Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ

খেলা

টিবিএস রিপোর্ট
18 November, 2021, 04:15 pm
Last modified: 18 November, 2021, 04:19 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন মাহমুদউল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে নিজেদের উজাড় করে দেবেন তারা। শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা থাকবে তাদের। 
টিবিএস রিপোর্ট
18 November, 2021, 04:15 pm
Last modified: 18 November, 2021, 04:19 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর সমালোনার শূলে চড়ানো হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে রীতিমতো ট্রল চলছিল। সব দিকে যখন সমালোচনার ঝড়, তখন বড় আশ্রয় পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিশ্বকাপে চরম ব্যর্থতার পরও ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ' রিয়াদ। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগের দিন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আস্থার প্রতিদান দিতে নিজেদের উজাড় করে দেবেন তারা। শতভাগেরও বেশি দেওয়ার চেষ্টা থাকবে তাদের। 

বিশ্বকাপে দুঃস্বপ্নের সময় কেটেছে বাংলাদেশ দলের। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের হেরে যায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। পরের দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে উঠলেও হতাশা পিছু ছাড়েনি। সবগুলো ম্যাচে হেরে যায় বাংলাদেশ। বিসিবি সভাপতি-ক্রিকেটারদের কথার লড়াই, সমালোচনা, বিতর্ক, ক্যাচ মিস, চরম হতাশার ব্যাটিংয়ে সময় কাটে বাংলাদেশের।

হতাশাজনক পারফরম্যান্স নিয়ে প্রধানমন্ত্রীকেও প্রশ্ন করা হয়। জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'কেন, আপনি এত হতাশ হন কেন? আমি এই হতাশা দেখতে চাই না। কয়েকটা খেলা তো তারা খুব চমৎকার খেলেছে। একে তো করোনার কারণে প্র্যাকটিস করতে পারেনি। তারপরও বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পেরেছে, এটাই তো বড় কথা।' 

প্রথম টি-টোয়েন্টির আগের দিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের কথা জানানো হয় মাহমুদউল্লাহকে। প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এটা আমি শুনেছি ও দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। উনার কথা আমাদের আরও অনেক অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, আমাদের দলের জন্য এটা অনেক ইতিবাচক একটা কথা।'

'উনি যেভাবে আমাদের সবসময় অনুপ্রাণিত করেন, যেভাবে আগলে রাখেন, যেভাবে সাপোর্ট করেন, এটা অবিশ্বাস্য। এ জন্য তাকে অনেক ধন্যবাদ। আমরা এতটুকু নিশ্চিত করব যেন নিজেদের শতভাগের বেশি দিয়ে খেলার চেষ্টা করতে পারি।' যোগ করেন মাহমুদউল্লাহ। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দুটি ম্যাচ ২০ ও ২২ নভেম্বর মিরপুরেই অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বেলা ২টায় শুরু হবে। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / মাহমুদউল্লাহ রিয়াদ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net