Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
ইশারা ভাষা বোঝার অ্যাপ বানালেন ১৪ বছরের কিশোর

ফিচার

টিবিএস ডেস্ক
04 December, 2021, 05:35 pm
Last modified: 04 December, 2021, 05:37 pm

Related News

  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত
  • অক্টোবরের মধ্যে ফের বাংলাদেশ-ভারত ট্রেন চালুর পরিকল্পনা
  • যেভাবে একা হাতে ভারতের একটি আবর্জনাভর্তি নদী পরিষ্কার করলেন ২১ বছরের তরুণ
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

ইশারা ভাষা বোঝার অ্যাপ বানালেন ১৪ বছরের কিশোর

বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে ইশারা ভাষায় যোগাযোগের অ্যাপটি তৈরি করেছেন ভারতের ১৪ বছরের কিশোর তেজাস। এই অ্যাপ দিয়ে ইশারা ভাষা বোঝা যাবে শুধু তা নয়। কেউ ইশারা ভাষায় কিছু বলতে চাইলে তাও সম্ভব এই অ্যাপের মাধ্যমে।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 05:35 pm
Last modified: 04 December, 2021, 05:37 pm
ছবি: সংগৃহীত

তেজাস শুকলা, ভারতের আসামের কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। একদিন টিভি দেখতে দেখতে হঠাৎ চোখ আটকে যায় তার। শ্রবণ প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষা ব্যবহার করে দিনের সংবাদগুলো পরিবেশন  করছিলেন এক নারী। এ দৃশ্যই তাকে গভীর চিন্তায় ফেলে দেয়।

"আমি তখনই বুঝতে পারি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করা কতোটা কঠিন হতে পারে।"

তখন থেকেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যোগাযোগের এ বাধা দূর করতে কিছু করার চিন্তা শুরু করেন এই কিশোর। এর মধ্যেই একদিন 'আরটিফিশিয়াল ইনটেলিজেন্স ফর ইয়ুথ' নামের এক প্রোগ্রামের কথা জানতে পারেন তিনি। স্কুলের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তুলতে এই কর্মসূচি হাতে নিয়েছে ভারতের মিনিস্ট্রি অব ইলেকট্রনিকস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তেজাস এখানেই তার আইডিয়া তুলে ধরেন। সাথে সাথেই তার প্রস্তাবনা গ্রহণ করা হয়। 

পুরো প্রক্রিয়ায় সময় লাগে প্রায় এক বছর। এর মধ্যে তেজোসকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর মেন্টরশিপের সুযোগ পান। এই প্রকল্পের জন্য বিজয়ী হন, অন্যান্য আরও প্রকল্পের জন্য তার সঙ্গেই বিজয়ী হন আরও ১৮ জন। 

পৃথিবীতে বিভিন্ন শ্রবণ সমস্যায় ভোগেন প্রায় ৪৩ কোটি মানুষ। এরমধ্যে একেবারেই শুনতে পান না ও কথা বলতে পারেন না নয় লাখ মানুষ। সাইন ল্যাঙ্গুয়েজ ছাড়া এসব মানুষের অন্যান্যদের সঙ্গে যোগাযোগের অন্য কোনো উপায়-ই নেই। ইশারা ভাষায় দক্ষতা আছে এমন মানুষের সংখ্যাও হাতে গোণা। 

প্রশ্ন হলো, এই অ্যাপের মাধ্যমে কী সুবিধা পাবেন শ্রবণ প্রতিবন্ধীরা। 

মোবাইলের ক্যামেরা অন করে ইশারা ভাষায় কথা বলছেন এমন কারো দিকে ধরতে হবে। অ্যাপের মাধ্যমেই কী বলছেন তা অনুবাদ হয়ে যাবে। টেক্স মেসেজ বা ভয়েস মেসেজ- দুটি অপশন-ই আছে এতে।  

এই অ্যাপ দিয়ে ইশারা ভাষা বোঝা যাবে শুধু তা নয়। কেউ ইশারা ভাষায় কিছু বলতে চাইলে তাও সম্ভব এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটিতে ঢুকে যা বলতে চান তা লিখলেই, অ্যাপের মাধ্যমে তা সাইন ল্যাঙ্গুয়েজে রূপান্তর হয়ে যাবে। 

তেজাসের এই অ্যাপ বানানোর অনুপ্রেরণা ছিল তার বাবা। তার বাবা আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। পড়ালেখার পাশাপাশিই এই অ্যাপ তৈরির কাজ করেছেন তিনি। 

অ্যাপটি ডেভেলপ হয়েছে এখনো বেশিদিন হয়নি। তাই এখনো শুধু ইংরেজি ভাষাতেই এই অ্যাপটি ব্যবহার করা সম্ভব। অ্যাপটিতে ধীরে ধীরে অন্যান্য ভাষা নিয়ে আসার ইচ্ছা আছে তেজাসের। তার বিশ্বাস, শ্রবণ প্রতিবন্ধীদের যোগাযোগ বাধা দূর করতে যুগান্তকারী ভূমিকা রাখবে তার এই অ্যাপ। 

  • সূত্র: আউটলুক ইন্ডিয়া

Related Topics

টপ নিউজ

বিশ্ব প্রতিবন্ধী দিবস / সাইন ল্যাঙ্গুয়েজ / ভারত / শ্রবণ প্রতিবন্ধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: ভারত
  • অক্টোবরের মধ্যে ফের বাংলাদেশ-ভারত ট্রেন চালুর পরিকল্পনা
  • যেভাবে একা হাতে ভারতের একটি আবর্জনাভর্তি নদী পরিষ্কার করলেন ২১ বছরের তরুণ
  • দিল্লিতে ৬ তলা হোস্টেল ধসে নিহত অন্তত ৩, অর্ধশতাধিক শিক্ষার্থী আটকা পড়ার আশঙ্কা
  • চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশির সংখ্যায় ধস, চিন্তিত কলকাতার হাসপাতালগুলো, বাংলাদেশে পাঠাচ্ছে প্রতিনিধি দল

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net