Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
সুলতানস ডাইন এখন চট্টগ্রামে

ফিচার

জোবায়ের চৌধুরী
03 October, 2021, 02:45 pm
Last modified: 03 October, 2021, 02:49 pm

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

সুলতানস ডাইন এখন চট্টগ্রামে

পাঁচ বছর আগে ঢাকায় ব্যবসায় শুরু করে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম ব্রাঞ্চের শেফ থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনাই ঢাকার।
জোবায়ের চৌধুরী
03 October, 2021, 02:45 pm
Last modified: 03 October, 2021, 02:49 pm
ছবি: টিবিএস

কাচ্চি বিরিয়ানির জন্য ঢাকায় খ্যাতি রয়েছে সুলতানস ডাইনের। রেস্তোরাঁটি ঢাকার বাইরে নতুন শাখা খুলবে। কোথায় খুলবে- এই জনমত যাচাই করতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে পোল খোলা হলো। নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রাম। জনমতে চট্টগ্রামের মানুষের সাড়া বেশি পাওয়া যায়। আর সিদ্ধান্ত হলো ভোজনরসিক মানুষের শহর চাটগাঁয়-ই যাবে সুলতানস ডাইন। 

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নগরীর দুই নম্বর গেট এলাকায় চালু করা হয় ঢাকার সুপরিচিত ব্র্যান্ড সুলতানস ডাইন। রেস্তোরাঁটি খাবারের মানের পাশাপাশি সাজসজ্জায়ও বেশ গুরুত্ব দিয়েছে। দুই নম্বর গেট এলাকার সড়ক থেকে মানুষকে টানে এর রেস্তোরাঁর লাইটিং। পাঁচ বছর আগে ঢাকায় ব্যবসায় শুরু করে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম ব্রাঞ্চের শেফ থেকে শুরু করে পুরো ব্যবস্থাপনাই ঢাকার। খাবারের মান ধরে রাখতে এই চেইন ধরে রেখেছে রেস্তোরাঁটি। অল্প সময়েই ভোজনরসিক মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সুলতানস ডাইন। 

সুলতানস ডাইনের পরিচালক সাজেদ জামান বলেন, "ঢাকায় আমরা পাঁচ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছি। সেখানে চট্টগ্রামের অনেক মানুষ কাচ্চি খেতে গিয়েছেন। তারা আমাদের চট্টগ্রামে আসতে বলতেন,"

"শেফসহ প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারি ঢাকা থেকে এনে চট্টগ্রামের শাখা পরিচালনা করছি আমরা যাতে মানে কোনো রকম হের-ফের না হয়। চট্টগ্রামে শুধু আমরাই নিজস্ব অ্যাপের মাধ্যমে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি," যোগ করেন তিনি। 

ছবি: টিবিএস

রেস্তোরাঁটির চট্টগ্রাম ব্রাঞ্চের ম্যানেজার মোরশেদ মিরাজ বলেন, "চট্টগ্রামের মানুষ চেয়েছে সুলতানস ডাইন এই শহরে আসুক। তাই আমরা এসেছি। প্রথমদিকে এখানকার বিভিন্ন ফুড রিভিউ গ্রুপে আমাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হয়েছে। তারপরও খাবারের মানের কারণে মানুষ আমাদের গ্রহণ করেছেন।"

কত টাকায় কাচ্চি?

কাচ্চি বিরিয়ানি একজনের প্যাকেজ ৩৯৯ টাকা, তিনজনের ১০৯৯ টাকা এবং পাঁচজনের ১৮৪০ টাকা। এই প্যাকেজের সঙ্গে জরদা ভাত অথবা ফিন্নি দেওয়া হলে একজনের জন্য ৪৭৯ টাকা, তিনজনের প্যাকেজ ১৩৬৯ টাকা ও পাঁচজনের ২২৫০ টাকা। 

কাচ্চির সঙ্গে চিকেন রোস্ট ও বোরহানির যুক্ত মেন্যুতে একজনের প্যাকেজ ৫৫০ টাকা, তিনজনের ১৫৫৯ টাকা এবং পাঁচজনের জন্য ২৫৯৯ টাকা মূল্য রাখা হয়। পার্সেল প্যাকেজে হাফ কাচ্চি ২৫০ টাকা। এর সঙ্গে জরদা ভাত অথবা ফিন্নি যুক্ত করা হলে প্রতি প্যাকেজ ৩৩০ টাকা এবং হাফ কাচ্চির সঙ্গে রোস্ট চিকেন ও জালি কাবাব যুক্ত প্যাকেজে ৪৫০ টাকা চার্জ করা হয়।

 

Related Topics

টপ নিউজ

চট্টগাম / সুলতানস ডাইন / খাবার / ফুড সাপ্লিমেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • চট্টগ্রামে চোর সন্দেহে যুবককে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল
  • ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • চট্টগ্রামে একদিনে হাম-নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ১৬ শিশু ভর্তি, শনাক্ত ২
  • চট্টগ্রামে ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করল ছাত্রদল নেতা  
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net