Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
টিকা নেওয়াদের জন্য আমেরিকার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 October, 2021, 11:30 am
Last modified: 16 October, 2021, 12:05 pm

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা

টিকা নেওয়াদের জন্য আমেরিকার সীমান্ত খুলে দেওয়া হচ্ছে

ইতোমধ্যেই ১৫০টি দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ অব্যাহত রেখেছেন। এমনকি, এসব দেশের অনেকগুলোতেই কোভিড সংক্রমণের হার বেশি। ফলে, নতুন নীতিটি কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে। 
টিবিএস ডেস্ক
16 October, 2021, 11:30 am
Last modified: 16 October, 2021, 12:05 pm
ফাইল ছবি/বিবিসি

আগামী ৮ নভেম্বর থেকে ৩৩টি দেশের জন্য নিজেদের ফ্লাইট চালু করছে যুক্তরাষ্ট্র। তবে, ভ্রমণকারীদেরকে অবশ্যই করোনা প্রতিরোধী টিকার ডোজ সম্পন্ন করতে হবে।   

হোয়াইট হাউস ঘোষিত নতুন নিয়ম অনুযায়ী, ডোজ সম্পন্ন করা ব্যক্তিদেরকে ভ্রমণের ৭২ ঘন্টার মধ্যে আরও একটি টেস্ট করতে হবে। সেই টেস্টের ফলাফল নেগেটিভ আসলে তবেই যাত্রা করতে পারবে তারা।  

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, "এটি জনস্বাস্থ্য পরিচালিত কঠোর এবং সামঞ্জস্যপূর্ণ একটি নীতি।" 

ইউরোপের শেনজেনভুক্ত ২৬টি দেশের জন্য এই নিয়ম প্রযোজ্য। এছাড়াও যুক্তরাজ্য, ব্রাজিল, চীন, ভারত, ইরান, আয়ারল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেও নিয়মটি প্রযোজ্য হবে। 

তবে বর্তমান বিধি অনুযায়ী, মার্কিন নাগরিক ব্যতীত যেসকল ব্যক্তি সর্বশেষ ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্য, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান, ব্রাজিল বা ইউরোপের কয়েকটি দেশে ভ্রমণ করেছে, তাদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। 

এদিকে, ইতোমধ্যেই ১৫০টি দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে ভ্রমণ অব্যাহত রেখেছেন। এমনকি, এসব দেশের অনেকগুলোতেই কোভিড সংক্রমণের হার বেশি। ফলে,  নতুন নীতিটি কিছুটা বিতর্কের সৃষ্টি করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) কর্তৃক অনুমোদিত টিকা বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত ইমারজেন্সি ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তিরাই কেবল এ নিয়মের আওতায় থাকবে।  

ডব্লিউএইচও এর ইমারজেন্সি ভ্যাকসিনের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ব্যবহৃত অ্যাস্ট্রাজেনেকা এবং চীনের সিনোভ্যাক ও সিনোফার্ম ভ্যাকসিন। 

এছাড়া, দেশটিতে প্রবেশের পর যাত্রীদেরকে কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 

নতুন এই নিয়মের ঘোষণা দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে। তখন বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছিলেন, নীতিটি 'নভেম্বরের শুরুতে' কার্যকর হবে। 

ভার্জিন আটলান্টিক সিইও শাই ওয়েইস এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, বিশ্বব্যাপী টিকার বিস্তৃতির প্রতিফলন এই নীতি।   

তিনি বলেন, "যুক্তরাজ্য এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে সক্ষম হবে।" 

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা ঘোষণা করেন, কানাডা এবং মেক্সিকোর স্থল সীমান্তে আরোপিত বিধি-নিষেধও তুলে দেবেন তারা। তবে, সেক্ষেত্রে টিকার সকল নিয়ম মানতে হবে নাগরিকদেরকে।   

  • সূত্র- বিবিসি 

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • যে কারণে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না চীন
  • মধ্যপ্রাচ্যে সামরিক জাহাজ পাঠানোর বিষয়ে জটিলতা রয়েছে: জাপান
  • ইরান যুদ্ধে চীনের লাভ কোথায়, এশিয়ার কৌশলগত সমীকরণ বদলাতে পারে যেকারণে
  • ইরান যুদ্ধের প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস: দুই সপ্তাহে ২.২ ট্রিলিয়ন ডলার হাওয়া
  • ইরাক যুদ্ধ থেকে ইরান সংঘাতের যে শিক্ষা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net