Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 17, 2026
এসির বিকল্প হিসেবে বিশ্বের ‘সবচেয়ে সাদা রঙ’ তৈরি করলেন বিজ্ঞানীরা

অফবিট

টিবিএস ডেস্ক
19 September, 2021, 06:15 pm
Last modified: 19 September, 2021, 07:04 pm

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • চীনে তীব্র গরমে বিপর্যস্ত শিক্ষার্থীরা, ঘর ছেড়ে সুপারমার্কেট-হোটেলে আশ্রয়
  • বাজেটে দেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি: জামায়াত
  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • গ্রামীণ বাংলাদেশে যেভাবে এসির বিপ্লব ঘটছে

এসির বিকল্প হিসেবে বিশ্বের ‘সবচেয়ে সাদা রঙ’ তৈরি করলেন বিজ্ঞানীরা

গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি রঙ তৈরি করা যা সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারবে। এই রঙটি ৯৮ দশমিক ১ শতাংশ সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারে।
টিবিএস ডেস্ক
19 September, 2021, 06:15 pm
Last modified: 19 September, 2021, 07:04 pm
যুক্তরাষ্ট্রের পুরদু বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক জিউলিন রুয়ান ও তার শিক্ষার্থীরা মিলে তৈরি করেছেন বিশ্বের সবচেয়ে সাদা রঙ। ছবি: হ্যান্ডআউট

যুক্তরাষ্ট্রের পুরদু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ল্যাবে তৈরি করেছেন বিশ্বের 'সবচেয়ে সাদা রঙ'। ইতোমধ্যেই গিনেজ বুকে 'সবচেয়ে সাদা রঙ' হিসেবে নাম উঠেছে এটির। কিন্তু আসল চমক হলো, বিজ্ঞানীরা বলছেন, এই রঙ এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রয়োজনীয়তা কমিয়ে আনবে।

প্রশ্ন হচ্ছে, কেন এমন একটি রঙ তৈরির কথা মাথায় এলো বিজ্ঞানীদের? না, বিশ্বরেকর্ড গড়া নয়; বরং বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনাই ছিল তাদের লক্ষ্য।

"সাত বছর আগে আমরা যখন এই প্রজেক্টটা শুরু করি, তখন আমরা জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বাঁচানোর বিষয়টি মাথায় রেখেই কাজ শুরু করেছিলাম," বলেন পুরদু বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জিউলিন রুয়ান।

গবেষকরা জানান, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি রঙ তৈরি করা যা সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারবে। এই রঙটি ৯৮ দশমিক ১ শতাংশ সূর্যের বিকিরণ প্রতিফলিত করতে পারে; যেখানে বাজারের প্রচলিত রঙগুলো তা ৮০-৯০ শতাংশ প্রতিফলিত করে।

শুধু তাই নয়, নতুন আবিষ্কৃত এই রঙটি ইনফ্রারেড তাপও প্রবেশ করতে দিবে না। কোনো ভবনের ছাদে ও দেয়ালে এই রঙ এর প্রলেপ দেওয়া হলে, প্রাকৃতিকভাবেই ঘর ঠান্ডা থাকবে। যেমন, ১০০০ বর্গফুটের ছাদে যদি এই রঙ ব্যবহার করা হয়, তাহলে তা এয়ারকন্ডিশনারের ১০ কিলোওয়াট বিদ্যুৎ বাঁচাতে পারবে।

পুরদু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানান, দুটি বৈশিষ্ট্যের কারণে এটি সবচেয়ে সাদা রঙ এ পরিণত হয়েছে- ব্যারিয়াম সালফেট নামক একটি কেমিক্যাল যৌগের নির্দিষ্ট ঘনত্ব এবং ব্যারিয়াম সালফেটের বিভিন্ন আকারের অণু।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রঙটি বাজারে আনার জন্য পুরদু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ইতোমধ্যেই একটি কোম্পানির সঙ্গে চুক্তিতে এসেছেন।

  • সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট 
     

Related Topics

টপ নিউজ / ফিচার

রঙ / এসি / অফবিট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
    চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • ছবি: রয়টার্স
    শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প
  •  ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
    ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা
  • ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?
  • ফাইল ছবি/রাজীব ধর
    সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

Related News

  • বিদ্যুৎ সাশ্রয়ে সচিবালয়ে নিজের কক্ষের লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী
  • চীনে তীব্র গরমে বিপর্যস্ত শিক্ষার্থীরা, ঘর ছেড়ে সুপারমার্কেট-হোটেলে আশ্রয়
  • বাজেটে দেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত হয়নি: জামায়াত
  • রং চলিষ্ণু, রঙ্গিলা প্রেমিক...
  • গ্রামীণ বাংলাদেশে যেভাবে এসির বিপ্লব ঘটছে

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি :এপি
আন্তর্জাতিক

চীন থেকে কিছু আনা যাবে না: বিমানে ওঠার আগে উপহার ফেলে দিতে হলো ট্রাম্পের টিমকে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শি-র সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা পরই তাইওয়ানকে স্বাধীনতার ঘোষণা না দিতে সতর্ক করলেন ট্রাম্প

4
 ভারতের মধ্যপ্রদেশে ভোজশালা-কামাল মওলা মসজিদ। ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

ভারতের একাদশ শতাব্দীর ভোজশালা-কামাল মওলা মসজিদকে মন্দির ঘোষণা

5
ঝংনানহাইয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অত্যন্ত গোপন ও কঠোর নিরাপত্তাবেষ্টিত এক এলাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে কেন চীনের গোপন বাগান ঘুরিয়ে দেখালেন শি?

6
ফাইল ছবি/রাজীব ধর
বাংলাদেশ

সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net