Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
থাইল্যান্ডের নতুন অনলাইন তারকা মূ ডেং: তার খ্যাতিতে উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক

সিএনএন
15 September, 2024, 01:45 pm
Last modified: 18 September, 2024, 06:25 pm

Related News

  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

থাইল্যান্ডের নতুন অনলাইন তারকা মূ ডেং: তার খ্যাতিতে উদ্বিগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় মূ ডেং হাই তুলছে এবং তার তত্ত্বাবধায়ক তাকে থুতনিতে আদর করছেন। এ ভিডিওটি ৫.৮ মিলিয়ন ভিউ পেয়েছে এবং এ সংখ্যা বাড়ছেই।
সিএনএন
15 September, 2024, 01:45 pm
Last modified: 18 September, 2024, 06:25 pm
পিগমি হিপ্পো প্রজাতির জলহস্তী শাবক মূ ডেং। ছবি: দা ইকোনোমিক টাইমস।

থাইল্যান্ডের রাজধানী ব্যংককে অবস্থিত খাও খেও ওপেন চিড়িয়াখানার সবচেয়ে ছোট্ট সদস্য দুই মাস বয়সী পিগমি হিপ্পো মূ ডেং। সে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় তারকা। তার আঙুর খাওয়া থেকে শুরু করে, মেঝেতে গড়াগড়ি কিংবা থাইল্যান্ডের তীব্র রোদে পানিতে ডুব দেওয়া, তার সব দৈনন্দিন কাজ দেখার জন্য মানুষ বসে থাকে। 

দুই মাস বয়সী গোলগাল গোলাপি জলহস্তী শাবকটি এখন চিড়িয়াখানার মূল আকষর্ণে পরিণত হয়েছে। প্রতিদিনই অনলাইনে তার ভক্ত সংখ্যা বেড়ে চলেছে এবং চিড়িয়াখানায়ও বেড়েছে জনসমাগম। 

খাও খেও ওপেন চিড়িয়াখানার তত্ত্বাবধায়করা নিয়মিত অনলাইনে তার জীবনের ছোট ছোট অংশ শেয়ার করছেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, গোসলের সময় সে তার তত্ত্বাবধায়কদের হাঁটুতে কামড়াতে ভালোবাসে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে চিড়িয়াখানার পরিচালক নারোংউইত চোডচয় বলেন, "জলহস্তী শাবকের প্রাকৃতিক মিষ্টতা ও আচরণই দর্শকদের আকর্ষণ করছে।"তিনি আরও বলেন, "মূ ডেংয়ের জনপ্রিয়তার কারণে চিড়িয়াখানায় দর্শনার্থীর সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। তবে খ্যাতি মূ ডেংয়ের জন্য অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনাও সৃষ্টি করছে। যার কারণে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।"

তিনি জানান, কিছু সংখ্যক দর্শনার্থী অপ্রত্যাশিত আচরণ করছেন। একজন মূ ডেংয়ের গায়ে পানি ঢেলে দিয়েছেন, আরেকজন শামুক ছুঁড়ে মেরেছেন। এ বিষয়ে দর্শনার্থীদের আরো সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান নারোংউইত। আর প্রাণীটির কোনো ক্ষতি করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

মূ ডেংয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করতে অনেক ভক্তই চিড়িয়াখানায় আসছেন। তবে তার সবচেয়ে বেশি খ্যাতি রয়েছে অনলাইনে। 

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় মূ ডেং হাই তুলছে এবং তার তত্ত্বাবধায়ক তাকে থুতনিতে আদর করছেন। এ ভিডিওটি ৫.৮ মিলিয়ন ভিউ পেয়েছে এবং এ সংখ্যা বাড়ছেই।

ফেসবুকের এক ভক্ত আউম ওয়ারাওয়ান মূ ডেং সম্পর্কে লিখেছেন, "সে একবারে তারকা।" আরেকভক্ত নাপাতসাওয়ান বালি লিখেছেন, "একজন সুপারস্টার হিপ্পো হয়ে পুনর্জন্ম নিয়েছে।"
আরো অনেকে লিখেছেন, "সে জন্মের পরপরই বিখ্যাত হয়ে গেছে"; "হাহা, এত কিউট!"

থাই ভাষায় মূ ডেং অর্থ "বাউন্সি পিগ"। এটি হলো শূকরের মাংস দিয়ে রান্না করা একটি খাবারের নাম যা চিবিয়ে খেতে বেশ মজা। চিড়িয়াখানার মতে, আগস্টে ফেসবুকে ২০,০০০ ব্যবহারকারীর ভোটের মাধ্যমে তার নাম ঠিক করা হয়।

চিড়িয়াখানার তত্ত্ববধানে থাকা জলহস্তী দম্পতি জোনা ও টোনির ঘরে গত ১০ জুলাই আগমন হয় মূ ডেংয়ের। এর আগেও এ দম্পতির আরও দুটি সন্তান আছে- মূ টুন ও মূ ওয়ার্ন। 

পশ্চিম আফ্রিকার পরিচিত প্রাণী হলো এ পিগমি হিপ্পো। এরা প্রাপ্তবয়স্ক জলহস্তীর চেয়ে আকৃতিতে ছোট হয়। যুক্তরাজ্যভিত্তিক পিগমি হিপ্পো ফাউন্ডেশনের মতে, বন্য পরিবেশে মাত্র ২,০০০ পিগমি হিপ্পো টিকে আছে। এদের বেশিরভাগই মূলত লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি এবং আইভরি কোস্টে আছে।

নারোংউইত জানিয়েছেন, চিড়িয়াখানায় মূ ডেংকে দেখতে চাইলে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আসা ভালো। কারণ এসময় তার তত্ত্বাবধায়ক তখন তার ঘর পরিষ্কার করেন। 

আরেকটি ভালো সময় হলো বিকেলে। এসময় তার মাকে খাওয়ানো হয় আর মূ ডেং তার মায়ের আশেপাশেই ঘুরাঘুরি করে। নারোংউইত জানিয়েছেন, মূ ডেং তার মা জোনার সঙ্গে খুবই লেপ্টে থাকে।

Related Topics

টপ নিউজ

পিগমি হিপ্পো / জলহস্তী / শাবক / থাইল্যান্ড / মূ ডেং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • থাইল্যান্ডে জীবাশ্ম থেকে নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার
  • কোকো গ্রিন: থাইল্যান্ডের আদলে প্রসেসড ডাব এখন বাংলাদেশে
  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • পাহাড় থেকে পড়ে নয়, পাথরের আঘাতে মৃত্যু হয় সেই হাতি শাবকের

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net