Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
মাদক সম্রাট পাবলো এসকোবারের পোষা খুনির মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 February, 2020, 09:40 am
Last modified: 07 February, 2020, 09:58 am

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জলহস্তিগুলোকে ‘খোজা’ করে দিচ্ছে কলম্বিয়া

মাদক সম্রাট পাবলো এসকোবারের পোষা খুনির মৃত্যু

অন্ত্রনালীর ক্যান্সারে মারা গেছেন মাদক সম্রাট পাবলো এসকোবারের বিশ্বস্ত খুনি ভেলাসকুয়েজ। তিনি নিজেই প্রায় ৩শ মানুষকে হত্যার দাবি করতেন।
টিবিএস ডেস্ক
07 February, 2020, 09:40 am
Last modified: 07 February, 2020, 09:58 am

আসল নাম জন জেইরো ভেলাসকুয়েজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি কলম্বিয়ার কুখ্যাত মাদক সম্রাট পাবলো এসকোবারের নির্দেশে প্রায় ৩শ মানুষকে হত্যা করেছেন বলে দাবি করতেন।

দুই দশক কারাগারে কাটিয়ে অপরাধ জগতে ‘পপআই’ নামে কুখ্যাতি অর্জন করা এই পেশাদার খুনি ২০১৪ সালে জেল থেকে ছাড়া পান। এরপর তিনি একটি ইউটিউব চ্যানেল খোলেন। প্রায় ১০ লাখ মানুষ তার চ্যানেল ফলো করতো।

অবশ্য অপরাধের অন্ধগলি খুব কম মানুষই একেবারে পরিত্যাগ করতে পারেন। ২০১৮ সালে ফের প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা নেওয়ার এক অভিযোগে তাকে কারাদণ্ড দেয়া হয়।

কারাবন্দি হিসেবে দেশটির রাজধানী বোগোটার ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউডে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভেলাসকুয়েজ অন্ত্রনালীর ক্যান্সারে মারা গেছেন। গত ডিসেম্বর থেকেই তিনি সেখানে চিকিৎসা সেবা নিচ্ছিলেন। কলম্বিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারি প্রশাসনিক কর্মকর্তারা ভেলাসকুয়েজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তীতে ভেলাসকুয়েজকে নিয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করে টেলিভিশন চ্যানেল আরটি।

পাবলো এসকোবারের বিশ্বস্ত খুনির পাশাপাশি তিনি তার মাদক ব্যবসায়েরও এক ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এস্কোবারের ভয়ংকর মেডিলিন কার্টেল চক্র যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচার করে। দীর্ঘদিন ধরেই নানা অপরাধের দায়ে কলম্বিয়ার পুলিশের শীর্ষ সন্ত্রাসী তালিকায় ছিলেন ভেলাসকুয়েজ। তবে ১৯৯২ সালে তিনি নিজেই আত্মসমর্পণ করেন। এসময় আদালত তাকে ২৩ বছরের কারাদণ্ড দেন।

নিজের ইউটিউব চ্যানেলে ভেলাসকুয়েজ তার অপরাধ সংগঠনের অভিজ্ঞতাগুলো বলতেন। এভাবে তিনি প্রচুর মানুষের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হন।

Related Topics

টপ নিউজ

পাবলো এসকোবার / জেইরো ভেলাসকুয়েজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের ৭০টি ‘কোকেন জলহস্তী’ পাঠানো হচ্ছে ভারত ও মেক্সিকোতে
  • ড্রাগ লর্ড পাবলো এস্কোবারের জলহস্তিগুলোকে ‘খোজা’ করে দিচ্ছে কলম্বিয়া

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net