Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মতো আরেক মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 October, 2021, 09:25 pm
Last modified: 24 October, 2021, 12:19 pm

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার মতো আরেক মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘের

রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার আগে যেভাবে সৈন্য সমাবেশ করা হয়েছে, এবার দেশটির উত্তরাঞ্চলেও একইভাবে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে।
টিবিএস ডেস্ক
23 October, 2021, 09:25 pm
Last modified: 24 October, 2021, 12:19 pm
ইয়াঙ্গুনে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছে আইনশৃঙ্খলা বাহিনী

মিয়ানমারের উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের খবর আসার পর দেশটিতে আরও বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই ওই অঞ্চলে বিশৃংঙ্খল অবস্থা বিরাজ করছে। 

গত শুক্রবার মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার টম অ্যান্ড্রুজ জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারের বার্ষিক মানবাধিকার প্রতিবেদন উপস্থাপনের সময় বলেন, মিয়ানমারের উত্তর ও উত্তর-পশ্চিমে অঞ্চলে হাজারো সৈন্য এবং ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে এমন তথ্য পেয়েছেন তিনি।

তিনি জানান, অনুসন্ধানে উঠে আসা তথ্য বলছে, সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত ছিল জান্তা সরকার।

"আমাদের সকলের প্রস্তুত থাকতে হবে। এ অঞ্চলে আরও ভয়াবহ অপরাধের আশঙ্কা করছি। আমার এ আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়," বলেন অ্যান্ড্রুজ। 

স্থানীয় পর্যবেক্ষক গ্রুপের তথ্য অনুযায়ী, দেশটিতে জান্তা বিরোধীদের ওপর চালানো রক্তক্ষয়ী অভিযানে ১ হাজার ১০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিক্ষোভের শুরু থেকে এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। 

"২০১৬ ও ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার কথা স্মরণ করিয়ে দেয় সামরিক জান্তার এ ধরনের কৌশল," বলেন অ্যান্ড্রুজ।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা গণহত্যার আগে যেভাবে সৈন্য সমাবেশ করা হয়েছে, এবার দেশটির উত্তরাঞ্চলেও একইভাবে সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে।

২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর নির্মূল অভিযানের সময় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা রাখাইন রাজ্য থেকে পালিয়ে যায়। সে সময় গণহত্যা সংঘটিত হয়েছিল বলেই ধারণা জাতিসংঘের।

মিয়ানমারের সামরিক জান্তার অর্থ, অস্ত্র এবং বৈধতার দাবি প্রত্যাখ্যানের জন্য দেশগুলোর প্রতি আহবান জানান অ্যান্ড্রুজ। গত সপ্তাহে বিক্ষোভকারীদের মুক্তি দেওয়ার বিষয়টি উল্লেখ করে অ্যান্ড্রুজ বলেন, চাপের মুখে মিয়ানমার নতি স্বীকার করছে এটি তার প্রমাণ।

গত সোমবার পাঁচ হাজারের বেশি  বিক্ষোভকারীকে মুক্তির ঘোষণা দেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। 

আসিয়ানের আসন্ন শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে বাদ দেওয়ার ঘোষণা আসার কয়দিন পরই বিক্ষোভকারীদের মুক্তির ঘোষণা আসে।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শ্রেনার বার্গেনার আল জাজিরাকে বলেন, দেশটিতে গৃহযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, মানুষ এখন আইফোন ব্যবহার করছে, আর মিয়ানমারে তথ্যের প্রধান উৎস হল ফেসবুক ও টুইটার।

অ্যান্ড্রুজ আরও বলেন, জান্তা সরকার আড়াই লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে উৎখাত করেছে। গ্রেপ্তারকৃতদের অনেকের ওপরই চলেছে নির্ম অত্যাচার, যার এর ফলে কয়েক ডজন মানুষ মারা গেছে। নির্ভরযোগ্য সূত্রে শিশুদের ওপর নির্যাতন চালানোর তথ্যও তিনি পেয়েছেন বলে উল্লেখ করেন অ্যান্ড্রুজ।

  • সূত্র: আল-জাজিরা

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / রোহিঙ্গা গণহত্যা / মানবাধিকার বিপর্যয় / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ছবি: জেমিনাই এআই
    অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার
  • ফাইল ছবি: সংগৃহীত
    সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

Related News

  • ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া’ খরচ, এ অর্থ বাঁচাতে পারত ৮ কোটি ৭০ লাখ প্রাণ: জাতিসংঘ
  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • ইরানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মাথায় লেবাননে 'হত্যাকাণ্ড অবিশ্বাস্য': জাতিসংঘ
  • হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

Most Read

1
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

2
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

3
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

5
ছবি: জেমিনাই এআই
আন্তর্জাতিক

অপারেশন সিন্দুরের পর পাকিস্তানি রুপির বিপরীতে ভারতীয় রুপির দাম কমেছে প্রায় ১২%: দ্য ওয়্যার

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেট সীমান্তে বিএসএফের গুলিবর্ষণের পর বিজিবির পাল্টা গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net