Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
গাঙ্গেয় ডলফিন ও চার প্রজাতির মাছের জীবনরহস্য উন্মোচন করল বাংলাদেশ

বাংলাদেশ

আবু আজাদ
16 November, 2021, 01:50 pm
Last modified: 16 November, 2021, 01:51 pm

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নিঝুম দ্বীপে জোয়ারে ভেসে আসা জোড়া ডলফিন ফিরে গেলো সাগরে
  • ইনানী সৈকতে ভেসে আসা ইরাবতী ডলফিন দুই ঘণ্টা পর সাগরে ফিরেছে
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে

গাঙ্গেয় ডলফিন ও চার প্রজাতির মাছের জীবনরহস্য উন্মোচন করল বাংলাদেশ

চট্টগ্রামের একদল গবেষকের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় এসেছে এ সাফল্য। 
আবু আজাদ
16 November, 2021, 01:50 pm
Last modified: 16 November, 2021, 01:51 pm
ছবি: মুনতাসীর আকাশ

বিশ্বে প্রথমবারের মতো রুই, কালবাউস ও গাঙ্গেয় ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছে বাংলাদেশ। একইসঙ্গে দেশে প্রথমবারের মতো কাতলা ও মৃগেল মাছের জীবন রহস্যও উন্মোচিত হয়েছে।

চট্টগ্রামের একদল গবেষকের দীর্ঘ দুই বছরের প্রচেষ্টায় এসেছে এ সাফল্য। 

বিপন্ন প্রজাতীর এই ডলফিন এবং কার্প জাতীয় মাছের জিন শনাক্ত করে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশন-এনসিবিআই'র ডেটা ব্যাংকে জমা দেওয়ার পর মিলেছে অনুমোদনও। প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের অধিকার।

মঙ্গলবার পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক ওয়েবিনারে হালদা নদীর ৪টি কার্প জাতীয় মাছ ও ডলফিনের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করা হয়।

গবেষণা দলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হয়ে নেতৃত্ব দিয়েছেন হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরীয়া। জিনোম সিকোয়েন্স এক্সপার্ট হিসেবে গবেষণায় কারিগরি সহায়তা দেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী। এছাড়াও এ গবেষণা কার্যক্রমে নিউজিল্যান্ড ও চীনের দুই গবেষকসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থী রয়েছেন।

অধ্যাপক ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "দুই বছরের গবেষণায় হালদা নদীর ৪টি কার্প জাতীয় মাছ ও মিঠা পানির ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স করা সম্ভব হয়েছে। এর মধ্যে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো রুই, কালবাউস ও গাঙ্গেয় ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স করা গেছে। একইসঙ্গে দেশে প্রথমবারের মতো কাতলা ও মৃগেল মাছের জীবন রহস্য উন্মোচিত হলো, এর আগে চীন মৃগেল ও ভারত কাতলা মাছের জিনোম সিকোয়েন্স করেছে।"

তিনি বলেন, "এই গবেষণায় মোট ৮২ হাজার ৭৮৮টি জিন শনাক্ত করা গেছে। এর মধ্যে রুই মাছের ১৬ হাজার ৬০৯টি, কাতলা মাছের ১৬ হাজার ৫৯৭টি, মৃগেল মাছের ১৬ হাজার ৬০৭টি, কালবাউস মাছের ১৬ হাজার ৬২০টি ও মিঠা পানির ডলফিনের ১৬ হাজার ৩৬৫টি জিন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মিঠা পানির ডলফিনের জিনোম সিকোয়েন্স বিশ্ব মঞ্চে বাংলাদেশের অবস্থানকে উচ্চকিত করেছে।"

