Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
বলিউড ছবি ‘খুফিয়া’কে না করে দিলেন বিদ্যা সিনহা মিম 

বিনোদন

টিবিএস রিপোর্ট
06 September, 2021, 06:15 pm
Last modified: 06 September, 2021, 06:21 pm

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

বলিউড ছবি ‘খুফিয়া’কে না করে দিলেন বিদ্যা সিনহা মিম 

তার মনে হয়েছে, সঠিক রাজনৈতিক ইতিহাস ও বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত না জেনেই লেখা হয়েছে ছবিটির গল্প।
টিবিএস রিপোর্ট
06 September, 2021, 06:15 pm
Last modified: 06 September, 2021, 06:21 pm
বিদ্যা সিনহা মিম। ছবি: সাব্বিরস ফটোগ্রাফি/টুইটার

চিত্রনাট্যে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করায় বলিউড ছবি 'খুফিয়া'তে কাজ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন খ্যাতিমান অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

তিনি জানিয়েছেন, ঈদের আগেই ই-মেইলে বলিউডের প্রখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজের ছবি 'খুফিয়া'য় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। ছবিটি রাজনৈতিক ঘরানার। 

'মকবুল', 'কামিনে', 'ওমকারা' ও 'হায়দার'খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজের ছবিতে কাজ করার প্রস্তাব পেয়ে খুশিই হয়েছিলেন এই ঢালিউড অভিনেত্রী। পছন্দ হয়েছিল চরিত্রটিও। কিন্তু চিত্রনাট্য পড়ার পর এই ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য হন মিম; কেননা সেখানে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

মিম বলেন, 'এত বিখ্যাত একজন পরিচালককে না বলে দেওয়াটা কঠিন ছিল।'

তিনি আরও জানান, এরপর ভদ্রভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে হয়েছিল তাকে। কারণ তার মনে হয়েছে, সঠিক রাজনৈতিক ইতিহাস ও বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত না জেনেই লেখা হয়েছে ছবিটির গল্প।

'বলিউড থেকে আমার কাছে আসা প্রথম প্রস্তাব ছিল এটি। কিন্তু দুঃখজনকভাবে সেই প্রস্তাব গ্রহণ করতে পারিনি,' যোগ করেন মিম। তবে ভবিষ্যতে আরও ভালো ছবির প্রস্তাব পাবেন বলে আশা রাখেন 'আমার আছে জল'খ্যাত এই অভিনেত্রী।

মিম বর্তমানে 'অন্তর্জাল' নামে একটি ছবির শুটিং করছেন। এছাড়া পরিচালক রায়হান রাফির একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আলোচনা চলছে বলে জানান এই লাক্স-সুন্দরী।

Related Topics

টপ নিউজ

বিদ্যা সিনহা মিম / বলিউড / ঢালিউড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ‘মোগল স্থাপত্য নয়, মন্দির’; তাজমহল নিয়ে পুরোনো ষড়যন্ত্র-তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে বলিউডের যে সিনেমা
  • ল্যাব টেকনিশিয়ান হলেন নায়ক, পকেটমার পেল হিরোর তকমা; যেভাবে বলিউডের প্রথম ব্লকবাস্টার সিনেমা তৈরি হলো
  • ভারত ও পাকিস্তানে বলিউডের নতুন চলচ্চিত্র নিয়ে বিতর্ক তুঙ্গে 
  • নরম-গরম-ধরম
  • শাহরুখ-অমিতাভের চেয়েও বেশি হিট, বলিউডের সবচেয়ে সফল অভিনেতা, তবু কেন ‘সুপারস্টার’ হলেন না ধর্মেন্দ্র

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net