Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 09, 2026
৮ লাখ বছরের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 August, 2021, 12:40 pm
Last modified: 28 August, 2021, 03:02 pm

Related News

  • জলবায়ু পরিবর্তন, বিপর্যয় আর শেষের সে দিন ভয়ংকর 
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই

৮ লাখ বছরের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাসের সর্বোচ্চ রেকর্ড

সাম্প্রতিক সময়ে জলবায়ু নির্দেশক বেশ কিছু সূচকে রেকর্ড মাত্রা দেখা গেছে।
টিবিএস ডেস্ক
28 August, 2021, 12:40 pm
Last modified: 28 August, 2021, 03:02 pm
ছবি: এপি'র সৌজন্যে

আট লক্ষ বছরের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাসের ঘনত্বের পরিমাণ সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থা ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (নোয়া) প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য উঠে আসে।

নোয়ার প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে বাতাসে গ্রিনহাউজ গ্যাস কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ সর্বোচ্চ ৪১২.৫ পিপিএম (পার্টস পার মিলিয়ন) রেকর্ড করা হয়েছে। ২০১৯ সালের তুলনায় এই মাত্রা ২.৫ পিপিএম পর্যন্ত বেশি।

বিজ্ঞানীদের মতে, রেকর্ড তথ্য ও পর্যবেক্ষণ অনুসারে এখন পর্যন্ত বাতাসে এটি কার্বন ডাই অক্সাইডের সর্বোচ্চ মাত্রা।

গবেষণার জন্য আধুনিক ইনস্ট্রুমেন্টাল পদ্ধতি অনুসরণ করে ডেটা সংগ্রহ করা হয়। একইসঙ্গে পর্যবেক্ষণে আনা হয় আট লাখ বছর আগের আইস কোর রেকর্ড।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩৯ বছরের মধ্যে ২০২০ সালে মহাসাগরে জীবাশ্ম জ্বালানি নিঃসৃত কার্বনের পরিমাণ ছিল সর্বোচ্চ। এছাড়া, ১৯৯৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত গড় কার্বন মাত্রার চেয়ে তা ৩০ শতাংশ বেশি।

গত বছর, জলবায়ু নির্দেশক বেশ কিছু সূচকে রেকর্ড মাত্রা দেখা যায়। টানা নয় বছর থেকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ডে গিয়ে পৌঁছে। হিমবাহ ও বরফের স্তর গলে যাওয়ার প্রতি দশকে বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক ইঞ্চিরও কিছু বেশি বেড়ে চলেছে। একইসঙ্গে উত্তপ্ত হচ্ছে সমুদ্র।

এছাড়া, দু'শ বছরের মধ্যে রেকর্ড করা সর্বোচ্চ তিনটি তাপমাত্রার মধ্যে রয়েছে ২০২০ সালে রেকর্ডকৃত ভূপৃষ্ঠের তাপমাত্রা।

জলবায়ু এবং বায়ুমণ্ডলে পরিবর্তন আসায় তীব্র খরা, দাবানল, গ্রীষ্মমন্ডলীয় ঝড়, বর্ষায় অতিরিক্ত বৃষ্টিপাত থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগও বাড়ছে।

প্রাথমিক ভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে মানব নিঃসৃত গ্রিন হাউজ গ্যাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে, বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। 

বিপজ্জনকভাবে বাড়তে থাকা বৈশ্বিক উষ্ণায়ন ঠেকাতে চলতি দশকের মধ্যেই নাটকীয়ভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ কমানোর বিকল্প নেই বলে জানিয়েছেন গবেষকরা।

  • সূত্র: এনপিআর
     
Related Topics

টপ নিউজ

গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ / কার্বন ডাই অক্সাইড নিঃসরণ / জলবায়ু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
    জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
  • উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
    গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট
  • ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
    ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে
  • ছবি: বিবিসি
    উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু
  • ‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
    পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

Related News

  • জলবায়ু পরিবর্তন, বিপর্যয় আর শেষের সে দিন ভয়ংকর 
  • আসিয়ানকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • ২৯,৬২১ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি করবে সরকার
  • জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগ বিকাশে ৭০ মিলিয়ন ডলারের চুক্তি সই

Most Read

1
জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল
অর্থনীতি

জ্বালানি সংকটের মধ্যে সৌর সরঞ্জাম উৎপাদনে বড় উদ্যোগে যাচ্ছে ওয়ালটন, প্রাণ-আরএফএল

2
উত্তর-পশ্চিম জার্মানির ওসনাব্রুকে অবস্থিত কারখানাটিতে আগামী বছর গাড়ি উৎপাদন বন্ধ হওয়ার কথা। ছবি: হিশাম এলশেরিফ
আন্তর্জাতিক

গাড়ি উৎপাদন ছেড়ে ইসরায়েলের অস্ত্র কারখানা হচ্ছে ফোক্সভাগেনের প্ল্যান্ট

3
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সমর্থকদের বিরুদ্ধে

4
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু চালু

5
‘ক্যাং কন’ প্রচলিত অস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পানিতে উল্টে যাওয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম যুদ্ধজাহাজটি ফের যুক্ত হলো উত্তর কোরিয়ার বহরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net