Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
কণ্ঠস্বর হারানোর ভুয়া খবরে কষ্ট পেয়েছেন বাপ্পি লাহিড়ী

বিনোদন

হিন্দুস্থান টাইমস
21 September, 2021, 12:50 pm
Last modified: 21 September, 2021, 12:54 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

কণ্ঠস্বর হারানোর ভুয়া খবরে কষ্ট পেয়েছেন বাপ্পি লাহিড়ী

তিনি নাকি আর গাইতে পারবেন না গান? এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল বি-টাউনে।
হিন্দুস্থান টাইমস
21 September, 2021, 12:50 pm
Last modified: 21 September, 2021, 12:54 pm
বাপ্পি লাহিড়ী। ছবি: সংগৃহীত

বাপ্পি লাহিড়ী নাকি হারিয়েছেন গলার স্বর। বলতে পারছেন না কথা! জোর গুঞ্জন ছিল বলিউডে। একটি মহল থেকে সেরকমই দাবি করা হচ্ছিল। 

এক সময় মিঠুন চক্রবর্তীর ছবিতে বাপ্পির সুর এবং নায়কের লিপে বাপ্পির গান প্রায় সমার্থক হয়ে উঠেছিল। প্রচুর সুপারহিট সব ছবিতে তার করা সুর ও গাওয়া গান আজও টাটকা ছবিপ্রেমী দর্শকদের মনে।

বছর কয়েক আগে 'দ্য ডার্টি পিকচার', 'গুন্ডে' ছবিতে গাওয়া তার গানে নেচে উঠেছিল দর্শক। সেই বাপ্পি নাকি আর গাইতে পারবেন না গান? এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল বি-টাউনে। সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেন তার ফ্যানেরা।

এবার সেই সমস্ত জল্পনা উড়িয়ে নেটমাধ্যমে বাপ্পি নিজেই জানালেন, ভালো আছেন তিনি। তার কণ্ঠস্বর হারানোর খবরটি গুজব ছাড়া আর কিছু নয়!

ইনস্টাগ্রামে নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাপ্পি লিখেন, 'আমার শরীর নিয়ে কিছু মিথ্যা খবর পড়ে যারপরনাই ব্যথিত হয়েছি। আমার ফ্যান ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে আমি সুস্থ আছি।'

ঘোষণা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তার ফ্যানেরা। পোস্টের কমেন্টে দুঃখ প্রকাশ করেছে সংগীতশিল্পী শান লিখেছেন, ঠিক এইসব গুজবের কারণেই উদ্বেগ বাড়ে এবং মানুষ ভয় পায়।

কীভাবে রটেছিল এই গুজব?

আসলে কয়েক মাস আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। এরপর কোভিড থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসলেও শরীর আর সম্পূর্ণ ঠিক হয়নি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর তাকে দেখতেও গিয়েছিলেন ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন ব্যক্তিত্ব। তাদের সঙ্গেও নাকি কোনো কথা বলেননি বাপ্পি।

ওই অতিথিদের মধ্যে কেউ কেউ জানিয়েছিলেন, শরীর সম্পূর্ণ ভেঙে পড়েছে এই বর্ষীয়ান সুরকারের।

অন্যদিকে, মিড-ডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে বাপ্পি-পুত্র বাপ্পা জানিয়েছেন, 'কোভিডের পাশাপাশি বাবার ফুসফুসেরও সমস্যা দেখা দিয়েছিল। বাবাকে কথা বলতে বারণ করা হয়েছে। সেই কারণেই এমন গুজব রটেছে যে, বাবা কণ্ঠস্বর হারিয়ে ফেলেছেন। কিন্তু মনের জোর ধরে রেখেছেন তিনি।'

বাপ্পা আরও জানান, দুর্গাপুজোর আগে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি পুজোর গানও রেকর্ড করতে আগ্রহী বাপ্পি লাহিড়ী।

Related Topics

টপ নিউজ

বলিউড / বাপ্পি লাহিড়ী / মিউজিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ১৭ গানের ডাবল অ্যালবাম নিয়ে এল ‘সোনার বাংলা সার্কাস’
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net