Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
‘সাদা বলে অধিনায়ক ধোনি কিং কং’

খেলা

টিবিএস ডেস্ক
03 October, 2021, 02:40 pm
Last modified: 03 October, 2021, 02:46 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

‘সাদা বলে অধিনায়ক ধোনি কিং কং’

সাদা বলে এমন কোনো বিশ্ব আসর নেই, যেটা অধিনায়ক হিসেবে জেতেননি ধোনি। অসাধারণ নেতৃত্বে ভারতকে তিনটি বিশ্ব শিরোপা জিতিয়েছেন সাবেক এই অধনায়ক।
টিবিএস ডেস্ক
03 October, 2021, 02:40 pm
Last modified: 03 October, 2021, 02:46 pm
ভারতের কোচ রবি শাস্ত্রীর সঙ্গে ধোনি (ডানে)। ছবি: সংগৃহীত

ভারতের ক্রিকেট ইতহাসের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার নেতৃত্বে অনেক বিজয়ের গল্প লিখেছে দেশটি। সেই হিসেবে ভারতের সব সময়ের সেরা অধিনায়ক মানা হয় ধোনিকে। আর সর্বকালের সেরা? এই প্রশ্নে অনেকেই ভাবনায় পড়ে যেতে পারেন, মনে আসতে পারে কয়েকটি নাম। কিন্তু ভারতের কোচ রবি শাস্ত্রীর মনে কোনো সংশয় নেই। তার কাছে সাদা বলের ক্রিকেটে ইতিহাসের সেরা অধিনায়ক ধোনি। 

রেকর্ডই ধোনির হয়ে কথা বলে। সাদা বলে এমন কোনো বিশ্ব আসর নেই, যেটা অধিনায়ক হিসেবে জেতেননি তিনি। অসাধারণ নেতৃত্বে ভারতকে তিনটি বিশ্ব শিরোপা জিতিয়েছেন সাবেক এই অধনায়ক। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধোনির নেতৃত্বে শিরোপা জেতে ভারত। 

ভারতকে ২০০টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ধোনি। এত ম্যাচে ভারতের কোনো অধিনায়ক নেতৃত্ব দেননি। ধোনির অধিনায়কত্বে খেলা ২০০ ওয়ানডের ১১০টিতে জিতেছে ভারত। অধিনায়ক ধোনির জয়ের  গড় ৫৯.৫২। টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ ৭২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি, জয় ৪১ ম্যাচে। 

এ কারণেই ভারতের কোচ শাস্ত্রীর কাছে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। ফ্যানকোড ডটকমে আলাপচারিতায় শাস্ত্রী বলেন, 'সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরা অধিনায়ক ধোনি। আইসিসি টুর্নামেন্টগুলোয় তার রেকর্ড দেখুন। সে কোনটি জেতেনি! আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, সব আইসিসি টুর্নামেন্ট, দুটি বিশ্বকাপ। সাদা বলের ক্রিকেটে তার কাছাকাছিও কেউ নেই। অবশ্যই সে সর্বকালের সেরা। 'দা কিং কং', তাকে এভাবেও বলতে পারেন।'

জাতীয় দলের মতো আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হয়েও ধোনি সফল। দলটিকে তিনবার শিরোপা জিতিয়েছেন তিনি। এবারও দারুণ ছন্দে চেন্নাই। ১২ ম্যাচের ৯টিতে জিতে এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তারা।  

মাঠে সবচেয়ে বিপদের মুহূর্তেও শান্ত থাকতেন ধোনি, হারাতেন না মনোবল। চেন্নাইকে এবারও একইভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। এসব উল্লেখ করে শাস্ত্রী বলেন, 'ধোনিকে যখন নেতৃত্ব দিতে দেখেন, এখন যেমন চেন্নাই সুপার কিংসকে দিচ্ছে, একটা নিশ্চয়তা ও স্থিরতা ফুটে ওঠে যে, সবকিছু নিয়ন্ত্রণে আছে। প্রতিপক্ষ হয়তো চার-ছক্কার জোয়ার বইয়ে দিচ্ছে, তার পরও এই অনুভূতি হয় যে পরিস্থিতি নাগালে এবং গোছানো আছে।'

টেস্টেও ভারতের সফলতম অধিনায়ক ছিলেন ধোনি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত প্রথমবার শীর্ষে ওঠে ধোনির নেতৃত্বেই। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন শুধু আইপিএল খেলছেন তিনি।

Related Topics

টপ নিউজ

মহেন্দ্র সিং ধোনি / রবি শাস্ত্রী / ভারত ক্রিকেট দল / সর্বকালের সেরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি
  • এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
    ‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা
  • ছবি: সংগৃহীত
    পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার
  • ছবি: সংগৃহীত
    মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

2
এই ছবিটি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে এবং সিএনএন-এর জিওলোকেশন অনুযায়ী এটি ইসফাহান শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ২০২৬ সালের ৫ এপ্রিল কয়েকটি বিধ্বস্ত বিমান ধ্বংসাবশেষের দৃশ্য বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, ছবিতে দেখা বিমানগুলো ইরানি বাহিনী ভূপাতিত করেছে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

‘জেলিফিশ’ আকৃতিতে উড়ছিল ইরানি ড্রোনের ঝাঁক—ইরান থেকে বেঁচে ফেরা মার্কিন পাইলটের বর্ণনা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পেনশন প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম চালু করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোবাইল অপারেটরদের কাছে রাজস্ব বকেয়া ১৩,৩৪৪ কোটি টাকা, শীর্ষে গ্রামীণফোন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ করেছে বিএফআইইউ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক খাত শক্তিশালী করতে বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net