Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 14, 2026
প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি: তালিকায় শাকিরা, ক্লডিয়া শিফার, এলটন জন ও রিংগো স্টার

বিনোদন

টিবিএস ডেস্ক
04 October, 2021, 03:00 pm
Last modified: 04 October, 2021, 03:06 pm

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা

প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারি: তালিকায় শাকিরা, ক্লডিয়া শিফার, এলটন জন ও রিংগো স্টার

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ১২টিরও বেশি কোম্পানি রয়েছে এলটন জনের।
টিবিএস ডেস্ক
04 October, 2021, 03:00 pm
Last modified: 04 October, 2021, 03:06 pm
বাঁ থেকে- এলটন জন, শাকিরা, রিংগো স্টার ও ক্লডিয়া শিফার। অলংকরণ: সংগৃহীত। কোলাজ: টিবিএস

বিশ্বের ধনী ব্যক্তিরা সম্পদ অর্জন এবং লেনদেনের কাজে অফশোর কোম্পানিগুলোকে কীভাবে ব্যবহার করেছেন, তা উঠে এসেছে নতুন প্রকাশিত প্যান্ডোরা পেপারস কেলেঙ্কারিতে।

এ কেলেঙ্কারিতে জড়িতদের মধ্যে রয়েছেন জার্মান সুপার মডেল ক্লডিয়া শিফার এবং 'কুইন অব লাতিন মিউজিক'খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরাও। তাদের পাশাপাশি এ তালিকায় আরও আছেন ব্রিটিশ গায়ক স্যার এলটন জন এবং 'বিটলস' ড্রামার রিংগো স্টার।

শাকিরা। ছবি: সংগৃহীত

পেপারসের নথিতে উল্লেখ করা হয়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে নিবন্ধিত তিনটি কোম্পানি রয়েছে শাকিরার। কোম্পানিগুলো হলো লাইট প্রোডাকশনস লিমিটেড, লাইট ট্যুরস লিমিটেড এবং টাইটানিয়া ম্যানেজমেন্ট ইনকরপোরেটেড।

তবে তার আইনজীবীদের দাবি, শাকিরা নিজেই অফশোর কোম্পানি ঘোষণা করেছিলেন। জনপ্রিয় এই তারকার সঙ্গে বর্তমানে আইনি লড়াই চলছে স্প্যানিশ সরকারের। ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে স্পেনে কর দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

স্প্যানিশ কর কর্তৃপক্ষ তদন্ত করার পরেও অফশোর কোম্পানি খুলতে থাকেন তিনি।

ক্লডিয়া শিফার। ছবি: সংগৃহীত

অন্যদিকে, নথিতে উল্লেখিত কোম্পানিগুলোর মধ্যে ছয়টি রয়েছে ক্লডিয়া শিফারের অধীনে। ওই কোম্পানিগুলোর একক স্বত্বাধিকারী তিনি। তবে তার প্রতিনিধিরা জানান, তিনি যুক্তরাজ্যে নিয়মিত কর দিয়ে থাকেন।

এলটন জন। ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের তদন্তে উল্লেখ করা হয়, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে ১২টিরও বেশি কোম্পানি রয়েছে এলটন জনের। তার সঙ্গী ডেভিড ফার্নিশ এ কোম্পানিগুলোর পরিচালক।

অন্যদিকে ব্রিটিশ রকস্টার রিংগো স্টারেরও দুটি কোম্পানি রয়েছে বাহামাসে। রিয়েল এস্টেট কেনার জন্য ব্যবহৃত হয়েছিল এগুলো। রিয়েল এস্টেটগুলোর একটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত।

রিংগো স্টার। ছবি: সংগৃহীত

বলে রাখা ভালো, প্যান্ডোরা পেপারসে পাঁচটিরও বেশি পানামানিয়ান ট্রাস্টের কথা উল্লেখ করা হয়েছে। এসবের মধ্যে তিনটি ট্রাস্ট জীবনবীমা সংক্রান্ত। এ বীমার বেনেফিশিয়ারি হবেন তাদের সন্তানরা। এছাড়া, রয়েলটি ও লাইভ প্রেজেন্টেশন থেকে আরেকটি ট্রাস্টের অর্থ উপার্জিত হয়।

  • সূত্র: দ্য নিউজ গ্লোরি ও ডেইলি মেইল

Related Topics

টপ নিউজ

প্যান্ডোরা পেপারস / শাকিরা / ক্লডিয়া শিফার / এলটন জন / রিংগো স্টার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
    রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
    পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের
  • ছবি: টিবিএস কোলাজ
    ৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  
  • মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
    সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন
  • কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

Related News

  • 'রক অ্যান্ড রোল হল অব ফেম’: মনোনয়নের তালিকায় ফিল কলিন্স, পিংক, ওয়েসিস ও শাকিরা
  • তোমাদের ভালোবাসি, তোমাদের জন্য আমি লড়ে যাবো: অভিবাসীদের গ্র্যামি উৎসর্গ করলেন শাকিরা
  • নিজের বেগুনি ল্যাম্বরগিনি পুরস্কার হিসেবে দিচ্ছেন শাকিরা
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতালেন শাকিরা, কত টাকা পেলেন?
  • কোপা আমেরিকার ফাইনালের মধ্যবিরতিতে মঞ্চ মাতাবেন শাকিরা

Most Read

1
রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
অর্থনীতি

রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত

2
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস
বাংলাদেশ

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বাংলাদেশ ব্যাংক বোর্ডের অনুমোদন, বাজেটে অর্থের আশ্বাস

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

4
ছবি: টিবিএস কোলাজ
বাংলাদেশ

৩৪,৩৪৭ কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দিল সরকার  

5
মোশাররফ হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

6
কাউসার আহমেদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামে ফ্লাইওভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার; অপমৃত্যুর মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net