Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
সুপার টুয়েলভে ওঠা নামিবিয়াই বিশ্বকাপের দল গড়তে গিয়ে বিপাকে পড়েছিল

খেলা

টিবিএস ডেস্ক
23 October, 2021, 04:20 pm
Last modified: 23 October, 2021, 04:27 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

সুপার টুয়েলভে ওঠা নামিবিয়াই বিশ্বকাপের দল গড়তে গিয়ে বিপাকে পড়েছিল

২৫ লাখ ৪১ হাজার জনসংখ্যার দেশ নামিবিয়ার সুপার টুয়েলভে ওঠার পথটা অনেক রোমাঞ্চিত মনে হবে সবার কাছে। তবে তাদের বিশ্বমঞ্চে আসার পথটা ছিল দুর্গম, কাটা বেছানো। 
টিবিএস ডেস্ক
23 October, 2021, 04:20 pm
Last modified: 23 October, 2021, 04:27 pm

শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল নামিবিয়ার। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ৯৬ রানেই গুটিয়ে যায় দলটি। এত অল্প রানে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানো সম্ভব হয়নি, লঙ্কানদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে ২৫ লাখ ৪১ হাজার জনসংখ্যার দেশটি। 

অনেকে হয়তো প্রথম ম্যাচের পরই নামিবিয়ার ভাগ্য নির্ধারণ করে ফেলেছিল। কিন্তু ১৮ বছর পর ক্রিকেটের কোনো বিশ্বকাপে অংশ নেওয়া দলটি পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায়। নেদাল্যান্ডসকে হারিয়ে বাঁচিয়ে রাখে সুপার টুয়েলভ খেলার স্বপ্ন। 

তৃতীয় ম্যাচেও হার না মানা নামিবিয়ার দেখা মেলে। ইতিহাস গড়ার পথে এবার তাদের শিকার আয়ারল্যান্ড। দারুণ এক জয়ে প্রথমবারেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নেয় আইসিসির সহযোগী দেশটি। তাদের এ পথটা অনেক রোমাঞ্চিত মনে হবে সবার কাছে। তবে তাদের এখানে আসার পথটা ছিল দুর্গম, কাটা বেছানো। 

সুপার টুয়েলভে বাঘা বাঘা দলের বিপক্ষে লড়াই করতে যাওয়া এই নামিবিয়াই বিশ্বকাপের দল গড়তে গিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। স্কোয়াড গড়ার জন্য মাত্র ১৮ জন ক্রিকেটার ছিল তাদের হাতে। সেখান থেকে ১৫জন ক্রিকেটার বেছে নেয় টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ১৯ নম্বর দল নামিবিয়া।

স্কোয়াড গড়ার বিষয়টি জানিয়েছেন নামিবিয়ার কোচ পিয়েরে ডি ব্রুইন নিজেই। তিনি বলেন, 'অনেক সম্পদ থাকাদের মতো আমরা অমন কোনো সংগঠন নই। ১৮ জন খেলোয়াড়ের মধ্য থেকে আমাকে বিশ্বকাপ স্কোয়াড নিতে হয়েছে। আমি জানি, তারা গত তিন বছর কী করেছে। শুনতে গতানুগতিক মনে হতে পারে, কিন্তু এটা কঠোর পরিশ্রমের ফল এবং এই খেলোয়াড়দের নিয়ে আমি উচ্ছ্বসিত।'

দলের ওপর আস্থা রেখে সুপার টুয়েলভে চমকের আশায় নামিবিয়া কোচ। তিনি বলেন, 'খুবই রোমাঞ্চিত আমরা। এখানে কী ঘটল, সেটা বারবার নিজেকে মনে করাতে হচ্ছে। সময় এসেছে যা করেছি তা নিয়ে ভাবার এবং উপভোগ করার। কিন্তু তার মানে এই না যে আমরা চুপচাপ বসে থাকব। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা খেলোয়াড়দের জন্য দারুণ এক অভিজ্ঞতা। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং; যাই করি না কেন, প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা। সেই অপেক্ষাতেই আছি।'

Related Topics

টপ নিউজ

নামিবিয়া ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সুপার টুয়েলভ / স্কোয়াড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net