গবেষণা দলে নেতৃত্ব দেওয়া হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়কারী ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরীয়া বলেন, "হালদা নদী বাংলাদেশের রুই জাতীয় মাছের একমাত্র বিশুদ্ধ প্রাকৃতিক জিন ব্যাংক। বৈজ্ঞানিক গবেষণায় অত্যাধুনিক পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস একটি খুবই কার্যকর পদ্ধতি। যার ফলে মাছের শারীরবৃত্তীয় গবেষণা সম্ভবপর হচ্ছে।"

"কার্প জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, কালবাউশের প্রাকৃতিক পরিবেশ ও হ্যাচারিতে বড় হওয়া মাছের জেনেটিক পার্থক্য নির্ণয়ের জন্য বিভিন্ন তুলনামূলক গবেষণার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু ইতোঃপূর্বে বন্য পরিবেশে বড় হওয়া রুই, কাতলা, মৃগেল ও কালবাউশের কোন পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস করা হয়নি। তাই, আমাদের এই গবেষণা হ্যাচারি ও বন্য পরিবেশে বড় হওয়া উক্ত প্রজাতিগুলোর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে ইনব্রিডিং সমস্যাসহ পরিবেশগত পরিবর্তন, অসুস্থতা, রোগের প্রতি সংবেদনশীলতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ 'জৈবিক প্রক্রিয়া' খুঁজে বের করতে সাহায্য করবে," যোগ করেন ড. মঞ্জুরুল কিবরীয়া।

তিনি জানান, মিঠা পানির ডলফিন বা শুশুক আইইউসিএন এর রেডলিস্ট অনুযায়ী বিপন্ন তালিকার জলজ স্তন্যপায়ী প্রাণী। ইতিহাস ও বিস্তার পর্যালোচনা করলে দেখা যাবে ভারতের গঙ্গা ও এর শাখা নদীগুলোতে এদের বাসস্থান হওয়ার কথা। ভৌগলিকভাবে হালদা, কর্ণফুলী এবং সাঙ্গু নদীর অবস্থান অনুযায়ী গঙ্গা ও এর শাখা নদীগুলোর সাথে চট্টগ্রামের এই নদীগুলোর কোন সংযোগ নেই। এমনকি অতীতেও সংযুক্ত থাকার কোন প্রমাণ এ পর্যন্ত পাওয়া যায়নি। তাই হালদা, কর্ণফুলী এবং সাঙ্গু নদীতে এই ডলফিনের আগমন, বিস্তৃতি এবং অবস্থান এতোদিন রহস্যাবৃত ছিলো। আজ ডলফিনের এই প্রজাতির (প্লাটানিস্টা গাঞ্জেটিকা) পূর্ণাঙ্গ জিনোম বিন্যাস করার মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে নতুন নতুন দিগন্ত উম্মোচিত হয়েছে।

অধ্যাপক ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী বলেন, "হালদা নদীর ৪টি কার্প জাতীয় মাছ ও মিঠা পানির ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকুয়েন্সিং হওয়ায় এখন এই নদীর ডলফিন কেন মারা যাচ্ছে, এটি তাদের জিনগত সমস্যা কিনা বা কোন ধরনের দূষণে মারা যাচ্ছে তা জানা যাবে।" 
 

Related Topics

টপ নিউজ

জিনোম সিকোয়েন্স / জীবনরহস্য উন্মোচন / বৈজ্ঞানিক সাফল্য / ডলফিন / হালদা নদী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • মাছের নিরাপদ প্রজনন ও ডলফিন সংরক্ষণে হালদা নদীকে ‘মৎস্য হেরিটেজ’ ঘোষণা
  • চট্টগ্রামে হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
  • নিঝুম দ্বীপে জোয়ারে ভেসে আসা জোড়া ডলফিন ফিরে গেলো সাগরে
  • ইনানী সৈকতে ভেসে আসা ইরাবতী ডলফিন দুই ঘণ্টা পর সাগরে ফিরেছে
  • নদীর পানিতে লবণাক্ততা বৃদ্ধি, চট্টগ্রামে ওয়াসার ৫ কোটি লিটার পানি সরবরাহ কমেছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net