Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
বায়ার্ন-বার্সা ম্যাচে থাকতে পারবেন না কোনো দর্শক  

খেলা

টিবিএস ডেস্ক
04 December, 2021, 01:30 pm
Last modified: 04 December, 2021, 01:36 pm

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

বায়ার্ন-বার্সা ম্যাচে থাকতে পারবেন না কোনো দর্শক  

জার্মানিতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গেল বৃহস্পতিবার নতুন করে ক্রীড়া সংক্রান্ত বিধিনিষেধ জারি করে জার্মান সরকার।
টিবিএস ডেস্ক
04 December, 2021, 01:30 pm
Last modified: 04 December, 2021, 01:36 pm
ছবি: এফসি বায়ার্ন মিউনিখ

চলতি সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তারা জানিয়েছে, বার্সা-বায়ার্নের ম্যাচে কোনো দর্শক থাকতে পারবে না। জার্মানির বাভারিয়া রাজ্যে কোভিডজনিত বিধিনিষেধের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসছে বুধবার (৮ ডিসেম্বর) অ্যালিয়েঞ্জ অ্যারেনায় জার্মান ক্লাবটির মুখোমুখি হবে 'ই' গ্রুপে দ্বিতীয় অবস্থানে থাকা বার্সা।

বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ জানায়, "বায়ার্ন মিউনিখ বনাম এফসি বার্সেলোনার খেলাটি হবে রুদ্ধদ্বার মাঠে। গত কয়েক সপ্তাহ ধরে জার্মানির বাভারিয়া অঞ্চলে করোনাভাইরাস পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় মাঠে দর্শক প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

শুধু বার্সার ম্যাচই নয়, আগামী ৭ ডিসেম্বর আরবি লিপজিগের মাঠে ম্যানচেস্টার সিটি বনাম লিপজিগ ম্যাচটিও অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বারের ভেতরে। জার্মানির স্যাক্সনি রাজ্যে গত মাস থেকে আংশিক লকডাউন শুরু হওয়ার ফলে এই সিদ্ধান্ত আসে।

জার্মানিতে আবারও করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় গেল বৃহস্পতিবার নতুন করে ক্রীড়া সংক্রান্ত বিধিনিষেধ জারি করে জার্মান সরকার। নতুন নিয়মে বুন্দেসলিগার ম্যাচগুলোতে শুধুমাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের সুযোগ পাবেন এবং একদিনে সর্বোচ্চ ১৫,০০০ দর্শক মাঠে খেলা দেখতে পারবেন।

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় চতুর্থ তরঙ্গের আশঙ্কা করছে জার্মান প্রশাসন। এর ফলে হাসপাতালগুলোর আইসিইউতে চাপ বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। রবার্ট কচ ইনস্টিটিউট সূত্রে জানা যায়, শুক্রবার জার্মানিতে নতুন করে ৭৪,৩৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩৯০ জন।

এরই মধ্যে গত সপ্তাহে দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যে নতুন ওমিক্রন ভ্যারিয়ান্টে আক্রান্ত দুজন করোনা রোগীর সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়।

এদিকে এক বিবৃতিতে ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, বুন্দেসলিগায় তাদের  মাইনজ ৫ এর সাথে ম্যাচ (১১ ডিসেম্বর) এবং ভিএফএল উলফসবুর্গের সাথে ম্যাচটিতেও (১৭ ডিসেম্বর) দর্শক প্রবেশ করতে দেওয়া হবে না।

বায়ার্ন মিউনিখ বোর্ডের সদস্য জ্যান দ্রিসেন বলেন, "অ্যালিয়েঞ্জ অ্যারেনায় খালি মাঠে খেলা চালিয়ে নেওয়াটা খুব কঠিন। দর্শক ব্যতীত ফুটবলের অর্ধেক সৌন্দর্য্যই কমে যায়, আর্থিক ক্ষতির কথা আর নাই বললাম। কিন্তু কিছু করার নেই, আমাদেরকে এই সিদ্ধান্ত মেনে নিতেই হবে।"

সূত্র: রয়টার্স  

Related Topics

টপ নিউজ

বার্সেলোনা / বায়ার্ন মিউনিখ / উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ / কোভিড / দর্শকবিহীন মাঠ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • চীনের কোভিড বাস্তবতা তুলে ধরা সাংবাদিক ঝাং ঝানকে আরও ৪ বছরের কারাদণ্ড
  • ত্রিমুখী হুমকি: চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবের সঙ্গে বাড়ছে ডেঙ্গু ও কোভিডে আক্রান্তের সংখ্যা
  • চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল
  • কোভিড-১৯: আবারও জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net