Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
২০২৫ সাল নাগাদ ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের জিডিপি 

অর্থনীতি

মহসিন ভুঁইয়া & তারিফ তাহমিদ খান
13 October, 2021, 11:10 pm
Last modified: 14 October, 2021, 01:31 pm

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

২০২৫ সাল নাগাদ ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকংকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের জিডিপি 

২০২৫ অর্থবছরে ৫০০ বিলিয়ন ডলারের সীমা ছাড়াবে বাংলাদেশের অর্থনীতি
মহসিন ভুঁইয়া & তারিফ তাহমিদ খান
13 October, 2021, 11:10 pm
Last modified: 14 October, 2021, 01:31 pm
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ৫১৬ দশমিক ২৪ বিলিয়ন ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন বা জিডিপি'র পারফরম্যান্সে যা ডেনমার্ক, সিঙ্গাপুর ও হংকং- এর মতো উন্নত অর্থনীতিকে ছাড়িয়ে যাবে। 

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক দাতা গোষ্ঠীটি ২০২৫ সালে ডেনমার্কের জিডিপি ৪৮৪ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছানোর আভাস দিয়েছে। একইসময়, সিঙ্গাপুর ও হংকংয়ের অর্থনীতি যথাক্রমে ৪৬১ দশমিক ৫১ ও ৪৫২ দশমিক ১০ বিলিয়ন ডলারে পৌঁছাবে।

গত মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।

সে অনুসারে, ২০২৫ সাল নাগাদ ৫০০ বিলিয়ন ডলার প্লাস অর্থনীতি নিয়ে ইউরোপের নরওয়ে (৪৯৭.৫৫ বিলিয়ন), এশিয়ার ফিলিপাইন (৫০৬.৬৬ বিলিয়ন) এবং এমনকি খনিজ তেল সমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (৪৮০.০৩ বিলিয়ন) চেয়ে বড় হবে দেশের অর্থনীতি। 

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এর তথ্যানুসারে, ২০২১ অর্থবছরে দেশের জিডিপির আকার ছিল ৩৫৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের ৩২৩ বিলিয়ন ডলারের চেয়ে বেশি। 

তবে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য ৬.৫৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির আভাস দিয়েছে আইএমএফ। ২০২৫ অর্থবছরে যা ৭.২ শতাংশ হবে। 

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, "সামষ্টিক অর্থনীতিকে একটি বাজার হিসাবে ধরলেই কেবল এসব তুলনা গুরুত্বপূর্ণ হবে।"

"কিন্তু আমরা যদি এসব অর্জনের প্রকৃত প্রভাব জানতে চাই তাহলে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক অন্তর্ভুক্তিসহ অন্যান্য দিকে কী পরিবর্তন হবে সেটা বিশ্লেষণ করতে মাথাপিছু উন্নয়নের হিসাবে করতে হবে।"

"তবে প্রবৃদ্ধির ছোঁয়া সমাজের বৃহত্তর অংশ পর্যন্ত না পৌঁছালে, মোট প্রবৃদ্ধি সুষম ও অন্তর্ভুক্তিমূলক হয় না," বলেও মন্তব্য করেন তিনি। 

বিশিষ্ট এ অর্থনীতিবিদের মতে, "উন্নত প্রযুক্তি ও মূলধন নির্ভর শিল্প এমন পরিস্থিতির সুবিধা লাভ করবে। কিন্তু বৃহত্তর শ্রমশক্তি নিয়োজিত যেসব প্রতিষ্ঠানে, তারা এ অর্জনে অন্তর্ভুক্ত হবে কিনা- সে প্রশ্ন থেকেই যায়।"

বর্তমানে দেশের ১৭ কোটি জনসংখ্যার হিসাবে ২০২৫ সাল নাগাদ মাথাপিছু জিডিপি দাঁড়াবে ২,৯৯৪ দশমিক ৪৬ ডলার। সে তুলনায় নরওয়ে ও ডেনমার্কের মাথাপিছু জিডিপি হবে অনেক বেশি, যথাক্রমে- ৮৯ হাজার ৬৭৯ দশমিক ৮৪ ও ৮১ হাজার ৯৫০ দশমিক ১৮ ডলার। 

একইসময়, সিঙ্গাপুর ও হংকং এর মাথাপিছু জিডিপি হবে যথাক্রমে- ৭৯ হাজার ১৬৯ দশমিক ৪৯ ও ৫৯ হাজার ১২৬ দশমিক ৮৫ ডলার। 
 

Related Topics

টপ নিউজ

জিডিপি / সামষ্টিক অর্থনীতি / বাংলাদেশ / হংকং / ডেনমার্ক / সিঙ্গাপুর / আইএমএফ / ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • কৌশলগত কারণে সৌদি জোটে যোগদান, ইরানকে আঘাতের উদ্দেশ্যে নয়: হুমায়ুন কবির
  • সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোটে কেন বাংলাদেশ?
  • জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
  • আদালতের চত্বরেই কাটে দশকের পর দশক, মিলছে না বিমা দাবি
  • বাংলাদেশ-যক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net