারের দুইটি ট্রেজারি বিলের মাধ্যমে আড়াই হাজার কোটি টাকা তোলার কথা ছিল। একটি ছিল ৯১ দিন মেয়াদি,  ২.৪০% সুদে উত্তোলন করার কথা ছিল ১৫০০ কোটি টাকা। এছাড়া ৩৬৫ দিন মেয়াদে ৩.৪৯% সুদে তোলার কথা ছিল ১০০০ কোটি টাকা।

অথচ কেন্দ্রীয় ব্যাংক ৯১ দিন মেয়াদি বিলে একই সুদে উত্তোলন করেছে ৩ হাজার ৮৪১ কোটি টাকা। এছাড়া ৩৬৫ দিন মেয়াদি ট্রেজারি বিলে একই সুদে উত্তোলন করেছে ২৮৪০ কোটি টাকা।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, অকশন ক্যালেন্ডার যখন করা হয়েছিল তখন সরকারের টাকা উদ্বৃত্ত ছিল। হঠাৎ করে গত এক সপ্তাহে বড় বড় কিছু বিল পরিশোধ করায় সরকারের অ্যাকাউন্ট নেগেটিভ প্রায়। তাই বেশি টাকা উত্তোলন করতে হয়েছে।

আগামী কয়েকদিনে আরও কিছু পেমেন্ট করতে হবে সরকারকে। একইসঙ্গে নতুন বছরের শুরুতে বেশি কিছু বিল পরিশোধ করতে হয় তাই টাকা উত্তোলন বেশি করেছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে গত মাসে তুলে নিয়েছিল প্রায় দুই হাজার কোটি টাকা। আর সঙ্কটে পড়া ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে তুলে নেয়া হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। সব মিলেই ব্যাংকগুলোর নগদ টাকার প্রবাহে টান পড়েছে। অনেক ব্যাংকই এখন এ সঙ্কট মেটাতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হচ্ছে। এরই ফলে গত বুধবার থেকে এক মাসের জন্য বিলের মাধ্যমে টাকা না তোলার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

হঠাৎ করে অকশন ক্যালেন্ডারের লক্ষ্যমাত্রার বাহিরে গিয়ে বেশি টাকা তোলায় উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রায়ত্ব একটি ব্যাংকের ট্রেজারি সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ট্রেজারি বিলের অকশন ক্যালেন্ডারে টাকা তোলার কথা ছিল আড়াই হাজার কোটি টাকা অথচ টাকা তোলা হয়েছে সাড়ে ছয় হাজার কোটি টাকার বেশি।  আমাদের যদি আগে থেকে ইঙ্গিত দেয়া হতো তাহলে ভিন্ন ধরনের প্রস্তুতি থাকতো, তার কিছুই কেন্দ্রীয় ব্যাংক করেনি।

তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকের আমানতের সুদ মূল্যস্ফীতির কম যেন না হয় এমন নির্দেশনা দিলেও তিন মাসের ট্রেজারি বিলের সুদ দিচ্ছে চার শতাংশের কম। এটা আরও বাড়ানো দরকার।

উল্লেখ্য, মূল্যস্ফীতি সহনীয় রাখতে কেন্দ্রীয় ব্যাংক তার বিভিন্ন উপকরণ ব্যবহার করে বাজার থেকে উদ্বৃত্ত অর্থ তুলে নেয়। সাধারণত বাংলাদেশ ব্যাংক বিল, আমানতের বিপরীতে ব্যাংকগুলোর বাধ্যতামূলক নগদ জমার হার (সিআরআর) বাড়িয়ে দেয়া ইত্যাদির মাধ্যমে বাজার থেকে টাকা তুলে নেয়া হয়।

করোনাকালে ব্যাংকগুলোতে অতিরিক্ত তারল্য থাকলেও কোভিড প্রভাব অনেকটা কমে আসায় বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ছে। বিনিয়োগ বাড়ায় ব্যাংকিং খাতে ঋণের পরিমাণও বাড়ছে।  গত একমাসে ব্যাংকগুলোতে তারল্য চাহিদা দেখা দিয়েছে। এরই ফলে কল মানি মার্কেটে নভেম্বরে গত ১৪ মাসের তুলনায় রেট ছিল সর্বোচ্চ।
  
 
 

Related Topics

টপ নিউজ

ট্রেজারি বিল / সরকারি ট্রেজারি বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • সরকারের ঋণের চাহিদা বাড়ায় দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদ ফের ঊর্ধ্বমুখী
  • ব্যাংকে অতিরিক্ত তারল্য, ট্রেজারি বিলের সুদহার কমে ৯ শতাংশের নিচে
  • ট্রেজারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে, বেড়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?
  • ট্রেজারি বন্ডের সুদহার বাড়ায় সরকারের ব্যাংক ঋণের খরচ বেড়েছে

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net