Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
বেনাপোলে আটকা সয়াবিন মিল রপ্তানির সময়সীমা বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত 

অর্থনীতি

যশোর প্রতিনিধি
28 October, 2021, 10:15 am
Last modified: 28 October, 2021, 10:22 am

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • দেশের সব স্থলবন্দরে মাশুল বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই

বেনাপোলে আটকা সয়াবিন মিল রপ্তানির সময়সীমা বাড়লো ৩১ অক্টোবর পর্যন্ত 

দেশের বাইরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ২১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় সয়াবিন মিল রপ্তানি। এতে প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে বেনাপোল বন্দরে।
যশোর প্রতিনিধি
28 October, 2021, 10:15 am
Last modified: 28 October, 2021, 10:22 am

বেনাপোল বন্দরে রপ্তানি নিষেধাজ্ঞায় আটকে পড়া সয়াবিন মিল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ভারতে রপ্তানি করা যাবে বলে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশের বাইরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে গত ২১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যায় সয়াবিন মিল রপ্তানি। এতে প্রায় ৫ শতাধিক ট্রাক পণ্য নিয়ে আটকা পড়ে বেনাপোল বন্দরে। বুধবার (২৭ অক্টোবর) সকাল থেকে আটকে পড়া সয়াবিন মিলের ট্রাক শর্তসাপেক্ষে ভারতে প্রবেশ শুরু হয়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, রপ্তানি নিষেধাজ্ঞায় বন্দরে আটকে পড়া সয়াবিন মিলের গেট পাস করা ছিল। ফলে বিপত্তিতে পড়েন রপ্তানিকারকরা। এতে কিছুদিনের জন্য রপ্তানির সুযোগ চাওয়া হয়। বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয় আমলে নিয়ে নতুন করে নির্দেশনা জারি করে।

বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখার উপসচিব নাজনীন পারভিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সাপ্তাহিক ছুটিসহ নানা কারণে ২১ অক্টোবরের মধ্যে ১৩ অক্টোবর পর্যন্ত এলসি বা টিটির চালান যা ভারতে রপ্তানি হতে পারেনি ঐ সব চালানের অবশিষ্ট  ট্রাক ভারতে প্রবেশ করাতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বাড়ানো হলো। এমন ঘোষণায় পণ্য নিয়ে আটকে পড়া ট্রাকগুলো আবারও ভারতে রপ্তানি হচ্ছে।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত সয়াবিন মিলের ট্রাক ভারতে রপ্তানি করা যাবে। এরপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা আবারো জারি থাকবে। দ্রুত যাতে আটকে পড়া পণ্যবোঝাই ট্রাক ভারতে ঢুকতে পারে তার জন্য কাস্টমস কর্তৃপক্ষ আন্তরিক হয়ে কাজ করছে।

জানা যায়, দেশে পোল্ট্রি শিল্পে সয়াবিন মিলের চাহিদা বছরে ১৫ লাখ মেট্রিক টন। যার প্রায় অধিকাংশ আমদানি করা হয় চীন, অস্ট্রেলিয়াসহ বাইরের কয়েকটি দেশ থেকে। আর অতিরিক্ত মুনাফার আশায় এক শ্রেণির রপ্তানিকারকেরা পোল্ট্রি ফিড তৈরির প্রধান উপকরণ এই আমদানিকৃত সয়াবিন মিল রপ্তানি করছিল ভারত ও নেপালে। এতে দেশে পোল্ট্রি ফুড ও মুরগির মাংসের দাম বেড়ে যায়। ঊর্ধ্বগতি রুখতে ও বাজার নিয়ন্ত্রণে দেশে পোল্ট্রি উদ্যোক্তাদের দাবির মুখে সরকার দেশের বাইরে সয়াবিন মিল রপ্তানি বন্ধ করে।

Related Topics

টপ নিউজ

বেনাপোল স্থলবন্দর / সয়াবিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার
  • দেশের সব স্থলবন্দরে মাশুল বাড়ল, কার্যকর ১ জানুয়ারি থেকে
  • বাণিজ্য মন্ত্রণালয়ের আপত্তির মুখে ভোজ্যতেলের দাম কমালেন ব্যবসায়ীরা
  • বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে: ডিসিসিআই

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net