Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী

খেলা

টিবিএস ডেস্ক
27 September, 2021, 03:55 pm
Last modified: 27 September, 2021, 04:05 pm

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন মঈন আলী

দীর্ঘতম ফরম্যাটকে বিদায় জানালেও ইংলিশ এই অলরাউন্ডার জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন। 
টিবিএস ডেস্ক
27 September, 2021, 03:55 pm
Last modified: 27 September, 2021, 04:05 pm

চেন্নাই সুপার কিংসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলায় ব্যস্ত মঈন আলী। আলো ঝলমলে এই আসর খেলার মাঝেই ইংল্যান্ডের এই অলরাউন্ডারের মনে হয়েছে সাদা পোশাকে থামার ব্যাপারে। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘতম ফরম্যাটকে বিদায় জানালেও মঈন জাতীয় দলের হয়ে সীমিত ওভারের ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন। 

৩৪ বছর বয়সী মঈনের টেস্ট অবসরের ব্যাপারটি রোববার ছড়িয়ে পড়ে। ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানায়, সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মঈন। ব্যাপারটি গুঞ্জনের পর্যায়েই ছিল। কিন্তু পরদিনই গুঞ্জনকে সত্যি করে মঈন জানিয়ে দিলেন, সাদা পোশাকে তাকে আর দেখা যাবে না। সোমবার অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। 

টেস্ট অবসরের ব্যাখ্যায় মঈন বলেন, 'টেস্ট ক্রিকেট অসাধারণ। এখানে একটি ভালো দিন কাটালে অন্য যে কোনো সংস্করণের চেয়ে বেশি ভালো লাগে, বেশি তৃপ্তিদায়ক এবং মনে হয় সত্যিই এটি অর্জন করে নিতে হয়েছে। টেস্ট ক্রিকেট উপভোগ করেছি, কিন্তু কখনও কখনও লড়াইয়ের তীব্রতা এখানে অনেক বেশি এবং আমার মনে হয়, যথেষ্ট করেছি এবং যা করেছি, তা নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট।'

ইংলিশ এই স্পিনিং অলরাউন্ডার আরও বলেন, 'আমার বয়স এখন ৩৪, যতদিন সম্ভব খেলে যেতে চাই ও নিজের ক্রিকেট স্রেফ উপভোগ করতে চাই। ছেলেদের সঙ্গে মাঠে নামা, স্নায়ুর চাপকে সঙ্গী করে বিশ্বের সেরাদের বিপক্ষে লড়াই আমি মিস করব। বোলিংয়ের দিক থেকে, নিজের সেরা বলে যে কাউকে আউট করতে পারব, এই অনুভূতিটাকে মিস করব।'

টেস্টের প্রতি নিবেদনের কথা উল্লেখ করলেও মঈনের টেস্ট অবসরের ভিন্ন কারণ জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাকালে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকার ব্যাপারটি তার টেস্ট অবসরের ভাবনাকে প্রভাবিত করেছে।

টেস্টকে বিদায় বলার সময় কোচ, অধিনায়ক ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান মঈন। বলেন, 'পিটার মুরস ও ক্রিস সিলভারউডকে ধন্যবাদ জানাচ্ছি কোচ হিসেবে থাকার জন্য, বিশেষ করে পিটার আমাকে অভিষেকের সুযোগ দিয়েছিল। কুকি (অ্যালেস্টার কুক) ও রুটির (জো রুট) নেতৃত্বে খেলে উপভোগ করেছি, আশা করি তারাও আমার খেলায় খুশি হয়েছে।'

পরিবার নিয়ে ইংলিশ এই ক্রিকেটার বলেন, 'আমার বাবা-মা আমার কাছে এক নম্বর। তাদের পাশে না পেলে কোনোভাবেই এটা করতে পারতাম না। আমার প্রতিটি ম্যাচই তাদের জন্য এবং আমি জানি আমাকে নিয়ে তারা গর্বিত। আমার ভাই-বোনেরা, খারাপ সময়ে তাদেরকে সবার আগে পাশে পেয়েছি। আমার স্ত্রী ও বাচ্চারা, স্ত্রীর ত্যাগ ও ধৈর্যর জন্য কৃতজ্ঞতা। আমি যা কিছু করেছি, তাদের জন্যই করেছি।'

২০১৪ সালে অভিষেক হওয়া মঈন ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন। ব্যাট হাতে ৫টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিসহ ২৮.২৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ডানহাতি অফ স্পিনে মঈনের শিকার ১৯৫। ইংল্যান্ডের ইতিহাসের তৃতীয় সফলতম স্পিনার তিনি, নামের পাশে আছে হ্যাটট্রিকও। 

Related Topics

টপ নিউজ

মঈন আলী / টেস্ট ক্রিকেট / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • প্রথম বাংলাদেশি হিসেবে ২৫০ উইকেট, হেরাথকে ছুঁয়ে তাইজুলের বিশ্বরেকর্ড
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net