Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
‘কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই’- সাকিব প্রসঙ্গে ফিল্ডিং কোচ

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2021, 07:00 pm
Last modified: 06 December, 2021, 12:06 am

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

‘কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই’- সাকিব প্রসঙ্গে ফিল্ডিং কোচ

তার মতে সাকিব ও বিসিবি মিলে এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে। এ নিয়ে দলের ভাবার কোনো সুযোগ নেই। তার অনুপস্থিতিতে দলে কোনো প্রভাবও পড়বে না। 
টিবিএস রিপোর্ট
05 December, 2021, 07:00 pm
Last modified: 06 December, 2021, 12:06 am
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন সাকিব আল হাসান। ছবি: বিসিবি

নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব আল হাসান। মৌখিকভাবে বিষয়টি বিসিবিকে জানালেও সাকিবকে নিয়েই নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পরই অবশ্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে ছুটির আবেদন করেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তার ছুটির বিষয়টি এখনও আলোচনার টেবিলে। এমন সময়ে বাংলাদেশের ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল জানালেন, কেউ যেতে না চাইলে তাকে নিয়ে চিন্তা করার সুযোগ নেই। 

নিউজিল্যান্ড সফরে যাওয়া না যাওয়ার ব্যাপারটি সাকিবের ব্যক্তিগত বিষয় বলে মনে করেন ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচের দায়িত্ব নেওয়া মিজানুর। তার মতে সাকিব ও বিসিবি মিলে এ নিয়ে সিদ্ধান্তে পৌঁছাবে। এ নিয়ে দলের ভাবার কোনো সুযোগ নেই। তার অনুপস্থিতিতে দলে কোনো প্রভাবও পড়বে না। 

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার পরিত্যক্ত হওয়ার স্থানীয় এই কোচ বলেন, 'এটা ব্যক্তিগত ব্যাপার, সাকিব যাবে কি যাবে না। সাকিবের ব্যক্তিগত ব্যাপার, বোর্ডের বিষয়।'

সাকিবের না থাকা দলের ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন মিজানুর রহমান। তিনি বলেন, 'এগুলো দলে কোনো প্রভাব ফেলে না। অন্যান্যরা নিজেদের নিয়ে চিন্তা করে। কেউ না গেলে তাকে নিয়ে চিন্তা করার সযোগ নেই।'

তবে সাকিবের মতো ক্রিকেটাররা দলে থাকলে যে শক্তি বাড়ে, সেটা মনে করিয়ে দিলেন মিজানুর। আবার এও জানালেন, নিউজিল্যান্ড সফরে জেতার জন্যই যাবে বাংলাদেশ দল। তার ভাষায়, 'সাকিব বা অন্যান্য যারা ভালো খেলোয়াড়, তারা গেলে দলের শক্তি বাড়ে। আমরা জেতার জন্যই যাব।'

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ৯ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হলেও এবার কোয়ারেন্টিনের নিয়ম কিছু শিথিল করা হয়েছে। এবারের সফরে বাংলাদেশকে সাত দিনের কোয়ারেন্টিন করতে হবে। মাউন্ট মঙ্গানুইতে আগামী ১ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে ৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় টেস্ট।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / ছুটির আবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৩ মার্চ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net