Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
কালই বাংলাদেশের ‘সেমি-ফাইনাল’

খেলা

টিবিএস রিপোর্ট
28 October, 2021, 10:00 pm
Last modified: 28 October, 2021, 10:05 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

কালই বাংলাদেশের ‘সেমি-ফাইনাল’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহরা। কিন্তু বাস্তবতা বাংলাদেশকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে, সেখানে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিই তাদের জন্য হয়ে হয়ে উঠেছে ‘সেমি-ফাইনাল’। 
টিবিএস রিপোর্ট
28 October, 2021, 10:00 pm
Last modified: 28 October, 2021, 10:05 pm

জিম্বাবুয়ে সফর থেকে স্বপ্নের এক যাত্রার শুরু। টি-টোয়েন্টি ফরম্যাটে 'গড়পড়তা' দল হলেও দারুণ ছন্দ খুঁজে পায় বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়েতে এই ফরম্যাটে সিরিজ জিতে আসা বাংলাদেশ ঘরের মাঠে হয়ে ওঠে অপ্রতিরোধ্য, সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে। বিশ্বকাপের ঠিক আগে এমন দুটি দলের বিপক্ষে সিরিজ জয়; আত্মবিশ্বাসের চূড়ায় ছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেশ ছাড়ার আগে তাই বড় স্বপ্নের কথাই জানিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলার লক্ষ্যের কথা জানিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহরা। কিন্তু বাস্তবতা বাংলাদেশকে যেখানে নিয়ে দাঁড় করিয়েছে, সেখানে থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিই তাদের জন্য হয়ে হয়ে উঠেছে 'সেমি-ফাইনাল'। 

প্রথম রাউন্ডে তিন ম্যাচের দুটিতে জিতে সুপার টুয়েলভে ওঠে বাংলাদেশ। সেরা ১২ দলের লড়াইয়ে বাংলাদেশ রীতিমতো কোণঠাসা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে থেকেও হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কোনো লড়াই-ই করতে পারেনি। সেমি-ফাইনালে উঠতে বাকি তিন ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। 

এমন সময়ে তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগেরদিন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান জানালেন, আগে এই ম্যাচে জয় নিশ্চিত করতে হবে, তারপর সেমি-ফাইনাল নিয়ে ভাবা যাবে। তাই এই ম্যাচেই সব মনোযোগ বাংলাদেশের। হিসাবটা এমনই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেই কেবল শেষ চারের আশা বেঁচে থাকবে বাংলাদেশের। হারলে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

২৯ অক্টোবর শারজাহতে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দলের অবস্থা বিবেচনায় এখনও সেমি-ফাইনাল খেলার স্বপ্ন আছে কিনা? এমন প্রশ্নের জবাবে সোহান বলেন, 'এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালকের ম্যাচ জেতা। টুর্নামেন্টে টিকে থাকলে গেলে উইন্ডিজের বিপক্ষে জেতাটা গুরুত্বপূর্ণ। আমাদের সবারই ফোকাস এখন এই ম্যাচে। কালকের ম্যাচটা ভালো মতো শুরু করে শেষ করতে পারলে পরবর্তী ম্যাচগুলো সহজ হয়ে যাবে।'

ক্যারিবীয়দের বিপক্ষে জয় পেলে দল চাঙ্গা হয়ে উঠবে, তখন সেমি-ফাইনালে নজর দেওয়া যাবে বলে মনে করেন সোহান। তার ভাষায়, 'এই ম্যাচে জিতলে পুরো দল চাঙ্গা হয়ে যাবে। যেহেতু আমরা প্রথম দুই ম্যাচ হেরেছি, অবশ্যই আমরা ব্যাকফুটে আছি। কালকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচটা জিততে পারলে আমাদের অনেকেই দেশে থাকতে যে বলেছে সেমি-ফাইনালের কথা, সেই আশাটা টিকে থাকবে।'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিগত পারফরম্যান্স এই ম্যাচে বাংলাদেশকে আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সোহানের, 'আমরা শেষ সিরিজগুলোয় ওদের সঙ্গে ভালো করেছি। এটা অবশ্যই আমাদের আত্মবিশ্বাস যোগাবে এবং এ ম্যাচটা যদি আমরা জিততে পারি তবে অবশ্যই আমাদের মধ্যে টুর্নামেন্টের জন্য ইতিবাচক মানসিকতা চলে আসবে।'

ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না সোহানের। বিশ্বকাপে ৫ ম্যাচের চারটিতে ব্যাটিং করে মাত্র ২১ রান করেছেন তিনি। নিজের ব্যাটিং নিয়ে সোহান বলেন, 'টি-টোয়েন্টিতে যখন লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করবেন, তখন দল থেকেও খুব একটা চাওয়া থাকে না। কারণ একেক সময় একেক পরিস্থিতি থাকে। যেমন অনেক সময় ৫-৬ বল পাই, তখন ওটাকে যতটুকু কাজে লাগানো যায়।'

'আমার কাছে ফোকাস ওটাই। দল যে জিনিসটা চাচ্ছে সেটা হয়তো শতভাগ করতে পারিনি। কিন্তু নিজের ওপর আত্মবিশ্বাস আছে আমি পারি। পরে সুযোগ আসলে আমি অবশ্যই চেষ্টা করব। দল ৫ বলে ১০ বা ১০ বলে ১৫ রান যেটাই চাইবে, সেটা যেন করতে পারি; এটাই হবে মূল লক্ষ্য।' যোগ করেন সোহান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল / নুরুল হাসান সোহান / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net