Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আরও ৩ জনের জবানবন্দি

বাংলাদেশ

নোয়াখালী প্রতিনিধি
24 October, 2021, 12:25 pm
Last modified: 24 October, 2021, 01:35 pm

Related News

  • এপস্টিনের অপরাধ সম্পর্কে ‘কিছুই জানতাম না’: জবানবন্দিতে বিল ক্লিনটন
  • 'এপস্টিন সম্পর্কে কোনো তথ্য নেই; সাক্ষ্য দিতে ট্রাম্পকেও ডাকুন': জবানবন্দিতে হিলারি
  • এপস্টিন বিষয়ে ঐতিহাসিক জবানবন্দির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন ক্লিনটন দম্পতি
  • গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করেও জবানবন্দি দেননি বিমানের সাবেক এমডি সাফিকুর
  • মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে চায় প্রসিকিউশন

নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় আরও ৩ জনের জবানবন্দি

পুলিশ জানিয়েছে, মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নোয়াখালী প্রতিনিধি
24 October, 2021, 12:25 pm
Last modified: 24 October, 2021, 01:35 pm

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিত্যানন্দ বিগ্রহ (ইসকন) মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর চন্দ্র মন্দির ও শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত আরও ৩ আসামী আদালতে জবানবন্দি দিয়েছেন। 

এর আগে একই ঘটনায় আব্দুর রহিম সুজন (১৯) নামের এক আসামীর জবানবন্দি নেওয়া হয়।

শনিবার রাতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ আসামীদের জবানবন্দি গ্রহণ করেন। 

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃত ৩ আসামী আদালতে ১৬৪ ধারা জবানবন্দিতে হামলার ঘটনায় নিজদের দায় স্বীকার করেছে। 

"তারা জানিয়েছে, ঘটনার দিন তারা প্রথমে মিছিলে ছিলো। পরে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে ও মন্দিরে হামলায়ও জড়িত ছিল তারা," বলেন তিনি।

"একইসঙ্গে তারা জবানবন্দিতে কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করে জানিয়েছে, তারা চৌমুহনীতে আসার জন্য তাদেরকে নির্দেশনা দেয়," যোগ করেন তিনি। 

পুলিশ ওই নির্দেশদাতাদের গ্রেপ্তারের জন্য রাত থেকে অভিযান পরিচালনা করছে বলে জানান তিনি।

ইতোমধ্যে জবানবন্দিতে হামলায় অংশগ্রহণকারী হিসেবে নাম আসায় চৌমুহনী করিমপুর খালপাড় এলাকা থেকে মো. রাব্বি (২০) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, মন্দিরে হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে চৌমুহনীতে হামলার ঘটনায় দায়ের করা ২৯নং মামলায় রাতে তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হাজির করা হয়।

জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কুমিল্লার ঘটনার জের ধরে বেগমগঞ্জের বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা ১০টি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ পর্যন্ত ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ৪জন আসামী হামলার ঘটনায় নিজেদের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

ঘটনা তদন্তে পুলিশ হেডকোয়ার্টার থেকে ১টি, চট্টগ্রাম ডিআইজি কার্যালয় থেকে ১টি, জেলা পুলিশ থেকে ১টি এবং জেলা প্রশাসক থেকে ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, বেগমগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নের ছোট শরীফপুর গ্রামের আরাফাত হোসেন আবির (১৯), হাজীপুর ১নং ওয়ার্ডের ইব্রাহিম খলির রাজিব (২৪) ও চৌমুহনী পৌরসভা গণিপুর এলাকার রিপন আহম্মেদ মাহির (১৯)।

Related Topics

টপ নিউজ

নোয়াখালী / সাম্প্রদায়িক সহিংসতা / মন্দিরে হামলা / জবানবন্দি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • এপস্টিনের অপরাধ সম্পর্কে ‘কিছুই জানতাম না’: জবানবন্দিতে বিল ক্লিনটন
  • 'এপস্টিন সম্পর্কে কোনো তথ্য নেই; সাক্ষ্য দিতে ট্রাম্পকেও ডাকুন': জবানবন্দিতে হিলারি
  • এপস্টিন বিষয়ে ঐতিহাসিক জবানবন্দির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন ক্লিনটন দম্পতি
  • গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করেও জবানবন্দি দেননি বিমানের সাবেক এমডি সাফিকুর
  • মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে চায় প্রসিকিউশন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net