Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
29 April, 2026, 07:20 pm
Last modified: 29 April, 2026, 07:47 pm

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি

ড়ির পাশে ভ্যান থেকে সবজি কিনতে গিয়েছিলেন বেলুয়ারা বেগম। এ সময় পাশের একটি বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়ে। এতে বেলুয়ারা বেগমসহ আরো তিনজন চাপা পড়েন।
টিবিএস রিপোর্ট 
29 April, 2026, 07:20 pm
Last modified: 29 April, 2026, 07:47 pm
টানা বৃষ্টিতে দ্বিতীয় দিনের মতো প্লাবিত হয়েছে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা। বুধবার সকাল থেকেই ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসীর। ছবিটি বুধবার দুপুরে নগরীর প্রবর্তক মোড় থেকে তোলা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টিতে একটি বাড়ির সীমানা দেয়াল ধসে বেলুয়ারা বেগম (৪৯) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের আহসানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে বৃষ্টিতে টানা দ্বিতীয় দিনের মতো নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গতকাল মঙ্গলবারেও বৃষ্টিতে বিভিন্ন শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল।

বেলুয়ারা বেগম নিহতের বিষয়ে কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল্লাহ টিবিএসকে বলেন, বাড়ির পাশে ভ্যান থেকে সবজি কিনতে গিয়েছিলেন বেলুয়ারা বেগম। এ সময় পাশের একটি বাড়ির সীমানা দেয়াল ভেঙে পড়ে। এতে তিনিসহ আরো তিনজন চাপা পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলুয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। আর সবজি বিক্রেতা মো. রুবেল (৩০) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত দুই শিশু হলো— কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মিজবাহ (১২) ও সাফাত (৭)। নিহত বেলুয়ারা বেগম শিকলবাহা ইউনিয়নের আহসানিয়াপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। 

ছবি: টিবিএস

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম টিবিএসকে বলেন, "অতিবৃষ্টির কারণে পুরোনো সীমানা প্রাচীর ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"

তিনি আরো বলেন, 'নিহত নারীর লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।'

বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তি

এদিকে আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীতে ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রবর্তক মোড়ে পানি জমে যাওয়ায় দুই পাশের যান চলাচল দীর্ঘ সময় বন্ধ ছিল। 

পথচারী আল আমিন আক্ষেপ করে বলেন, 'এসব বলে আর লাভ নেই। দুর্ভোগ আমাদের কপালে লেখা হয়ে গেছে।' 

চকরবাজার এলাকার বাসিন্দা তৌফিকুল আলমও একই কথা বলেন। তিনি বলেন, একটু বৃষ্টি হলেই গলিগুলোতে হাঁটু সমান পানি জমে যায়। ড্রেন উপচে নোংরা পানি ঘরে ঢুকে পড়ে। 

চাকরিজীবী মোশাররফ হোসাইন জানান, গতকালও ভিজে অফিসে যেতে হয়েছে। আজও একই পরিস্থিতির শিকার হতে হচ্ছে। কোটি কোটি টাকা খরচ হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।

এদিকে জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় বিভিন্ন খালে রিটেইনিং ওয়াল করার জন্য বাঁধ দেওয়া হয়েছিল। তবে প্রত্যাশার চেয়ে আগেই ভারি বৃষ্টি হওয়ায় পানি নামতে বাধা পেয়েছে।

ছবি: টিবিএস

মেয়র জানান, তিনি সেনাবাহিনী এবং সিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বাঁধগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এরপর থেকেই পানি নামতে শুরু করেছে।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক মো. আব্দুর রহমান জানিয়েছেন, আগামী ৩ মে পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশের এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির তীব্রতা বাড়ার শঙ্কা রয়েছে। তবে এই সময়ে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে নগরবাসীকে আরও কয়েকদিন এমন বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

চট্টগ্রাম / জলাবদ্ধতা / নারী / শিশু / পুলিশ / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
    ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে
  • উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
    চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং
  • ইনফোগ্রাফিক্স: টিবিএস
    ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
  • ছবি: রয়টার্স
    ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • ২ বছরের কম বয়সী শিশুদের বিকাশে ক্ষতিকর হতে পারে 'স্ক্রিন টাইম': গবেষণা 
  • চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮
  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

Most Read

1
তেহরানের সড়কে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিসংবলিত বিলবোর্ড, তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ২৭ এপ্রিল ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যে কারণে উপসাগরীয় অঞ্চলের অন্যতম ধনী দেশ হয়ে যেতে পারে

2
উদ্ধার হওয়া রাজ কাঁকড়া। ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামে বিরল ৬৩ রাজ কাঁকড়া উদ্ধার: নীল রক্ত সংগ্রহের অভিযোগ, মৃত ৫৮

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আটক অর্থ দিয়ে আমরা ওদের জন্য আমেরিকান গম, সয়াবিন, ভুট্টা কিনব: ট্রাম্প

4
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিল বেইজিং

5
ইনফোগ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউরোপে তীব্র তাপপ্রবাহের ফলে এশিয়ার কোম্পানিগুলোর এসি বিক্রি বেড়েছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net