জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার
জুলাইয়ে আগের অর্থবছরের একই মাসের চেয়ে ১৫ দশমিক ৭৯ শতাংশ বেশি এসেছে রেমিট্যান্স।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৬ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই মাসের চেয়ে ১৫ দশমিক ৭৯ শতাংশ বেশি।
আগের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ডলার।
আর চলতি অর্থবছরের জুনে রেমিট্যান্স এসেছিল ২৮২ কোটি ডলার, যা ছিল ৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
বাংলাদেশ ব্যাংকের সূত্রে এসব তথ্য জানা গেছে।
