Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
বাঙালিদের সঙ্গে আমরা অন্যায় করেছি: পাকিস্তানি বিজ্ঞানী 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
15 February, 2020, 04:05 pm
Last modified: 15 February, 2020, 04:38 pm

Related News

  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে

বাঙালিদের সঙ্গে আমরা অন্যায় করেছি: পাকিস্তানি বিজ্ঞানী 

পারভেজ হুদভয় বলেন, বাঙালিদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হয়নি। আমরা পাকিস্তানিরা তাদের নিচু জাতি বলেই ভাবতাম। তাই বাঙালিদের শোষণ করার পর তাদের ওপর বর্বর গণহত্যা চালিয়েছি। 
টিবিএস ডেস্ক
15 February, 2020, 04:05 pm
Last modified: 15 February, 2020, 04:38 pm

পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী পারভেজ আমিরালি হুদভয় মনে করেন, তার দেশ বাংলাদেশিদের সঙ্গে ন্যায্য আচরণ করেনি। বরং পাকিস্তানি শাসনামলে বাঙালিদের সব সময় বঞ্চিত করা হয়েছে। তৎকালীন পূর্ব পাকিস্তানকে শোষণ ও অপমান করে স্বাধীনতা যুদ্ধের সময় এদেশের মানুষকে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করেছে বলেও স্বীকার করেন তিনি। 

পাকিস্তানি শাসকগোষ্ঠীর এমন আচরণের প্রধান কারণ তাদের বর্ণবাদী মনোভাব। এই মনোভাব থাকার কারণেই তারা বাঙালিদের নিচু জাতি বলে মনে করতো। পাকিস্তানের বন্দরনগরী করাচিতে ‘আদাব ফেস্টিভ্যাল’ শীর্ষক একটি সাহিত্য উৎসবে অংশ নিয়ে হুদভয় এসব কথা বলেন। গত ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারিতে পর্যন্ত চলে এই আয়োজন।

৬৯ বছরের পারভেজ আমিরালি হুদভয় একাধারে বিজ্ঞানী, লেখক এবং মানবাধিকার কর্মী। নিজ দেশে মৌলবাদ বিরোধিতা, বাক-স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা এবং আধুনিক শিক্ষা প্রসারের স্বপক্ষে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর।  

পাকিস্তানি জনতাকে ১৯৭১ সালের প্রকৃত পরিস্থিতি স্বীকার করার আহবান জানিয়ে পারভেজ হুদভয় বলেন, গত ৭৩ বছর ধরে আমরা নিজেদের কাছেই প্রকৃত সত্যকে লুকিয়ে রেখেছি। আমরা সেদিনও এই ব্যাপারে মিথ্যা ভেবেছি, আজকেও সেই মিথ্যে নিয়েই বেঁচে আছি। 

পাকিস্তান রাষ্ট্রের জনক খোদ মোহাম্মদ আলী জিন্নাহর সমালোচনাও করেন তিনি। পারভেজ বলেন, জিন্নাহ দ্বিধাগ্রস্ত ব্যক্তি ছিলেন, তাই তার পক্ষে রাষ্ট্রের প্রকৃত লক্ষ্য এবং আদর্শ স্থির করা সম্ভব হয়নি। ফলে পাকিস্তানে আজ ব্যাপক সংশয় ও শঙ্কার পরিবেশ। কারণ পাকিস্তানের জন্মই হয়েছিল সংশয়ের মধ্য দিয়ে। 

জিন্নাহর চিন্তাধারা দ্বিজাতি তত্ত্বের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন এই বিজ্ঞানী। এর সমালোচনা করে তিনি বলেছেন, জিন্নাহ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সেই রাজনীতির ফসল হিসেবে উপমহাদেশে চির বৈরী দুটি দেশের জন্ম হয়েছে। আজন্ম এই শত্রুতার কারণেই এই অঞ্চলে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

জিন্নাহর রাষ্ট্রচিন্তায় থাকা দ্বিতীয় আরেক তত্ত্বের ব্যাখ্যাও করেন তিনি। যা প্রধানত শুধু মুসলমানদের নিয়ে একটি রাষ্ট্র গঠনের উদ্যোগ হিসেবে কাজ করেছিল। 

পারভেজ হুদভয় মনে করেন, শুধু ধর্মের ভিত্তিতে রাষ্ট্রগঠনের এই উদ্যোগ অমানবিক হলেও তা আসলে কার্যকর। বর্তমান ভারতে নরেন্দ্র মোদীর শাসনামলই এর প্রমাণ। কিন্তু বাঙালিদের তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে অন্যায় আর বৈষম্যের শিকার হওয়ার কথা ছিল না। বৈষম্য না হলে আজ বাংলাদেশ নামক কোনো রাষ্ট্রও জন্ম নিতো না। ভুলটা তাহলে কোথায়? 

তিনি বলেন, আসলে ভুল নয় বরং রাষ্ট্রের আনুষ্ঠানিক ইতিহাসে মিথ্যে বলা হয়েছে। এই কারণেই আমি এই ইতিহাসকে চ্যালেঞ্জ করি। পাকিস্তান রাষ্ট্র গঠন এবং তা টিকিয়ে রাখার জন্য কিছু শক্তিশালি মৌলভিত্তির দরকার ছিল। ফেডারেশন রাষ্ট্র হবে নাকি হবে নন-ফেডারেশন সেটা নির্ধারণ করেননি জিন্নাহ। আরও প্রয়োজন ছিল আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি অগ্রসরের এই যুগে রাষ্ট্র কিভাবে টিকে থাকবে তার আলোচনা। কিন্তু এর কোনোটাই করা হয়নি। তাই পাকিস্তান এক অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়েই জন্ম নিয়েছে একথা অস্বীকার করার উপায় নেই।  
     

 
 

Related Topics

টপ নিউজ

পাকিস্তানি বিজ্ঞানী  / পারভেজ হুদভয় / মুক্তিযুদ্ধ / বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • প্রাথমিক শিক্ষা খাতে বাংলাদেশকে এমন অবস্থানে নেওয়া হবে, যাতে অন্য দেশ অনুসরণ করে: ববি হাজ্জাজ
  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net