Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
রংপুর হাসপাতালে ভর্তি চীনফেরত শিক্ষার্থী 

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
08 February, 2020, 03:55 pm
Last modified: 08 February, 2020, 04:27 pm

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান; সিনেট থেকে হেঁটেই যোগ দিলেন শিক্ষার্থীদের সভায়
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

রংপুর হাসপাতালে ভর্তি চীনফেরত শিক্ষার্থী 

ওই শিক্ষার্থীর চিকিৎসায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছে ছয় সদস্যের একটি চিকিৎসক দল।
রংপুর প্রতিনিধি
08 February, 2020, 03:55 pm
Last modified: 08 February, 2020, 04:27 pm

অসুস্থ বোধ করায় চীন থেকে বাংলাদেশে আসা এক শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আলাদা করে (আইসোলেশনে) রাখা হয়েছে।

শনিবার দুপুর ১টার দিকে হাসপাতালে ভর্তি হন ওই শিক্ষার্থী।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে পরীক্ষার জন্য আনার খবর ছড়িয়ে পড়লে হইচই পড়ে যায়।

চিকিৎসক, নার্স, রোগী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে সবাইকে মাস্ক পড়তে দেখা যায়। হাসপাতালে ভিড় করতে থাকেন সংবাদকর্মীরা। 

তবে চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে করোনা ভাইরাস আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।

২৯ জানুয়ারি রাতে চীন থেকে ঢাকায় ফেরেন তিনি। ৩০ জানুয়ারি তিনি নীলফামারীতে যান। 

তার এক সহপাঠী জানান, "ওই শিক্ষার্থীর করোনা ভাইরাস আছে কি না, এ বিষয়ে এখনো বলা যাবে না। তবে সরকারের সিদ্ধান্ত মতেই আমরা  চীন থেকে দেশে ফিরেছি। আর এ কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশে আসার পর সে সুস্থ ছিল। কিন্তু হঠাৎ কয়েকদিন থেকে অসুস্থ বোধ করায় সে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে, এ আশঙ্কায় রংপুর মেডিকেলে এসে ভর্তি হয়েছে। মানসিক প্রশান্তির জন্যই তাকে ভর্তি করা হয়েছে।"

ওই শিক্ষার্থীর বাবা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়েছে তার ছেলেকে। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে বর্তমানে তার শরীরের অবস্থা ভালো। 

এ বিষয়ে জানতে চাইলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবদুল মোকাদ্দেম জানান, ওই শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে তার চিকিৎসায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছে ছয় সদস্যের একটি চিকিৎসক দল।

Related Topics

টপ নিউজ

রংপুর / হাসপাতাল / শিক্ষার্থী / করোনা ভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার
  • ১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে
  • ছবি: সংগৃহীত
    ৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি
  • সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
    সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

Related News

  • প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমান; সিনেট থেকে হেঁটেই যোগ দিলেন শিক্ষার্থীদের সভায়
  • হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু
  • বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১১৫
  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাইক, দামি গাড়ির ওপর নতুন কর আরোপের পরিকল্পনা এনবিআরের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশে নতুন ধরনের মাদকের নীরব বিস্তার

3
১১ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

বন্ধ ও ধুঁকতে থাকা কারখানা চালু করতে সহায়তা দেবে সরকার, বন্ধ সরকারি কারখানা ছাড়া হবে উদ্যোক্তাদের হাতে

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

৩৫ মিলিয়ন ডলারের তহবিল থেকে ৪ মাসে ৩ কোম্পানিতে বিনিয়োগ করবে বিএসআইসি

5
সচিবালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: পিআইডি
অর্থনীতি

সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net