Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2021, 01:00 pm
Last modified: 31 August, 2021, 02:28 pm

Related News

  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • দেশের ৬০-৭০% মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী
  • মারা গেছেন ড. সালেহীন কাদরী 
  • তাহরুন নেসা থেকে ফেরদৌসী কাদরী: ‘এশিয়ার নোবেল’জয়ী বাংলাদেশি যারা

ম্যাগসেসে পুরস্কার পেলেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী

ড. ফেরদৌসী কাদরী আইসিডিডিআর,বি'র মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন।
টিবিএস রিপোর্ট
31 August, 2021, 01:00 pm
Last modified: 31 August, 2021, 02:28 pm

এশিয়ার নোবেল খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। 

পুরস্কারজয়ী অন্য দুজন হলেন পাকিস্তানের আমজাদ সাদিক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্টিভেন মানসি।

এশিয়া মহাদেশে সর্বোচ্চ সম্মান ও এশিয়ার নোবেল হিসেবে বিবেচিত ফিলিপাইনের প্রয়াত রাষ্ট্রপতি রামোন ম্যাগসেসের স্মরণে প্রবর্তিত হয় এ পুরস্কার। 

ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন।

উন্নয়নশীল দেশে শিশুদের সংক্রামক রোগ চিহ্নিতকরণ ও বিশ্বব্যাপী এর বিস্তার রোধে প্রাথমিক চিকিৎসা কার্যক্রম এবং টিকাদান কর্মসূচি জোরদারে অবদানের জন্য ২০২০ সালে তিনি 'লরিয়েল-ইউনেস্কো উইমেন ইন সায়েন্স অ্যাওয়ার্ড' পান। 

প্রতিষেধকবিদ্যা এবং সংক্রামক রোগ নিয়ে কাজ করেন তিনি। প্রায় ২৫ বছর কলেরার টিকা উন্নয়নে কাজ করেছেন ড. ফেরদৌসী। 

ফেরদৌসী কাদরী ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিদ্যা বিভাগ থেকে বিএসসি ও ১৯৭৭ সালে এমএস ডিগ্রি  করেন। ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন, প্রতিষেধকবিদ্যা বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 

আইসিডিডিআর,বি'র  প্রতিষেধকবিদ্যা বিভাগ থেকে পোস্টডক্টোরাল গবেষণা শেষে তিনি একই প্রতিষ্ঠানে ১৯৮৮ সালে সহযোগী বিজ্ঞানী হিসেবে যোগ দেন। পরে তিনি একই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান।

ফিরদৌসীর প্রধান গবেষণার বিষয় হলো অন্ত্রের রোগ। বিশেষ করে ইমিউনোলজি, জিনোমিক্স, প্রোটোমিক প্রযুক্তি এবং ডায়াগনস্টিকস এবং ভ্যাকসিনে উন্নতি সাধন। তিনি বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য কম দামে নতুন ধরনের  কলেরা টিকা উন্নয়নে কাজ করেছেন। তিনি ব্যয়বহুল 'ডকোরাল' টিকার পরিবর্তে 'শানকল' নামক একটি টিকা ঢাকায় ব্যবহার করে সফলতা লাভ করেন। 

এশিয়ার বিভিন্ন ব্যক্তি এবং সংগঠনকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান ও কৃতিত্বের জন্য এই পুরস্কার দেয় রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।

১৯৫৭ সালের এপ্রিলে নিউ ইয়র্ক ভিত্তিক রকফেলার ব্রাদার্স ফান্ড এর ট্রাস্টিবৃন্দ এ পুরস্কারের প্রবর্তন করেন।

Related Topics

টপ নিউজ

ম্যাগসেসে / ফেরদৌসী কাদরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • দেশের ৬০-৭০% মানুষের দেহে হার্ড ইমিউনিটি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী
  • মারা গেছেন ড. সালেহীন কাদরী 
  • তাহরুন নেসা থেকে ফেরদৌসী কাদরী: ‘এশিয়ার নোবেল’জয়ী বাংলাদেশি যারা

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net