Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
'প্রতি বছর সুপার বোল আয়োজিত হলে দ্বিবার্ষিক বিশ্বকাপ কেন নয়?'

খেলা

টিবিএস ডেস্ক
13 October, 2021, 05:40 pm
Last modified: 13 October, 2021, 08:12 pm

Related News

  • ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফিফা
  • তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

'প্রতি বছর সুপার বোল আয়োজিত হলে দ্বিবার্ষিক বিশ্বকাপ কেন নয়?'

ইতোমধ্যেই ফিফার এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে বিভিন্ন সংস্থা, ক্লাব, খেলোয়াড় ও ভক্তগোষ্ঠী। 
টিবিএস ডেস্ক
13 October, 2021, 05:40 pm
Last modified: 13 October, 2021, 08:12 pm
ছবি: সংগৃহীত

দ্বিবার্ষিক ফিফা বিশ্বকাপের ফলে টুর্নামেন্টটির 'জাদু' ফিকে হয়ে যাবে না, কেননা এর গুণগত মান ও সম্মানের সঙ্গে টুর্নামেন্টটি কতদিন পর পর অনুষ্ঠিত হচ্ছে, তার কোনো সম্পর্ক নেই।  মঙ্গলবার এ কথা বলেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রতি দুই বছর অন্তর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা যায় কি না, সে বাস্তবায়নযোগ্যতা খতিয়ে দেখার জন্য একটি গবেষণা চালাচ্ছে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে ইতোমধ্যেই ফিফার এ পরিকল্পনার কঠোর সমালোচনা করেছে বিভিন্ন সংস্থা, ক্লাব, খেলোয়াড় ও ভক্তগোষ্ঠী। 

কিন্তু ইসরায়েলে অবস্থানকালে গণমাধ্যমকে ইনফান্তিনো বলেন, '৪৮ দল নিয়ে বিশ্বকাপের (২০২৬ সাল থেকে) সিদ্ধান্ত ইতোমধ্যেই গৃহীত হয়েছে। তবে এটি প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হবে নাকি চার বছর পর পর, সে ব্যাপারে এখন আলাপ-আলোচনা চলছে।'

তিনি আরও বলেন, 'অবশ্যই আমি বিশ্বাস করি আসরগুলো, সেটি বিশ্বকাপই হোক বা অন্য কিছু, আরও বেশি বেশি আয়োজনে। সঠিকভাবে বলতে গেলে, এটি একটি ম্যাজিক টুর্নামেন্ট, সে কারণেই এটি আরও ঘন ঘন আয়োজিত হওয়া উচিত।

'একটি আসরের সম্মান নির্ভর করে সেটির গুণগত মানের উপর, সেটির ফ্রিকোয়েন্সির (পৌনঃপুনিকতা) উপর নয়। প্রতি বছরই তো সুপার বোল, উইম্বলডন কিংবা চ্যাম্পিয়নস লিগ অনুষ্ঠিত হচ্ছে। তারপরও সবাই এগুলোর ব্যাপারে রোমাঞ্চিত হয়, এগুলোর জন্য অপেক্ষা করে থাকে।'

ইনফান্তিনো আরও জানিয়েছেন যে ফিফা বর্তমানে ক্লাব বিশ্বকাপের বিস্তারের কথা ভাবছে। বর্তমানে ক্লাব বিশ্বকাপ প্রতি বছর অনুষ্ঠিত হয়। 

'আমরা চাই জাতীয় চ্যাম্পিয়নশিপ ও ঘরোয়া লিগের মূল্য বৃদ্ধি করতে,' তিনি বলেন। 'আমরা চাইছি সঠিক ফরম্যাট খুঁজে বের করতে, যেটি বার্ষিক সূচি ও অন্যান্য আসরের সঙ্গে সাংঘর্ষিক হবে না।'

ইনফান্তিনোর কাছে প্রশ্ন রাখা হয় যে ইসরায়েল কখনো বিশ্বকাপের আয়োজক দেশ হতে পারবে কি না। জবাবে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অন্য কোনো প্রতিবেশী দেশের সঙ্গে মিলিত হয়ে তারা সহ-আয়োজক হতেই পারে।

'আমরা কেন ইসরায়েল ও তাদের প্রতিবেশী দেশগুলোয় বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখব না? আব্রাহাম অ্যাকর্ড (ইসরায়েল–সংযুক্ত আরব আমিরাত শান্তি চুক্তি) অনুযায়ী, আমরা কেন ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রতিবেশী দেশগুলো ও ফিলিস্তিনে বিশ্বকাপও আয়োজন করব না?' ফিফা সভাপতি প্রশ্ন রাখেন। 

  • সূত্র: রয়টার্স 
     
Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ফুটবল / জিয়ান্নি ইনফান্তিনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
  • ছবি: রয়টার্স
    টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’
  • ছবি: টিবিএস
    রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪
  • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
    ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক
  • ছবি: সংগৃহীত
    এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা
  • এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
    হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

Related News

  • ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফিফা
  • তুমুল বিরোধিতার মুখে বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা থেকে পিছু হটল ফিফা
  • আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

Most Read

1
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা
বাংলাদেশ

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৬০০ কোটি টাকার কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদনে হেলথকেয়ার ফার্মা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

টেস্ট পরিবেশ থেকে পালিয়ে তিন কোম্পানিতে হ্যাক করল অ্যানথ্রোপিকের এআই ‘ক্লড’

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর কেরানীগঞ্জে মিলল ইয়াবা তৈরির কারখানা, কাঁচামাল-যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ৪

4
বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। ছবি: ইউএনবি
বাংলাদেশ

ঢাকায় ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের ‘ইতিবাচক’ বৈঠক

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার রাজধানীর আশুলিয়ায় চায়ের দোকানের সামনে মিলল প্রেশার কুকার দিয়ে তৈরি বোমা

6
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হবিগঞ্জে সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net