Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জলহস্তিগুলোকে ‘খোজা’ করে দিচ্ছে কলম্বিয়া

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 October, 2021, 10:35 pm
Last modified: 16 October, 2021, 10:35 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে
  • এস্কোবারকে মারতে ভাড়া করা হয়েছিল ব্রিটিশ মার্সেনারি
  • মাদক সম্রাট পাবলো এসকোবারের পোষা খুনির মৃত্যু

ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জলহস্তিগুলোকে ‘খোজা’ করে দিচ্ছে কলম্বিয়া

ব্যক্তিগত চিড়িয়াখানায় অল্প কয়েকটা জলহস্তি আমদানি করেছিলেন এস্কোবার। তার মৃত্যুর পর জন্তুগুলো সংখ্যায় বাড়তে বাড়তে ৮০ ছাড়িয়ে যায়। ফলে হুমকির মুখে পড়ে স্থানীয় বাস্তুতন্ত্র।
টিবিএস ডেস্ক
16 October, 2021, 10:35 pm
Last modified: 16 October, 2021, 10:35 pm
ধারণা করা হয়, আফ্রিকার বাইরে পাবলো এস্কোবারের জলহস্তির পালটাই সবচেয়ে বড় | ছবি: গেটি ইমেজেস

১৯৮০-এর দশকে ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ভয়ে কাঁপত কলম্বিয়ার মানুষ। খুন, অপহরণ, মাদক ব্যবসা করে অঢেল টাকা কামিয়েছিলেন তিনি। 

মারা যাওয়ার আগে ব্যক্তিগত চিড়িয়াখানায় কয়েকটি বিদেশি জলহস্তি আমদানি করেছিলেন এস্কোবার।

ড্রাগ লর্ড নেই, কিন্তু রয়ে গেছে তার আমদানি করা জলহস্তি। সেগুলো এখন বহুগুণে বেড়ে কলম্বিয়ার প্রধান জলপথ, ম্যাগডালেনা নদীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কলম্বিয়ার প্রধান নদী ম্যাগডালেনা এখন এই জলহস্তিদের 'কবলে'।

পরিস্থিতি এমনই নাজুক হয়ে পড়েছিল, জলহস্তিগুলোকে মেরে তাদের সংখ্যা কমিয়ে কলম্বিয়ার ওই অঞ্চলের পরিবেশ বাঁচানোর কথা ভাবছিলেন পরিবেশবিদেরা।

তবে প্রাণীগুলোকে হত্যা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তারা। ওগুলোকে এখন 'খোজা' করে দেওয়া হচ্ছে।

১৯৯৩ সালে পুলিশের সঙ্গে গোলাগুলিতে এস্কোবার মারা যান। আমদানি করা জলহস্তিগুলো  এস্কোবারের মৃত্যুর পর তার র‍্যাঞ্চ হাসিয়েন্দা নাপোলেসের আশেপাশেই থেকে যায়। তারপর সংখ্যায় বাড়তে বাড়তে ৮০ ছাড়িয়ে যায়। অথচ এস্কোবার আনার আগ পর্যন্ত কলম্বিয়ায় কোনো জলহস্তিই ছিল না।

কলম্বিয়ান সরকার এখন পর্যন্ত ২৪টি জলহস্তিকে খোজা করেছে। এক ধরনের রাসায়নিক প্রয়োগ করা হয়েছে সেগুলোর ওপর। ফলে জন্তুগুলো আর সন্তান জন্ম দিতে পারবে না।

কলম্বিয়ান পরিবেশবিদরা বলছেন, ড্রাগ লর্ডের জলহস্তিগুলো স্থানীয় প্রাণীকুলকে তাড়িয়ে দিয়েছে।

জলহস্তিগুলোকে মেরে ফেলতে বা বন্ধ্যা করে দিতে অনেকেই বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

পরিবেশবিদরা বলছেন, বাড়তি জলহস্তি স্থানীয় বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলছে। আশঙ্কা করা হচ্ছে, জঙ্গলের বাস্তুতন্ত্র বদলেও ফেলতে পারে জন্তুগুলো। জলহস্তির দাপটে স্থানীয় প্রাণী প্রজাতি এখনই বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। 

তাছাড়া জন্তুগুলো জলপথের রাসায়নিক গঠন বদলে দিতে পারে, যার ফলে বিপন্ন হতে পারে মৎস্যকুল। যদিও কিছু গবেষণায় বলা হয়েছে, জলহস্তিগুলো আদতে পরিবেশকে সাহায্যও করতে পারে।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

পাবলো এস্কোবার / পাবলো এসকোবার / জলহস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে
  • এস্কোবারকে মারতে ভাড়া করা হয়েছিল ব্রিটিশ মার্সেনারি
  • মাদক সম্রাট পাবলো এসকোবারের পোষা খুনির মৃত্যু

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net