Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
আর মাত্র এক মাসের মধ্যেই পরমাণু বোমা তৈরির পথে ইরান 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
14 September, 2021, 06:15 pm
Last modified: 14 September, 2021, 06:25 pm

Related News

  • হরমুজ এড়িয়ে তেল রপ্তানি দ্বিগুণ করতে পাইপলাইন নির্মাণ করছে আরব আমিরাত
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

আর মাত্র এক মাসের মধ্যেই পরমাণু বোমা তৈরির পথে ইরান 

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরতে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই বোমা তৈরির জন্য দরকারি ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান
টিবিএস ডেস্ক 
14 September, 2021, 06:15 pm
Last modified: 14 September, 2021, 06:25 pm
ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা শুরু করতে আগ্রহী হবেন বলে ধারণা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। ছবি: আরাশ খামোশি/ দ্য নিউ ইয়র্ক টাইমস

পশ্চিমা দেশসমুহ ও তাদের মিত্র ইসরায়েলের নাশকতা ও অন্তর্ঘাতমূলক হামলা থামাতে পারেনি ইরানের পারমাণবিক শক্তি গবেষণা। বরং এসবের ফলে আরও গতি পায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চেষ্টা। এখন দেশটি পরমাণু বোমা তৈরির মতো যথেষ্ট ইউরেনিয়াম জ্বালানি উৎপাদনে, আর মাত্র এক মাসেরও কম সময় পিছিয়ে আছে। 

তেহরানের গুরুত্বপূর্ণ এ মাইলফলক অর্জনের ঘটনায় শঙ্কিত যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক, আন্তর্জাতিক মিত্ররা। পরিবর্তিত বাস্তবতায় ইরানের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত জেসিপিওএ চুক্তির শর্তাবলী পরিবর্তন করে, পুনরায় এ পরমাণু অস্ত্র সংবরণ চুক্তি করতে হবে বলে মনে করছে তারা। 

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৈরী রাষ্ট্রটির পরমাণু কার্যক্রম মনিটরিংয়ে জড়িত জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল জানায়, সাম্প্রতিক মাসগুলোতে বোমা তৈরির জন্য দরকারি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান, ফলে আর মাত্র একমাস বা তার কম সময়ের মধ্যে একটি পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে রয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তারা জাতিসংঘের গোপনীয় এ আভাস সূচক প্রতিবেদনটি দেখেছেন। এনিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য করতে রাজী হননি। তবে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে আলোচনায় তারা স্বীকার করেন, তারা ভেবেছিলেন এমন সক্ষমতা অর্জনে ইরানের আরও কয়েক মাস লাগবে। অর্থাৎ, আইইএ প্রতিবেদন তাদের বিস্মিত করেছে।  

২০১৫ সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব শক্তিগুলোর জেসিপিওএ চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির শর্তানুসারে পরমাণু অস্ত্র গবেষণা থেকে বিরত থাকার শর্তে শান্তিপূর্ণ কাজে ব্যবহার উপযোগী পরমাণু শক্তি গবেষণার ছাড় পায় তেহরান। বিনিময়ে দেশটির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করে যুক্তরাষ্ট্র। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত জেসিপিও'র আওতায় বাধ্য হয়েই নিজেদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম জ্বালানির ৯৭ শতাংশ দেশের বাইরে পাঠাতে বাধ্য হয় ইরান। ওবামা প্রশাসনের কর্মকর্তারা সেসময় বলেছিলেন, এরপর 'ব্রেকআউট' সক্ষমতা বা পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম জ্বালানি সমৃদ্ধকরণে ইরানের অন্তত এক বছর সময় লাগবে।  

ইরান চুক্তিটি মেনে চলায় দীর্ঘদিন অস্ত্র তৈরির মাত্রায় উৎপাদন শুরু করেনি। কিন্তু, ২০১৮ সালে ওবামার উত্তরসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেসিপিও থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। তখন থেকেই ধীরে ধীরে পুনরায় বোমা তৈরির মতো জ্বালানি উৎপাদনে মনোনিবেশ করেন ইরানি বিজ্ঞানীরা। তাদের সে প্রচেষ্টা সফল হয়েছে বলেই প্রমাণ করে আইএইএ'র সাম্প্রতিক প্রতিবেদন। 

জাতিসংঘের সংস্থাটির দেওয়া প্রতিবেদন বিশ্লেষণের বিশেষজ্ঞ বেসরকারি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি। গত সোমবার প্রকাশিত এক রিপোর্টে সংস্থাটি উপসংহার টানে যে, চলতি বছরের পুরো গ্রীষ্মকালের সময়টা ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যয় করেছে, যদিও এ পর্যায়ের ইউরেনিয়াম বোমা তৈরির জন্য দরকারি মাত্রার চেয়ে কমই ছিল; তবে এই মজুদ হাতে থাকায় ইরান চাইলে আর মাত্র এক মাসের মধ্যে প্রথম বোমা তৈরির জন্য দরকারি ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধকরণ শেষ করতে পারবে। আর দ্বিতীয় বোমা তৈরির জন্য জ্বালানি উৎপাদনে তিন মাসের কম সময় লাগবে দেশটির।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা শুরু করতে আগ্রহী হবেন বলে ধারণা করেছিলেন মার্কিন কর্মকর্তারা। কিন্তু, রইসি উল্টো চাপ প্রয়োগের কৌশল বেঁছে নিয়েছেন বলে তারা এখন মন্তব্য করেছেন।    


  • সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস 
     

Related Topics

টপ নিউজ

ইরান / মধ্যপ্রাচ্য / পারমাণবিক বোমা / যুক্তরাষ্ট্র / জেসিপিওএ চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
    ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ছবি: সংগৃহীত
    ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

Related News

  • হরমুজ এড়িয়ে তেল রপ্তানি দ্বিগুণ করতে পাইপলাইন নির্মাণ করছে আরব আমিরাত
  • ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি আছেন ট্রাম্প
  • ট্রাম্প-শি বৈঠক যেভাবে ইরান যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি অর্জনে ব্যর্থ হলো
  • আমেরিকানদের ওপর আমাদের কোনো আস্থা নেই, এটাই আলোচনার প্রধান বাধা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

4
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিটি অব ইন্ডাস্ট্রিতে একটি হোন্ডা ডিলারশিপের প্রাঙ্গণে বিক্রির জন্য রাখা গাড়িগুলো। ফাইল ছবি: ফ্রেডরিক জে. ব্রাউন/এএফপি
আন্তর্জাতিক

৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের সিগারেট বিক্রি ১৪% হ্রাস, প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে ৩৪%

6
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net