Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 03:25 pm
Last modified: 24 August, 2025, 03:35 pm

Related News

  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’
  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী

সিলেটে প্রশাসনের আল্টিমেটামের পর পাথর ফিরিয়ে দিতে শুরু করেছেন অনেকে

এর আগে শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও খরচে ফেরত দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 03:25 pm
Last modified: 24 August, 2025, 03:35 pm
ছবি: টিবিএস

সিলেটে প্রশাসনের আলটিমেটামের পর নিজ উদ্যোগে সাদা পাথর এলাকায় পাথর ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত থেকেই অনেক ব্যবসায়ী নিজ খরচে ট্রাকে করে এসব পাথর সাদাপাথরে পৌঁছে দেন।

সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকার স্টোন ক্রাশার মিল ব্যবসায়ী কাজী ফরহাদ হোসেন বলেন, 'আমি তিন মাস আগে পাথর কিনেছিলাম। এরপর আর কোনো পাথর কিনিনি। তবু জেলা প্রশাসক যেহেতু বলেছেন, তার প্রতি সম্মান রেখে আমার মিলে থাকা সব পাথর সাদা পাথরে ফিরিয়ে দিয়েছি।'

এদিকে, ব্যবসায়ীরা পাথর ফেরত দেওয়ার পাশাপাশি উদ্ধার অভিযানও চলছে। ফেরত আসা পাথর সাদাপাথর পর্যটন স্পটে প্রতিস্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খুশনূর রুবাইয়াত জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার দুপুর পর্যন্ত অন্তত ১০০ ট্রাক পাথর সাদাপাথর এলাকায় পৌঁছানো হয়েছে। তিনি বলেন, 'ধোপাগুল এলাকার কয়েকজন ব্যবসায়ী নিজ উদ্যোগে তাদের সংগ্রহে থাকা পাথর সাদাপাথরে ফিরিয়ে দিয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিষয়টি তদারকি করছেন।'

এদিকে, পাথর ফেরত দিতে প্রশাসনের মাইকিংসহ প্রচারণা কার্যক্রমও চলছে।

এর আগে শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে ও খরচে ফেরত দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের পর কারও কাছে সাদাপাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

শনিবার এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন এবং কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় মাইকিং করা হয়।

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) সারোয়ার আলম জানান, কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় এখনো কিছু পাথর লুকিয়ে রাখা হয়েছে। এগুলো উদ্ধারে শনিবার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা হয়। সভার পর তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে রয়েছে—মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে যাদের কাছে সাদা পাথর আছে, তারা নিজ খরচে ভোলাগঞ্জে ফিরিয়ে দেবেন। জনপ্রতিনিধিরাও এই কাজে ভূমিকা রাখবেন। তাদের দায়িত্ব হবে নিজেদের এলাকায় খোঁজখবর নিয়ে পাথর ফেরত নিশ্চিত করা।

এ বিষয়ে মাইকিং করে সবাইকে জানানো হয়েছে। সময়সীমার পর যার কাছে সাদা পাথর পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে, ওই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সারোয়ার আলম।

Related Topics

টপ নিউজ

সিলেট / সাদা পাথর / ভোলাগঞ্জ / কোম্পানীগঞ্জ / জেলা প্রশাসন / আল্টিমেটাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
  • সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’
  • সিলেটে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং, বিপাকে ব্যবসায়ী-চাকরিজীবীরা
  • সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net