Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
আবারও ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 September, 2021, 03:25 pm
Last modified: 28 September, 2021, 03:27 pm

Related News

  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

আবারও ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ

সেসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা ম্যাখোঁকে বলতে শুনেন, ‘যদি তিনি আমাকে কিছু বলতে চান, তাহলে সামনে আসতে পারেন তিনি।‘
টিবিএস ডেস্ক
28 September, 2021, 03:25 pm
Last modified: 28 September, 2021, 03:27 pm
ছবি: এপি

ফ্রান্সের লিও শহরে একটি আন্তর্জাতিক খাদ্য বাণিজ্য মেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলের শহরটিতে এ ঘটনা ঘটে।

সোমবার সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ব্যাপকভাবে শেয়ার করা হয়। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের গায়ে কিছু একটা ছুঁড়ে মারার পর সেটি নিচে পড়ে যায়। সেসময় দুজন দেহরক্ষীকে দ্রুতই ম্যাখোঁর কাছে গিয়ে তাকে রক্ষা করতে দেখা যায়।

ভিডিওটিতে আরও দেখা যায়, একজন ব্যক্তিকে ধরে অন্যান্য দেহরক্ষীরা ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে।

সেসময় ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা ম্যাখোঁকে বলতে শুনেন, 'যদি তিনি আমাকে কিছু বলতে চান, তাহলে সামনে আসতে পারেন তিনি।'

তবে ওই ব্যক্তির পরিচয় বা উদ্দেশ্য কী ছিল তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।

এর আগে ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ম্যাখোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সেসময় ডিমটি তার মাথায় লেগে ফেটে যায়। 

চলতি বছর আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে। গত জুন মাসে, দক্ষিণ -পূর্ব ফ্রান্সের একটি ছোট শহরে জনসাধারণকে শুভেচ্ছা জানাতে গেলে ম্যাখোঁর গালে চড় বসিয়ে দেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে চার মাসের জেল খাটানোর আদেশ দেওয়া হয়েছিল।

চার বছর ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ম্যাখোঁ তার পূর্বসূরিদের মতো দেশের জনসাধারণের সাথে দেখা করে সময় কাটানো উপভোগ করেন।

দীর্ঘদিন ধরে ফরাসি রাজনীতির প্রধান অংশ হিসেবে প্রচলিত এ ধারাকে ফরাসি ভাষায় 'ক্রাউড বাথস' বলা হয়।  

  • সূত্র: আল-জাজিরা

Related Topics

টপ নিউজ

ফ্রান্স / ইমানুয়েল ম্যাখোঁ / ডিম নিক্ষেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • হরমুজে সম্ভাব্য মিশনের আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ মোতায়েন করছে যুক্তরাজ্য
  • সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • মার্কিন অভিযানে সহায়তায় আপত্তি ইউরোপের, ইরান যুদ্ধ ঘিরে ট্রাম্পের দুশ্চিন্তা বাড়ছে
  • পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net