Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 March, 2023, 06:10 pm
Last modified: 05 March, 2023, 06:09 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • মু ডেং-এর পর অনলাইনের নতুন তারকা হতে চলেছে এডিনবরার 'হ্যাগিস'! 
  • থাইল্যান্ডের নতুন অনলাইন তারকা মূ ডেং: তার খ্যাতিতে উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ
  • দ্রুতগতিতে ছোটার সময় জলহস্তীরা শূন্যে ভাসতে পারে: গবেষণা

ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে

টিবিএস ডেস্ক
05 March, 2023, 06:10 pm
Last modified: 05 March, 2023, 06:09 pm
ছবি: এপি

ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের কয়েক ডজন 'কোকেন জলহস্তী'কে ভারত ও মেক্সিকোতে পাঠানোর পরিকল্পনা করছে কলম্বিয়া। জলহস্তীর জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। খবর সিএনএন-এর।

বর্তমানে ১৩০ থেকে ১৬০টি জলহস্তী রয়েছে কলম্বিয়ায়। এস্কোবারের প্রাক্তন র‍্যাঞ্চ থেকে এই প্রাণীগুলো অনেকদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এস্কোবারের র‍্যাঞ্চে প্রথমে মাত্র একটি পুরুষ ও তিনটি মাদি জলহস্তী আনা হয়েছিল।

১৯৮০-র দশকে প্রথম শখের বশে নিজের র‍্যাঞ্চে জলহস্তী আনেন এস্কোবার। এর আগে কলম্বিয়ায় জলহস্তী ছিল না।

১৯৯৩ সালে এস্কোবারের মৃত্যুর পর মোটামুটি 'অনাথই' হয়ে পড়ে তার চিড়িয়াখানার জলহস্তীগুলো। তার চিড়িয়াখানার অন্য সব প্রাণী সরিয়ে নেওয়া হলেও জলহস্তী পরিবহন কঠিন বলে সেগুলো সরানো হয়নি। 

তবে জলহস্তীগুলোর প্রজনন বন্ধ থাকেনি। সেগুলো এখন বহুগুণে বেড়ে কলম্বিয়ার প্রধান জলপথ, ম্যাগডালেনা নদীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এমনই নাজুক হয়ে পড়েছিল, জলহস্তিগুলোকে মেরে তাদের সংখ্যা কমিয়ে কলম্বিয়ার ওই অঞ্চলের পরিবেশ বাঁচানোর কথা ভাবছিলেন পরিবেশবিদেরা। এদের খোজা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাতে খুব একটা সাফল্য আসেনি।

এই পরিস্থিতিতে ৭০টি জলহস্তীকে ভারত ও মেক্সিকোর প্রাকৃতিক অভয়াশ্রমে পাঠানোর পরিকল্পনা করছে কলম্বিয়া।

পুরুষ ও মাদি মিলিয়ে ভারতে ৬০টি ও মেক্সিকোয় ১০টি জলহস্তী পাঠানো হবে।

বিজ্ঞানীরা বলছেন, কলম্বিয়াতে জলহস্তীদের শিকার করে খাওয়ার মতো কোনো প্রাণী নেই। এদের জনসংখ্যা বৃদ্ধি জীববৈচিত্র্যের জন্যও খুব একটা ভালো না, কারণ জলহস্তীদের মল নদীর পানিকে দূষিত করছে। এমনকি তা নদীর পানির গঠনও পাল্টে দিচ্ছে। 

Related Topics

টপ নিউজ

পাবলো এস্কোবার / জলহস্তী / পাবলো এসকোবার / এসকোবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • মু ডেং-এর পর অনলাইনের নতুন তারকা হতে চলেছে এডিনবরার 'হ্যাগিস'! 
  • থাইল্যান্ডের নতুন অনলাইন তারকা মূ ডেং: তার খ্যাতিতে উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ
  • দ্রুতগতিতে ছোটার সময় জলহস্তীরা শূন্যে ভাসতে পারে: গবেষণা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net