Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
পরীমনির জামিন শুনানি কেন অবিলম্বে নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

বিনোদন

টিবিএস ডেস্ক
26 August, 2021, 04:05 pm
Last modified: 26 August, 2021, 04:19 pm

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

পরীমনির জামিন শুনানি কেন অবিলম্বে নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।
টিবিএস ডেস্ক
26 August, 2021, 04:05 pm
Last modified: 26 August, 2021, 04:19 pm
ছবি: জিয়া চৌধুরী/টিবিএস

বনানী থানায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন আবেদনের ওপর অবিলম্বে অথবা আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে শুনানির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে আগামী ১৩ সেপ্টম্বর জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে গত ২২ আগস্টের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তারও কারণ জানাতে বলা হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এছাড়া, আগামী ১ সেপ্টেম্বর রুলের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ বৃহষ্পতিবার এ আদেশ দিয়েছেন।

আদালত বলেছেন, "আমরা এই মুহুর্তে জামিন দিচ্ছি না। তবে রুল দিচ্ছি।"

আদেশের তথ্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারি অ্যাটর্নি জেনারেল) নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না ও মো. মুজিবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরীমনির জামিন আবেদনের ওপর আগামী ১৩ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ চ্যালেঞ্জ করে গত বুধবার হাইকোর্টে আবেদন করা হয়। ওই আবেদনে পরীমনির জামিন চাওয়া হয়। এ আবেদনের ওপর শুনানি হয়।

শুনানিতে অ্যাডভোকেট জেড আই খান পান্না বলেন, "পরীমনিকে গ্রেপ্তারের ২৬ ঘন্টা পর মামলার এজাহার দাখিল করা হয়েছে। এছাড়া তাকে রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশনা মানা হয়নি।"

অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান আদালতে বলেন, "ঢাকা মহানগর দায়রা জজ আদালত গত ২২ আগস্ট এক আদেশে ১৩ সেপ্টেম্বর জামিন আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছে। তবে এই শুনানি এগিয়ে আনতে পরদিন ২৩ আগস্ট পৃথক একটি আবেদন দেওয়া হলেও আদালত তা আমলেই নেয়নি। ২১দিন দেরিতে জামিন আবেদনের শুনানির দিন ধার্য করে দেওয়া আদেশ যথাযথ হয়নি। এ অবস্থায় আপনাদের কাছে জামিন চাচ্ছি।"

জবাবে রাষ্ট্রপক্ষের সহকারি অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বলেন, "দায়রা জজ আদালতের ওই আদেশে বেআইনি কিছু নেই।"

এসময় হাইকোর্ট বলেন, "দায়রা আদালতের আদেশে কিছু অনিয়ম হয়েছে। জামিন আবেদনের ওপর শুনানি এতদিন ঝুলিয়ে রাখা কি ঠিক হয়েছে? এতদিন পর শুনানির কি আছে? ঝুলিয়ে না রেখে খারিজ করতে পারতেন। আর তিনি শুনানির জন্য সময় না পেলে অতিরিক্ত দায়রা জজকে শুনানির জন্য দিতে পারতেন। কিন্তু তা দেননি। তবুও বলছি, প্রথা অনুযায়ী এসব ক্ষেত্রে (জামিন আবেদন) হাইকোর্ট ও দায়রা জজ আদালতের এখতিয়ার। তাই আমরা এ মুহুর্তে জামিন দিচ্ছি না। রুল দিচ্ছি।"

আদেশে গত ২৩ আগস্ট দেওয়া আবেদন আদেশের কপি পাওয়ার দুইদিনের মধ্যে শুনানির কেন নির্দেশ দেওয়া হবে না এবং গত ২২ আগস্টের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‌্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়।

পরদিন ৫ আগস্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়। এ মামলায় পরীমনিকে তিনদফা রিমান্ডে নেয় সিআইডি।

রিমান্ড শেষে গত ২১ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট। ওইদিনই তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) নেওয়া হয়। বর্তমানে সেখানেই রয়েছেন পরীমনি।

পরদিন ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন পরীমনি। কিন্তু, বিচারক কে এম ইমরুল কায়েশ জামিন আবেদনের ওপর শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে আদেশ দেন। এ অবস্থায় এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন পরীমনির আইনজীবী।

Related Topics

টপ নিউজ

পরীমনি / পরীমনি মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • পরীমনির বিরুদ্ধে সাবেক গৃহপরিচারিকার মামলা, নির্যাতনের অভিযোগ
  • ঢাকা বোট ক্লাবের উত্থান-পতন: ক্ষমতা, অপরাধ ও বিতর্কের আখ্যান
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি
  • পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ব্যবসায়ী নাসিরকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net