Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
‘ওই দুই ম্যাচ জিতলে গল্পটা ভিন্ন হতে পারতো’

খেলা

টিবিএস রিপোর্ট
02 November, 2021, 09:20 pm
Last modified: 02 November, 2021, 09:22 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

‘ওই দুই ম্যাচ জিতলে গল্পটা ভিন্ন হতে পারতো’

টুর্নামেন্টের অনেক বাকি থাকতেই দেশে ফিরে আসতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের। এর আগে আগামী ৬ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার লিগের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
02 November, 2021, 09:20 pm
Last modified: 02 November, 2021, 09:22 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার যৎ-সামান্য সম্ভাবনা ছিল বাংলাদেশের। শেষ চারের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দলের। কিন্তু শেষের দুই পরীক্ষার একটিতে হেরে গেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক বিদায় হয়ে গেছে তাদের। এই ম্যাচের পর মাহমুদউল্লাহ জানালেন, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারলে গল্পটা ভিন্ন হতে পারতো। 

সুপার লিগে এটা বাংলাদেশের টানা চতুর্থ হার। আগের তিন ম্যাচের দুটিতে লড়াই করে হারলেও মঙ্গলবার আবু ধাবিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রতিরোধহীন হার মেনে নিতে হয় বাংলাদেশকে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ, যা চলতি আসরে তাদের সর্বনিম্ন স্কোর। জবাবে ১৩.৩ ওভারেই ৬ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। 

এই ম্যাচসহ পুরো টুর্নামেন্টই বাংলাদেশের জন্য হতাশার সফর। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থাপক হতাশার পরিমাণটাই মাহমুদউল্লাহ কাছে জানতে চাইলেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'হ্যাঁ, এটা অবশ্যই হতাশাজনক। কিন্তু আমরা দুটি ম্যাচ জেতার পথেই ছিলাম, ক্লোজ ম্যাচ ছিল (শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)। আমরা ওই দুই ম্যাচে জিততে পারলে গল্পটা ভিন্ন হতে পারতো।'

ব্যাটিংয়ের কারণেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার মেনে নিতে হয় বাংলাদেশ। সেটা স্বীকার করে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'আমি মনে করি, ম্যাচের প্রথম অংশে উইকেট বোলিংয়ের জন্য খুবই ভালো ছিল। তবে আমরা উইকেটে যথেষ্ট ভালো ছিলাম না, মাঝের সময় কাজে লাগাতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের প্রদর্শনী ছিল নিম্নমানের। তারপরও আমি বলব, উইকেট থেকে বোলাররা সহায়তা পেয়েছে।'

হতাশার মাঝে একমাত্র আলোর ঝলকানি তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার অসাধারণ বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় ২টি উইকেট নেন তিনি। ম্যাচ শেষে তাসকিনের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, 'তাসকিন খুবই ভালো বোলিং করছে এই টুর্নামেন্টে। এ কারণেই আমরা তাসকিন ও ফিজের মধ্য থেকে একজনকে বেছে নিয়েছি। ভালো করায় তাসকিনকে সুযোগ দিতে চাচ্ছিলাম আমরা।'

বিশ্বকাপ মিশনে বাংলাদেশের বাকি আর মাত্র কদিন। টুর্নামেন্টের অনেক বাকি থাকতেই দেশে ফিরে আসতে হবে মাহমুদউল্লাহ-মুশফিকদের। এর আগে আগামী ৬ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার লিগের শেষ ম্যাচটি খেলবে বাংলাদেশ। যদিও ম্যাচটি নিতান্তই নিয়ম রক্ষার। অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করাই বাংলাদেশের একমাত্র লক্ষ্য হতে পারে। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / মাহমুদউল্লাহ রিয়াদ / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’
  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
    লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    ৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি
  • ফাইল ছবি: সংগৃহীত
    যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ
  • ছবি: টিবিএস
    আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার অপরাধ জগতের নতুন আতঙ্ক—‘পেন গান’

2
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

3
বুধবার লেবাননের বৈরুতে বিভিন্ন স্থানে একযোগে ইসরায়েলি হামলার পর ধোঁয়া উড়তে দেখা যায়। জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ছবি: হুসসাম শবারো/আনাদোলু
আন্তর্জাতিক

লেবাননকে অন্তর্ভুক্ত না করলে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে: হিজবুল্লাহ; লেবানন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত নয়: ট্রাম্প

4
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

৯ থেকে ১৩ এপ্রিল ইন্টারনেটে ধীরগতি হতে পারে: বিএসসিপিএলসি

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি পার হতে নোঙর তুলেছে বাংলাদেশি জাহাজ

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আবাসন খাতে বিনা প্রশ্নে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net