Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ বলায় আদালতের নিষেধাজ্ঞা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2021, 07:35 pm
Last modified: 10 November, 2021, 07:42 pm

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ভূমিকম্প: ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
  • ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে

কোর্ট হিলকে ‘পরীর পাহাড়’ বলায় আদালতের নিষেধাজ্ঞা 

বিগত মাস দুয়েক ধরে জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতি নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিষয়টি এখন চট্টগ্রামে বেশ আলোচিত।
টিবিএস রিপোর্ট
10 November, 2021, 07:35 pm
Last modified: 10 November, 2021, 07:42 pm
ছবি:টিবিএস

বন্দরনগরী চট্টগ্রামের আদালতপাড়া খ্যাত পাহাড়টিকে 'পরীর পাহাড়' বলার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। চট্টগ্রামের তৃতীয় সহকারী জজ আদালত এই নিষেধাজ্ঞা দেন। 

বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন মামলার বাদী ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও মামলার বাদী পক্ষের আইনজীবী এনামুল হক টিবিএসকে বলেন, "ব্রিটিশ সরকার এই পাহাড় অধিগ্রহণ করেছিল 'কোর্ট হিল' করার জন্য। ব্রিটিশ আমলের লাল দালানটি কোর্ট হিল নামেই পরিচিত। কিন্তু, বর্তমান জেলা প্রশাসক এসে এটির নাম পরিবর্তন করে 'পরীর পাহাড়' করতে চান। এই নাম ব্যবহারের বিরুদ্ধে আমরা আদালতের কাছে নিষেধাজ্ঞা চেয়েছিলাম। আজ আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।"

এর আগে গত রোববার চট্টগ্রামের প্রথম জ্যেষ্ঠ সহকারী বিচারক ইসরাত জাহানের আদালতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে মামলাটি করেন সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়া উদ্দিন। এতে বিবাদী করা হয় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনারকে (ভূমি)।

বিগত মাস দুয়েক ধরে জেলা প্রশাসনের সঙ্গে আইনজীবী সমিতি নতুন দুটি ভবন নির্মাণ নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিষয়টি এখন চট্টগ্রামে বেশ আলোচিত।

এ প্রসঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ এই পাহাড়টিকে ব্রিটিশ আমলে অধিগ্রহণের সকল নথিপত্রে 'পরীর পাহাড়' নাম উল্লেখ আছে। এনিয়ে ইতিহাসের বিভিন্ন বইপত্রেও বিভিন্ন তথ্য-উপাত্ত রয়েছে। এছাড়া পরীর পাহাড়কে তার আগের অবস্থানে ফিরিয়ে দিতে সরকারও উদ্যোগ নিয়েছে। 

অপরদিকে, জেলা আইনজীবী সমিতি থেকে জানানো হয়েছে, ব্রিটিশ আমল থেকেই কোর্ট ভবন এলাকাটি 'কোর্ট হিল' নামে পরিচিত।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি / জেলা প্রশাসন / কোর্ট হিল / পরীর পাহাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
    অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজস্ব বাড়াতে নগদ লেনদেনকে ডিজিটাল ও ব্যাংকিং চ্যানেলে আনার উদ্যোগে ডিসিদের যুক্ত করা হবে
  • ভূমিকম্প: ঢাকা জেলা প্রশাসনের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু
  • ঢাকায় অপরাধীদের নিয়ন্ত্রণে ফৌজদারি কার্যবিধির ১১০ ধারা প্রয়োগ করা হবে: জেলা প্রশাসক
  • সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

3
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

5
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘অধিকাংশ’ ইরানির নাকি একই প্রথম নাম। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অধিকাংশ ইরানির নাম একটাই—'মোহাম্মদ সামথিং': ট্রাম্প

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net