Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
মানিকগঞ্জের পদ্মাপাড়ে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি 
12 September, 2021, 01:10 pm
Last modified: 12 September, 2021, 01:22 pm

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

মানিকগঞ্জের পদ্মাপাড়ে স্টেডিয়ামের জায়গা পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। সেই ধারাবাহিকায় মানিকগঞ্জেও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।"
মানিকগঞ্জ প্রতিনিধি 
12 September, 2021, 01:10 pm
Last modified: 12 September, 2021, 01:22 pm
ছবি: টিবিএস

মানিকগঞ্জের শিবালয় উপেজেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের জায়গা পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় তিনি এ জায়গা পরিদর্শন করেন। এদিকে শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জায়গা পরিদর্শনের খবরে সাধারণ মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

জায়গা পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী রাজধানী ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি। সেই ধারাবাহিকায় মানিকগঞ্জেও ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হবে।"

"করোনার কারণে কাজের গতি কিছুটা কমে গিয়েছিল তবে এখন আমরা আবারও পুরোদমে কাজ শুরু করেছি। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া ও সম্ভাব্যতা জরিপের কাজ শুরু হয়েছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে কাজের নির্দেশ দিয়ে দিব এবং কাজ শুরু হবে," বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, "ঢাকার বাইরে বিভিন্ন জেলাগুলোতে আমরা যখন কোন স্থাপনা করতে যাই, সেখানে আবাসন সংকটে স্থাপনাগুলো অকেজো হয়ে থাকে। যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি। খেলোয়ারদের থাকার জন্য স্টেডিয়ামের পাশাপাশি ডরমেটরিও নির্মাণ করা হবে।"

তিনি আরো বলেন, "পাশেই পদ্মা নদী রয়েছে। প্রাথমিকভাবে এই স্থানটি আমাদের পছন্দ হয়েছে। জায়গাটি উঁচু আছে। এখানে আশা করছি ভালো মানের একটি স্টেডিয়াম হবে। তবে, জায়গার মাটি উপযুক্ত কি না? কী পরিমাণ নিচে যেতে হবে, সব কিছু পরীক্ষা করেই এটা করতে হয় এবং এটার জন্য তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে। যেহেতু এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, সেহেতু আমরা আশা করছি চলতি অর্থ বছরে এই স্টেডিয়ামের কাজ আমরা শুরু করতে পারব।"

এসময়, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহীউদ্দিন, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

স্টেডিয়াম / স্টেইয়াম নির্মাণ / মানিকগঞ্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • প্রবাসীদের ন্যায্য বিমানভাড়া নিশ্চিতে টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বিমানমন্ত্রী
  • ৯০ মিনিটের ক্যানভাসে তুলির আঁচড়
  • কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
  • খরচ কমানোর চাপে পেছাচ্ছে সৌদির ২০৩৪ বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের কাজ; কম ব্যয়ের নতুন নকশা জমার নির্দেশ
  • মানিকগঞ্জে স্কুলবাসে দুর্বৃত্তদের আগুন, চালক গুরুতর দগ্ধ

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net